Home খবর 4GB RAM এবং 5,000mAh Battery সহ লঞ্চ হল Samsung এর সবচেয়ে সস্তা 5G ফোন Galaxy A13 5G

4GB RAM এবং 5,000mAh Battery সহ লঞ্চ হল Samsung এর সবচেয়ে সস্তা 5G ফোন Galaxy A13 5G

Samsung কোম্পানির সম্পর্কে বিগত কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে কোম্পানি নিজের নতুন এবং সস্তা 5G Phone এ কাজ করছে এবং এই ফোনটিকে Samsung Galaxy A13 নামে পেশ করা হবে। 91 মোবাইল্স কিছুদিন আগেই জানিয়েছে যে গ‍্যালাক্সি এ13 এর প্রোডাকশন ইন্ডিয়াতে স্টার্ট হয়ে গেছে। আর আজকে কোম্পানি এই ফোনটিকে অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। Samsung Galaxy A13 5G ফোনটিকে আপাতত আমেরিকাতে লঞ্চ করা হয়েছে, খুব শীঘ্রই ইন্ডিয়াতে‌ও এন্ট্রি নেবে এই ফোনটি।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ13 5জি স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন্স

স‍্যামসাং গ‍্যালাক্সি এ13 5জি ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে 1600 × 720 পিক্সেল রেজল্যুশনের 6.5-ইঞ্চির ডিউড্রপ এলসিডি ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। স্ক্রিনের তিনটি দিক বেজলস যুক্ত, কিন্তু নিচে চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। স‍্যামসাং এর এই নতুন ফোনটির ডায়মেনশান 164.5 × 76.5 × 8.8 মিমি এবং ওজন 195 গ্রাম।

Samsung Galaxy A13 5G ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 ওএসে লঞ্চ করা হয়েছে যা ওয়ান ইউআইয়ের সাথে মিলিত হয়ে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসর এবং মিডিয়াটেক ডায়মানসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে। আমেরিকার মার্কেটে এই ফোনটিকে 4 জিবি র‍্যাম মেমোরি‌তে লঞ্চ করা হয়েছে যা 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনটির মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

ফোটোগ্রাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এ13 5জি ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সাথেই রেয়া‌র ক‍্যামেরা সেট‌আপে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর‌ও দেওয়া হয়েছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই স্মার্টফোনটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Samsung Galaxy A13 5G স্মার্টফোনটি 3.5 মিমি জ‍্যাক সহ ডুয়াল ব‍্যান্ড ওয়াইফাই এবং অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। সিকিউরিটি‌র জন্য যেখানে ফোনটির সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এর সাথেই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 15 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ13 5জি স্মার্টফোনে‌র দাম

আমেরিকাতে স‍্যামসাং নিজের এই ফোনটিকে একটি ভেরিয়েন্টে পেশ করেছে। এই স্মার্টফোনটিকে 4 জিবি র‍্যাম মেমোরি সহ 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে যার দাম $249.99। এই দামটি ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 18,500 টাকা। আপনাদের জানিয়ে রাখি যে ইউএস মার্কেটে লঞ্চ হ‌ওয়া স‍্যামসাং এর এই ফোনটি এখনো পর্যন্ত সবচেয়ে সস্তা 5জি ফোন। কিন্তু কোম্পানি এখনো পর্যন্ত এই ফোনটির ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কিছু জানায়নি, কিন্তু আশা করা হচ্ছে যে স‍্যামসাং গ‍্যালাক্সি এ13 5জি ফোনটিকে খুব শীঘ্রই ভারতীয় বাজারেও আসতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন