চাইনিজ টেক কোম্পানি Xiaomi এর সাব ব্র্যান্ড Redmi তাদের হোম মার্কেট চীনে REDMI Turbo 5 স্মার্টফোন লঞ্চ করেছে। একই সঙ্গে এই সিরিজের অধীনে REDMI Turbo 5 Max ফোনটিও পেশ করা হয়েছে। এই পোস্টে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ REDMI Turbo 5 5G ফোনটি সম্পর্কে আলোচনা করা হল। এছাড়া REDMI Turbo 5 Max ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন।
REDMI Turbo 5 5G ফোনটির বডি মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাক দিয়ে তৈরি। এই ফোনে বড় রাউন্ডেড কর্নার এবং পাতলা বেজল রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী হাতে ধরলেও ভালো ফিল হবে এবং ফোনটিও যথেষ্ট ডিউরেবল হবে। এই ফোনটি Shadow Black, Light Sea Green এবং Auspicious Cloud White কালার অপশনে পেশ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে।
REDMI Turbo 5 ফোনে 6.59-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, Dolby Vision সাপোর্ট এবং 3500nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এতে M10 লুমিনসেন্ট ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেতে Xiaomi এর Green Mountain Eye Protection টেকনোলজি যোগ করা হয়েছে। এর সঙ্গে স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i লেয়ার রয়েছে।
প্রসেসিঙের জন্য REDMI Turbo 5 ফোনে Dimensity 8500-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেট 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং এর সঙ্গে এই ফোনে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনে ফ্ল্যাগশিপ-গ্ৰেড 3D আইস-শিল্ড সার্কুলেটিং কুলিং সিস্টেম রয়েছে। এছাড়াও নতুন “Rampage Engine” ফোনের CPU, GPU এবং DDR ফ্রিকোয়েন্সি ভালোভাবে টিউন করতে সক্ষম। এই ফোনটি Android 16 বেসড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে।
REDMI Turbo 5 ফোনে 7560mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং এবং 100W PPS ফাস্ট চার্জিং প্রটোকল সাপোর্ট করে। এর ফলে পাওয়ার ইউজারদের মধ্যে এই ফোনটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে।
ফটোগ্রাফির জন্য REDMI Turbo 5 ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে OIS এবং EIS ফিচার সাপোর্টেড 50MP প্রাইমারি Sony IMX882 সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটি 4K 60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 1080p 60fps ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
REDMI Turbo 5 ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকার, USB Type-C অডিও, NFC, Bluetooth 5.4, Wi-Fi 6 এবং মাল্টি ব্যান্ড GPS সাপোর্ট করে। এছাড়াও শাওমি এই ফোনে Apple ডিভাইস কানেক্টিভিটি, ফাইল ট্রান্সফার এবং নোটিফিকেশন শেয়ারিঙের মতো উল্লেখযোগ্য ফিচার যোগ করেছে।
চীনে REDMI Turbo 5 ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে ফোনটির সেলও শুরু হয়ে গেছে। ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 1,999 ইউয়ান (প্রায় 26,400 টাকা) রাখা হয়েছে। একইভাবে এই ফোনের 16GB + 256GB এবং 12GB + 512GB মডেলদুটি 2,299 ইউয়ান (প্রায় 30,395 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনটির 16GB + 512GB টপ মডেলের দাম রাখা হয়েছে 2,599 ইউয়ান (প্রায় 34,300 টাকা)।
যারা চীনে রয়েছেন এবং শক্তিশালী পারফরমেন্স, ডিউরেবল বডি, বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং ফিচার সহ স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Redmi Turbo 5 ফোনটি সেরা বিকল্প।
