Home খবর আসতে চলেছে Redmi Turbo 4 এবং Turbo 4 Pro স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস

আসতে চলেছে Redmi Turbo 4 এবং Turbo 4 Pro স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিটেইলস

আগামী কয়েক সপ্তাহের মধ্যে শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের রেডমি টার্বো সিরিজের সংখ্যা বাড়াতে চলেছে। এই সিরিজের অধীনে Redmi Turbo 4 এবং Redmi Turbo 4 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগে কোম্পানি রেডমি টার্বো 3 পেশ করেছিল। এবার এই ফোনের আপগ্রেড ভার্সন হিসেবে Redmi Turbo 4 সিরিজ লঞ্চ করা হবে। এই ফোনটির অফিসিয়াল ঘোষণার আগেই লিকের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সিরিজের প্রকাশ্যে আসা লিক ডিটেইলস।

Redmi Turbo 4 এবং Turbo 4 Pro (লিক)

জানিয়ে রাখি আপকামিং Redmi Turbo 4 এবং Turbo 4 Pro ফোনটি চীনে লঞ্চ হতে পারে। এপ্রিল মাসে কোম্পানি Turbo 3 ফোনটি লঞ্চ করেছিল। এটি ভারতীয় বাজারে Poco F6 5G নামে পেশ করা হয়েছিল। এই ধারা বজায় রেখে Turbo 4 ফোনটি Poco F7 হিসেবে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Redmi Turbo 3 এর স্পেসিফিকেশন