আজকের দিনে দাঁড়িয়ে গোটা ভারতের টেলিকম ইন্ডাস্ট্রি মূলত চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে। এর মধ্যে আবার সরকারি টেলিকম কোম্পানি BSNL ছাড়া বাকি তিনটি প্রাইভেট কোম্পানি হলো Reliance Jio, Airtel ও Vodafone Idea। এই প্রতিটি কোম্পানির সবচেয়ে বড় লক্ষ্য যত বেশি সম্ভব নতুন গ্ৰাহক আকর্ষণ করা এবং নিজেদের বর্তমান গ্ৰাহকরা যাতে অন্য নেটওয়ার্কে না যায় সেদিকে খেয়াল রাখা। এর জন্য সবকটি কোম্পানি কম দামে বেশি বেনিফিটের প্ল্যান দেওয়ার চেষ্টা করতে থাকে। ভয়েস কল ও ডেটা দিয়ে যখন প্রতিযোগিতা সামলাতে হিমশিম খেতে হচ্ছে তখন কোম্পানিগুলি OTT সার্ভিস অর্থাৎ অনলাইন কন্টেন্ট প্রোভাইডার অ্যাপগুলির ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া শুরু করেছে। বর্তমানে এয়ারটেল, জীও এবং ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া তিনটি কোম্পানির কাছেই 399 টাকা দামের প্ল্যান রয়েছে যার মধ্যে কম বাজেটে বেশি বেনিফিট পাওয়া যায়। আমাদের এই পোস্টটি পড়লেই আপনি বুঝতে পারবেন তিনটির মধ্যে কোন নেটওয়ার্কের প্ল্যানে বেশি লাভবান হওয়া যায়।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারী, sAMOLED ডিসপ্লে ও 64MP ক্যামেরাসহ চলে এল Samsung Galaxy F41
কোন প্ল্যানে কত জিবি ডেটা?
399 টাকা দামের প্ল্যানগুলি এক মাস ভ্যালিডিটির পোস্টপেইড প্ল্যান। তিনটি প্ল্যানের মধ্যে এয়ারটেলের প্ল্যানে 40 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। একইভাবে ভোডাফোন আইডিয়াও তাদের প্ল্যানে গ্ৰাহকদের 40 জিবি করে ডেটা দেয়। অন্যদিকে জিও ইউজারদের 399 টাকা রিচার্জ করলে এক মাসের জন্য 75 জিবি 4জি ডেটা দেওয়া হয়।
ডেটা রোলওভার
যদি কোনো মাসে প্রাপ্ত ডেটার পুরোটা ব্যবহার করা না হয় এবং কিছুটা বেচে থাকলে সেটা পরের মাসের ডেটার সঙ্গে যোগ করে দিলে তাকে ডেটা রোলওভার বলে। এয়ারটেলের 399 টাকার প্ল্যানে 200 জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধা পাওয়া যায় এবং 6 মাস পর্যন্ত এই ডেটা ইউজারের নাম্বারে স্টোর থাকে। ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকেও 6 মাসের ভ্যালিডিটিসহ সর্বোচ্চ 200 জিবি ডেটা রোলওভার পাওয়া যায়। রিলায়েন্স জিও একইভাবে 200 জিবি ডেটা রোলওভার দেয় তবে এর ভ্যালিডিটি আনলিমিটেড।
ভয়েস কল
এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও তিনটি কোম্পানির পক্ষ থেকেই তাদের 399 টাকা দামের প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যায়। এই সুবিধা অননেট ও অফনেট উভয় কলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার নাম্বার থেকে ‘স্পেশাল কোড’যুক্ত নাম্বারে বিলে অতিরিক্ত দাম চার্জ করা হবে। কিন্তু রিলায়েন্স জিও এই ধরনের কলের জন্য কোনো অতিরিক্ত চার্জ করে না।
OTT বেনিফিট
অনলাইন কন্টেন্ট অ্যাপের প্রশ্ন উঠলে রিলায়েন্স জিও এক কথায় আনেকটাই এগিয়ে। 399 টাকার প্ল্যানটি নিলে জিও ইউজাররা Netflix, Amazon Prime এবং Disney+ Hotstar VIP সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই অ্যাপগুলির জন্য আলাদা ভাবে মেম্বারশিপ নেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তাদের গ্ৰাহকদের এই ধরনের কোনো সুবিধা দেয় না।
অতিরিক্ত সুবিধা
এয়ারটেল ও জিও তাদের গ্ৰাহকদের 399 টাকার প্ল্যানে আনলিমিটেড এসএমএস উপভোগ করার সুযোগ দিচ্ছে, কিন্তু ভোডাফোন আইডিয়া গ্ৰাহকরা বিনামূল্যে এসএমএস পাবেন না। এয়ারটেল ইউজাররা আবার শুধুমাত্র ভারতে ওয়াইফাই কলিং উপভোগ করতে পারবেন। অথচ রিলায়েন্স জিও ইন্টারন্যাশানাল ওয়াইফাই কলিং পাবেন। কিন্তু ভোডাফোন আইডিয়া ইউজারদের কোনো রকম ওয়াইফাই কলিঙের পুলিশ দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত জানিয়ে রাখি রিলায়েন্স জিও ভারতের প্রথম কোম্পানি যারা ইন ফ্লাইট কলিং ফ্যাসিলিটি দিচ্ছে। অর্থাৎ এই 399 টাকার প্ল্যানটি নিয়েও গ্ৰাহকরা উড়ন্ত উড়োজাহাজে বসে ফোনে কথা বলতে পারবেন না।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
