Samsung জুলাই মাসে নিজের 5G Phone গ্যালাক্সি এ22 ভারতে লঞ্চ করেছিল। এই মোবাইল ফোনটি 19,999 টাকা দামে শুরুতে বাজারে এসেছিল যা 8GB RAM, MediaTek Dimensity 700 চিপসেট, 48MP Triple Rear Camera এবং 5,000mAh Battery সাপোর্ট করে। আবার এখন স্যামসাং জাপানে একটি নতুন ফোন এই নামের সাথেই পেশ করেছে যার স্পেসিফিকেশন্স ইন্ডিয়াতে লঞ্চ হওয়া Samsung Galaxy A22 5G ফোনের থেকে আলাদা।
স্যামসাং এর এই নতুন মোবাইল ফোনটির নাম Samsung Galaxy A22 5G SC-56B বলা হচ্ছে। এই স্মার্টফোনটিকে জাপানে লঞ্চ করা হয়েছে যা স্পেসিফিকেশন্সের তুলনায় ইন্ডিয়াতে লঞ্চ হওয়া গ্যালাক্সি এ22 5জি ফোনের তুলনায় সামান্যই কম। জাপানে লঞ্চ হওয়া এই নতুন স্যামসাং ফোনটি ইন্ডিয়ান মডেলের চিপসেট সাপোর্ট করে কিন্তু অন্যান্য ফিচারের মামলায় ইন্ডিয়ান Samsung Galaxy A22 5G ফোনটি একটু পিছিয়ে রয়েছে। আগে জেনে নেওয়া যাক জাপানে লঞ্চ হওয়া গ্যালাক্সি এ22 5জি ফোনে কি বিশেষ আছে।
Samsung Galaxy A22 5G SC-56B
স্যামসাং এর জাপানে লঞ্চ করা এই স্মার্টফোনটি 5.8 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিন টিএফটি প্যানেলে তৈরি যা 60 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। কোম্পানি ফোনের স্ক্রিনটিকে টিয়ারড্রপ নচ ডিসপ্লে নাম দিয়েছে। জাপানে এই Samsung Galaxy A22 5G SC-56B ফোনটিকে তিনটি কালারে পেশ করা হয়েছে যার মধ্যে Red, Black এবং White আছে।
Samsung Galaxy A22 5G SC-56B মডেলটি অ্যান্ডয়েড 11 ওএসে লঞ্চ হয়েছে যা ওয়ানইউআই এর সাথে মিলে কাজ করে। আবার প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকেরই ডায়মনসিটি 700 চিপসেট দেওয়া হয়েছে। জাপানে এই স্যামসাং ফোনটিকে 4জিবি র্যাম মেমোরিতে লঞ্চ করা হয়েছে যা 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোনটির মেমোরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যেও বাড়ানো যাবে।
ফোটোগ্রাফির জন্য এই স্যামসাং গ্যালাক্সি এ22 5জি মডেলটি 13 মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে যার সাথে একটি এলইডি ফ্ল্যাশ লাইটও দেওয়া হয়েছে। এইভাবেই সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই নতুন স্যামসাং ফোনটিতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। স্যামসাং নিজের ফোনটিকে আইপি68 রেটিঙের সাথে বাজারে এনেছে। পাওয়ার ব্যাকআপের জন্য যেখানে এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে আবার সিকিউরিটির জন্য এই ফোনটি শুধুমাত্র ফেস আনলক ফিচার সাপোর্ট করে।
Samsung Galaxy A22 5G ইন্ডিয়ান মডেল
এখানে তুলনা করার জন্য ইন্ডিয়াতে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ22 5জি ফোনের কথা বললে এই ফোনটিকে 6GB + 128GBএবং 8GB + 128GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যার দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। এই ফোনটি 90 হার্টস রিফ্রেশরেটের 6.6 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটিতে ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার মধ্যে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া আছে। এইভাবেই এই স্যামসাং ফোনটি 8 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা সাপোর্ট করে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে পাওয়ার ব্যাকআপের জন্যে 15 ওয়াটের 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
