Samsung Galaxy A22 স্মার্টফোন জলদিই মার্কেটে পা রাখতে পারে স্যামসাং এর এই স্মার্টফোনটি বিগত দিনে Geekbench, Google Play Console, Wi-Fi Alliance এর মতো সার্টিফিকেশন সাইটে লিস্ট হয়ে গেছে। এই স্মার্টফোনের রেন্ডার্স আর দাম সম্পর্কে সম্পূর্ণ তথ্য আগেই সামনে এসে গেছে। আজকে 91mobiles আপনার জন্য স্যামসাং এর আপকামিং Galaxy A22 স্মার্টফোন এর সম্পর্কে এক্সক্লুসিভ ইন্ফরমেশন নিয়ে এসেছি। স্যামসাং এর এই স্মার্টফোন 4G আর 5G ভেরিয়েন্টে পেশ করা হবে। এর সাথেই টিপস্টার ঈশান আগারওয়াল স্যামসাং এর এই ফোনের ফোটো শেয়ার করেছে। এখানে Samsung Galaxy A22 5G আর 4G স্মার্টফোন এর রেন্ডা আছে, যার সাথে কিছু স্পেসিফিকেশনও লিক হয়েছে।
আপকামিং Samsung Galaxy A22 5G আর 4G মডেলের রেন্ডার্স দেখার পরে বোঝা যাচ্ছে যে এর মধ্যে খুবই মাইনার তফাৎ আছে। দুটি মডেলের ফ্রন্ট ক্যামেরা এর জন্য নচ পাবেন কিন্তু 5G ভেরিয়েন্টে দেওয়া বেজলস পাতলা। স্যামসাং এর আপকামিং স্মার্টফোন এর ব্যাকে স্কোয়ার ক্যামেরা মডিউল পাওয়া যায়। কিন্তু Galaxy A22 5G স্মার্টফোনে যেখানে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যায় আবার স্যামসাং এর এই 4G স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। কোয়াড ক্যামেরা সেটআপ এর ফোনে LED ফ্ল্যাশ ক্যামেরা মডিউল এর নিচে দেওয়া হয়েছে। আবার ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এর মডেলে ফ্ল্যাশ ক্যামেরা সেন্সর সাথে দেওয়া আছে। Samsung Galaxy A22 স্মার্টফোনকে চারটি কালার অপশন- হোয়াইট, ব্ল্যাক, পার্পাল আর গ্রিন এ পেশ করা হয়েছে।
Samsung Galaxy A22 5g
স্যামসাং এর আপকামিং Galaxy A22 স্মার্টফোন এর 5G ভেরিয়েন্টে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। Samsung Galaxy A22 5G স্মার্টফোনে LCD ডিসপ্লে দেওয়া যেতে পারে, আবার এই ফোনের 4G ভেরিয়েন্টে AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে।
Samsung Galaxy A22 4G স্পেসিফিকেশন
Samsung Galaxy A22 4G স্মার্টফোনে 6.4 ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে, যার রিফ্রেশ রেট 60Hz। স্যামসাং এর এই স্মার্টফোনটি Media Tek Helio G80 প্রসেসর এর সাথে পেশ করা হবে। এই স্মার্টফোনের র্যাম আর স্টোরেজ সম্পর্কিত তথ্য আপাতত সামনে আসেনি। স্যামসাং এর এই স্মার্টফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে যার মধ্যে 48MP+5MP+2MP+2MP ক্যামেরা দেওয়া হয়েছে। স্যামসাং এর এই ফোনের ফ্রন্টে 13MP এর সেন্সর দেওয়া আছে।
Samsung Galaxy A22 5G স্পেসিফিকেশন
Samsung Galaxy A22 5G স্মার্টফোনে 6.4 ইঞ্চির FHD+LCD ডিসপ্লে দেওয়া যেতে পারে। স্যামসাং এর এই 5G স্মার্টফোনে MediaTek Dimensity 700 প্রসেসর দেওয়া হবে। স্যামসাং এর এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে 48MP+5MP+2MP ক্যামেরা থাকবে। স্যামসাং এর এই ফোনের 5G আর 4G দুটি মডেলই 5,000mAh এর ব্যাটারী আর 15W ফাস্ট চার্জের সাথে পেশ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
