Home খবর Xiaomi – Realme কে টেক্কা দিতে মাত্র 11,499 টাকা দামে লঞ্চ হল লেটেস্ট Samsung Galaxy A03s স্মার্টফোন

Xiaomi – Realme কে টেক্কা দিতে মাত্র 11,499 টাকা দামে লঞ্চ হল লেটেস্ট Samsung Galaxy A03s স্মার্টফোন

Samsung সম্পর্কে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল কোম্পানি তাদের বাজেট স্মার্টফোন Samsung Galaxy A03s এরওপর কাজ করছে যা কিছু দিনের মধ্যেই লঞ্চ করা হবে। এতদিন ধরে ফোনটি সম্পর্কে বিভিন্ন লিক রিপোর্ট‌ও পাওয়া গেছে। আজ সমস্ত লিক ও কানাঘুষোর সমাপ্তি ঘটিয়ে কোম্পানি ভারতের মার্কেটে Samsung Galaxy A03s ফোনটি লঞ্চ করে দিয়েছে। 13MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 5000mAh ব‍্যাটারি এবং MediaTek P35 চিপসেটযুক্ত Samsung Galaxy A03s ফোনটি মাত্র 11,499 টাকা প্রাথমিক দামে সেল করা হবে। চলুন দেখে নেওয়া যাক Samsung Galaxy A03s এর সমস্ত ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A03s এর দাম

ভারতে Samsung Galaxy A03s ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 11,499 টাকা। এক‌ইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 12,499 টাকা দামে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে। আজ থেকেই Samsung Galaxy A03s ফোনটি Black, Blue এবং White কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
 

Samsung Galaxy A03s এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A03s ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। 16এম কালার ডেপ্থ সাপোর্টেড এই স্ক্রিনের নাম কোম্পানি ইনফিনিটি ভি ডিসপ্লে। Samsung Galaxy A03s ফোনটির ডায়মেনশন 164.2 x 75.9 x 9.1 এম‌এম এবং ওজন 196 গ্ৰাম।

Samsung Galaxy A03s ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই 3.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট যোগ করা হয়েছে। ভারতের মার্কেটে এই ফোনটি 3GB RAM + 32GB Storage এবং 4GB RAM + 64GB Storage সহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে উভয় ভেরিয়েন্টের স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়। 

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A03s ফোনটিতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Samsung Galaxy A03s ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টভিটি ফিচার ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাকের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন