Home খবর ইউজারদের চমক দিতে 9 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Smart TV X43 4K, জেনে নিন বিশেষত্ব

ইউজারদের চমক দিতে 9 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Redmi Smart TV X43 4K, জেনে নিন বিশেষত্ব

Xiaomi 9 ফেব্রুয়ারি ভারতে একটি মেগা লঞ্চ ইভেন্ট আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই 9 ফেব্রুয়ারি ভারতে Redmi Note 11 সিরিজের স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে। এর পাশাপাশি তারা আরও জানিয়েছে যে এই ইভেন্টের সময় Redmi Smart Band Pro ফিটনেস ব্যান্ডও লঞ্চ করবে। এবার কোম্পানি ইউজারদের চমক দিয়ে জানিয়েছে যে তারা ফেব্রুয়ারিতে Redmi টিভি সিরিজের নতুন স্মার্ট টিভিও লঞ্চ করবে। এই ইভেন্টে কোম্পানি তাদের প্রিমিয়াম Redmi Smart Tv X43 লঞ্চ করবে।

Redmi Smart TV X43

বর্তমানে, Redmi স্মার্ট টিভি X সিরিজের তিনটি স্মার্ট টিভি – Redmi Smart TV X65, X55, এবং X50 ভারতে লঞ্চ করা হয়েছে। কোম্পানি 9 ফেব্রুয়ারি ভারতে এই সিরিজের চতুর্থ স্মার্ট টিভি Redmi স্মার্ট টিভি X43 লঞ্চ করবে। নাম অনুযায়ী এই টিভির ডিসপ্লে সাইজ হবে 43 ইঞ্চি।

Redmi TV লাইনআপে বর্তমানে 43-ইঞ্চি টিভির TV ফুল HD রেজোলিউশন সাপোর্ট করে। কোম্পানির আসন্ন স্মার্ট টিভি X43 4K ডিসপ্লের সাথে পেশ করা হবে। শুধু তাই নয়, এই Redmi স্মার্টফোনটি 4K HDR এবং Dolby Vision কন্টেন্টও সাপোর্ট করবে। বর্তমানে, মার্কেটে 43-ইঞ্চির যেসব স্মার্ট টিভি আছে তাতে এই ফিচার নেই।

এর সাথে Redmi-এর আসন্ন স্মার্ট টিভিতে 30W স্পিকার সেটআপ পাওয়া যাবে। Redmi-এর X65, X55, এবং X50 স্মার্ট টিভিগুলির মতো, এই টিভিটিও Dolby Audio সাপোর্ট করবে। Redmi এখনও তাদের আসন্ন স্মার্ট টিভি সম্পর্কে খুব বেশি তথ্য শেয়ার করেনি। Redmi র এই স্মার্ট টিভিতে 2GB র‍্যাম এবং 16 GB স্টোরেজ সাপোর্ট সহ কোয়াড কোর CPU দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন