গতকাল Samsung ভারতের বাজারে তাদের ‘Galaxy A’ সিরিজের পরিধি বাড়িয়ে একসঙ্গে তিনটি 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ এই তিনটি ফোন Galaxy A56, Galaxy A36 এবং Galaxy A26 5G নামে লঞ্চ করা হয়েছে। সিরিজের Galaxy A56 ফোনটি সম্পর্কে এখানে এবং Galaxy A36 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Galaxy A26 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy A26 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.7″ FHD+ sAMOLED Display
- Samsung Exynos 1380
- 8GB RAM + 256GB Storage
- 50MP Triple Rear Camera
- 13MP Front Camera
- 45W 5,000mAh Battery
ডিসপ্লে: এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1900nits পীক ব্রাইটনেস এবং ভিশন বুস্টার ফিচার সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে গোরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Samsung Galaxy A26 5G ফোনে 5nm প্রসেসে তৈরি Exynos 1380 অক্টাকোর প্রসেসর রয়েছে। এতে 2GHz Quad A55 + 2.4GHz Quad A78 কোর দেওয়া হয়েছে। এর সঙ্গেই গ্রাফিক্সের জন্য এতে Mali-G68 MP5 GPU যোগ করা হয়েছে।
স্টোরেজ: ভারতের বাজারে এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে সেল করা হবে। এই ফোনের 6GB RAM মডেলে 128GB স্টোরেজ রয়েছে। একইভাবে এই ফোনের 8GB RAM মডেলে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A26 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
ওএস: Samsung Galaxy A26 5G ফোনটি Android 15 এবং One UI 7 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 6 বছর সিকিউরিটি আপডেট এবং 6 জেনারেশন অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। অর্থাৎ এই ফোনে নিশ্চিন্তে Android 21 পর্যন্ত উপভোগ করা যাবে।
অন্যান্য ফিচার: জল ওঁ ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP67 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5GHz Wi-Fi, Bluetooth 5.3 এবং NFC ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই সস্তা ফোনে Samsung Knox, USB Type-C audio এবং Stereo speakers রয়েছে।










