Home খবর Redmi Note 7 এর জন্য করতে হবে না ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা, আজ থেকে শুরু ওপেন সেল

Redmi Note 7 এর জন্য করতে হবে না ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা, আজ থেকে শুরু ওপেন সেল

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Xiaomi এর লেটেস্ট স্মার্টফোন আজ থেকে ওপেন সেলে বিক্রি হবে। এতদিন এই ফোনটি ফ্ল‍্যাশ সেলে বিক্রি করা হচ্ছিল, যার জন্য গ্ৰাহকদের অপেক্ষা করতে হতো। যদি আপনিও Redmi Note 7 ফ্ল‍্যাশ সেলে কিনতে ব‍্যার্থ হয়ে থাকেন তবে আপনার জন্য সুখবর, আজ থেকে ফোনটির ওপেন সেল শুরু।

মাত্র আড়াই বছরে 30 কোটি ইউজার বানিয়ে Jio গড়ল নতুন রেকর্ড

আজ দুপুর 12টা থেকে ফোনটি ফ্লিপকার্ট, মি.কম ও মি হোম স্টোরে ওপেন সেলের জন্য চলে এসেছে। তবে Redmi Note 7 Pro এখনও ফ্ল‍্যাশ সেলেই বেচা হবে। Redmi Note 7 Pro এর ফ্ল‍্যাশ সেল আজ দুপুর 12টায় আয়োজিত হয়েছিল।

কিছু দিন আগে কোম্পানি ঘোষণা করেছিল মাত্র এক মাসের মধ্যে Xiaomi তাদের Redmi Note 7 সিরিজের 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ইউনিট বিক্রি করেছে। শাওমি প্রেস মিটিঙে জানিয়েছে কোম্পানির লেটেস্ট রেডমি নোট 7 সিরিজ ভারতে যথেষ্ট হিট প্রমাণিত হয়েছে। শুধুমাত্র রেডমি নোট 7 ও রেডমি নোট 7 প্রো মিলিয়ে এক মাসের মধ্যে দেশে 10,00,000 ইউনিট ফোন বিক্রি হয়েছে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও জানা যায়নি কোন ফোনটি কত ইউনিট বিক্রি হয়েছে।

নেপালে ব‍্যানড হল PUBG! এবার কি ভারতের পালা?

রেডমি নোট 7
এই ফোনটি স্টাইল, ডিজাইন ও ডিসপ্লের দিক থেকে হুবহু রেডমি নোট 7 প্রোর মতোই। অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে রেডমি নোট 7 এ প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেট দেওয়া হয়েছে। এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেটআপ আছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এলইডি ফ্ল‍্যাশের সঙ্গে 12 মেগাপিক্সেলের স‍্যামসাং প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে।

সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। রেডমি নোট 7 এ পাওয়ার ব‍্যাকআপের জন্য ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি রুবি রেড, ব্ল‍্যাক ও সাফায়ার ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। রেডমি নোট 7 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকা ও 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 11,999 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন