Home খবর 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Redmi Turbo 4 Pro, দেখে নিন ডিটেইলস

3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Redmi Turbo 4 Pro, দেখে নিন ডিটেইলস

Redmi Turbo 4 ফোনের তুলনায় Redmi Turbo 4 Pro ফোনটি অনেকবেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে। এই বছর জানুয়ারি মাসে এই ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী 3C সার্টিফিকেশন সাইটে Pro মডেল লিস্টেড হয়েছে, ফলে শীঘ্রই ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে। এই লিস্টিঙের মাধ্যমে Turbo 4 Pro ফোনের চার্জিং ডিটেইলস সম্পর্কে জানা গেছে। এই ফোনটি গ্লোবাল বাজারে POCO F7 নামে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লেটেস্ট লিস্টিং সম্পর্কে।

Redmi Turbo 4 Pro এর 3C লিস্টিং

Redmi Turbo 4 Pro এর সম্পর্কে জানা গেছে…

বর্তমানে এখনও পর্যন্ত Redmi Turbo 4 Pro ফোনের সম্পর্কে অফিসিয়ালি কোনো ধরনের তথ্য জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল বাজারে ফোনটি POCO F7 নামে এবং 27 ফেব্রুয়ারি পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও POCO F7 সিরিজের অধীনে POCO F7 Pro এবং POCO F7 Ultra ফোন দুটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।