Redmi এর আপকামিং Note সিরিজের গুরুত্বপূর্ণ লিক প্রকাশ্যে এসেছে। এই লিকের মাধ্যমে Redmi Note 17 Pro+ এবং Redmi Note 17 Pro Max ফোনের শক্তিশালী ফিচার সম্পর্কে জানা গেছে। টিপস্টার Tech Home সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এর মাধ্যমে আপকামিং ফোন দুটির তথ্য শেয়ার করেছে। এবার কোম্পানির Note 17 Pro সিরিজে বড় আপগ্রেড পাওয়া যাবে। তবে আসন্ন ফোনটি লঞ্চ হতে অনেকটাই সময় রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 17 Pro সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক অনুযায়ী Redmi Note 17 Pro+ এবং Pro Max ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড LTPS ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই মিড-সেগমেন্টের ফোনে দুর্দান্ত স্ক্রিন কোয়ালিটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
REDMI Note 17 Pro+ / Pro Max 🍅
▫️ 1.5K LTPS High Refresh Rate Flat Screen
▫️ Dimensity Mid-range SoC
▫️ 200MP Main unit (Likely HPE)
▫️ 10000mAh🔋+ 100W⚡
▫️ Metal Frame
▫️ IP69/68, Optical Fingerprint#REDMI #REDMINote17 pic.twitter.com/eDRtInEia1— Tech Home (@TechHome100) April 17, 2026
প্রসেসিঙের জন্য ফোনটিতে Dimensity সিরিজের মিড-রেঞ্জ প্রসেসর দেওয়া হতে পারে, এর ফলে অসাধারণ দৈনন্দিন ব্যাবহার এবং গেমিং উপভোগ করা যাবে। এখনও পর্যন্ত ফোনের অফিসিয়াল চিপসেটের নাম প্রকাশ্যে আসেনি।
ক্যামেরা সেগমেন্টের দিক দিয়েও বড় আপগ্রেড দেওয়া হবে। লিক অনুযায়ী Redmi Note 17 Pro+ এবং Pro Max ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এটি সম্ভবত HPE সেন্সর হতে পারে। এই সেটআপের ফটো এবং অডিওর ক্ষেত্রে নতুন লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে। এটি মলত মোবাইল ফটোগ্রাফি পছন্দ করে, এমন ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে।
Redmi Note 17 Pro+ এবং Pro Max ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। লিক অনুযায়ী Redmi Note 17 Pro+ এবং Pro Max ফোনটিতে 10,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, এটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সম্পন্ন রেডমি স্মার্টফোন হয়ে উঠবে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী রেডমি ফোনটিতে মেটাল ফ্রেম দেওয়া হতে পারে। ফলে ফোনটিতে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
আপকামিং Redmi Note 17 Pro+ এবং Pro Max ফোনদুটি মিড রেঞ্জ সেগমেন্টে নতুন বেঞ্চমার্ক সেট করতে পারে। ফোনদুটির বড় ব্যাটারি, 200MP ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইন ইউজারদের যথেষ্ট আকৃষ্ট করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগামী দিনে এই সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আসতে চলেছে।









