দীর্ঘদিন ধরে অনলাইনে অ্যাফোর্ডেবল রেঞ্জের Samsung Galaxy A03s ফোনটি লিক হয়ে আসছে। খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের এই আপকামিং ফোনটি মার্কেটে লঞ্চ করে দেবে বলে মনে করা হচ্ছে। কিছু দিন আগে ফোনটি সার্টিফিকেশন সাইট Bluetooth SIG এবং ভারতের সার্টিফিকেশন সাইট BIS এ লিস্ট হতে দেখা যায়, যার ফলে স্পষ্ট বোঝা যায় ফোনটি ভারতের মার্কেটে আসতে খুব বেশি দেরি নেই। এবার FCC ওয়েবসাইটে কোম্পানির ‘গ্যালাক্সি এ’ সিরিজের এই আপকামিং স্মার্টফোনটি দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনটির স্পেসিফিকেশন, ফিচার ও অন্যান্য তথ্য সম্পর্কেও জানা গেছে।
Samsung Galaxy A03s এর FCC লিস্টিং
ভারতের মার্কেটে লঞ্চের আগেই Samsung Galaxy A03s ফোনটি স্পেসিফিকেশনসহ সার্টিফিকেশন সাইট FCC তে লিস্টেড হয়ে গেছে। লিস্টিং থেকে ফোনটির ব্যাটারির ক্ষমতা সম্পর্কেও জানা গেছে। এখানে ব্যাটারির মডেল নাম্বার HQ-50S বলা হয়েছে যা 5,000 এমএএইচের ব্যাটারির প্রতি ইঙ্গিত করছে। এর আগে TUV Certification ওয়েবসাইটেও একই কথা বলা হয়েছে।
Samsung Galaxy A03s এর ডিজাইন
আমাদের শেয়ার করা Samsung Galaxy A03s এর এক্সক্লুসিভ রেন্ডার ভিডিও অনুযায়ী এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। এই ফোনটির ডায়মেনশন 166.6 × 75.9 × 9.1 এমএম বলা হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে ডিসপ্লের ওপরের দিকে ‘ভি’ শেপের ওয়াটারড্রপ নচ দেখা যাবে এবং নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে 3.5 এমএম হেডফোন জ্যাক থাকবে।
Samsung Galaxy A03s এর স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি Samsung Galaxy A03s এর স্পেসিফিকেসন সম্পর্কে কিছু বলা হয়নি। তবে বিভিন্ন লিক রিপোর্ট অনুযায়ী এতে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর এবং একটি ম্যাক্রো লেন্সযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A03s ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
