বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতে Anti-China পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক দিকে চীন থেকে উৎপন্ন হওয়া করোনা ভাইরাস গোটা বিশ্বের সামনে চীনের নাম বদনাম করে দিয়েছে আবার অন্যদিকে ভারতে TikTok এর মতো চীনা অ্যাপ সাধারণ মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করছে। আবার বিগত কিছু দিন ধরে ভারত চীন সীমান্তে সৃষ্টি হওয়া উত্তেজনার ফলে ভারতীয়দের মনে চীনের প্রতি ঘৃণা আরও বাড়িয়ে তুলেছে। এত কিছুর মিলিত পরিণাম হিসেবে ভারতীয়রা চীনে তৈরি বিভিন্ন দ্রব্য ও চীনা কোম্পানির বিরোধিতা করছে। অনেকেই তাদের ফোন থেকে চাইনীজ অ্যাপ আনইনস্টল করছেন। আর সাধারণ মানুষের এই পদক্ষেপকে সাহায্য করার জন্য একটি নাম খুব শোনা যাচ্ছে ‘Remove China Apps’
নাম থেকেই বোঝা যাচ্ছে এই অ্যাপটি ফোন থেকে চীনা অ্যাপ রিমুভ অর্থাৎ ডিলিট করার কাজ করে। দেশে উৎপন্ন হওয়া Anti-China পরিস্থিতির সুযোগ নিয়ে এই অ্যাপটি ঝোপ বুঝে কোপ মেরেছে। এই অ্যাপটি লঞ্চ হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই 10 লক্ষেরও বেশি ভারতীয় তাদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। বর্তমানে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এই অ্যাপের সাহায্যে চীনা অ্যাপ ডিলিট করে লোকজন সেই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করছেন।
বর্তমানে 1,000,000 এরও বেশি ভারতীয় নাগরিক তাদের ফোনে Remove China Apps অ্যাপটি ইনস্টল করেছেন। এই অ্যাপটি ইউজারের ফোন স্ক্যান করে ফোনে ইনস্টল থাকা চীনা অ্যাপের লিস্ট তৈরি করে দেখিয়ে দেয় এবং এরপর ইউজারের কম্যান্ড পাওয়ার সঙ্গে সঙ্গে একবারেই সবকটি চীনা অ্যাপ ফোন থেকে আনইনস্টল বা ডিলিট করে দেয়। এই খবরটি লেখার সময় দাঁড়িয়ে প্লে স্টোরে 144,381 জন স্মার্টফোন ইউজার রিভিউ লিখেছেন এবং এই অ্যাপটি ইতিমধ্যে 4.8 স্টার রেটিং পেয়েছে। এই অ্যাপটির সাইজ মাত্র 3.8MB।
কী এই Remove China Apps?
Remove China Apps নামের এই অ্যাপটি তৈরি করেছে OneTouch AppLabs নামক কোম্পানি। এই অ্যাপটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য প্রস্তুত করা হয়েছে যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। ডেভেলপাররা এই অ্যাপটি ‘এডুকেশনাল পারপাস’ এর জন্য তৈরি করেছে। এই অ্যাপটির ইনফো অপশনে লেখা আছে কোন অ্যাপ কোন দেশে বানানো হয়েছে এই অ্যাপটি সেই ব্যাপারে খোঁজ লাগায়।
ইনফোয় আরও লেখা আছে এই অ্যাপের ডেভেলপাররা কোনো ধরনের কোনো অ্যাপ আনইনস্টল করতে বাধ্য করে না। তবে তারা আরও জানিয়েছে এই অ্যাপটি কোনো অ্যাপের ক্ষেত্রে ভুল দেশ বা ভুল তথ্য দেখাতে পারে এবং সেক্ষেত্রে অ্যাপ কোনো গ্যারান্টি বা দায়িত্ব নেয় না। সবচেয়ে মজার কথা হল Remove China Apps এর লোগোতে ‘ড্রাগন’ এর ছবি আছে যা চীনের অন্যতম একটি প্রতীকী চিহ্ন।
Remove China Apps অ্যাপটি ইউজারদের প্রাইভেসি ও সিকিউরিটির জন্য কতটা সুরক্ষিত এই বিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। আমরা প্রত্যেক পাঠককে এই অ্যাপটি ব্যবহার করার আগে তাঁর সাইবার সিকিউরিটির প্রতি বিশেষ গুরুত্ব দিতে অনুরোধ করছি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










