Samsung গত মার্চ মাসে ভারতীয় মার্কেটে Samsung Galaxy A32 ফোনটি লঞ্চ করেছিল। 64MP Quad rear Camera, 20MP Selfie Camera ও 5,000mAh Battery সহ এই মিড বাজেট ফোনটি 21,999 টাকা দামে পেশ করা হয়েছিল। আজ কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির আরও শক্তিশালী 8GB RAM ভেরিয়েন্ট পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 23,499 টাকা।
Samsung Galaxy A32 এর স্পেসিফিকেশন
Samsung Galaxy A32 ফোনটি ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের স্ক্রিনের তিন দিক বেজল লেস ও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে এক লাইনে তিনটি ক্যামেরা লেন্স ও এর পাশে চতুর্থ লেন্স ও এলইডি ফ্ল্যাশ অবস্থিত। Samsung Galaxy A32 এর ডায়মেনশন 76.1 × 164.2 × 9.1 এমএম এবং ওজন 205 গ্ৰাম। ফোনটি Awesome Black, Awesome White, Awesome Blue ও Awesome Violet কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Samsung Galaxy A32 তে 6.4 ইঞ্চির FHD+ AMOLED ইনফিনিটি-U ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট ও 800 নিটস্ ব্রাইটনেসে ভিজুয়াল দিতে সক্ষম। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy A32 তে MediaTek Helio G80 SoC চিপসেটের সঙ্গে Mali-G52 2EEMC2 GPU আছে। এই ফোনে 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A32 তে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
সিকিউরিটির জন্য Samsung Galaxy A32 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এতে 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে ওয়ান ইউআই 3.0 তে কাজ করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী আছে।
Samsung Galaxy A32 এর দাম
কোম্পানি তাদের Samsung Galaxy A32 এর নতুন 8GB RAM ও 128GB Storage ভেরিয়েন্ট 23,499 টাকা দামে লঞ্চ করেছে। এছাড়া ফোনটির পুরোনো ভেরিয়েন্টটিতে 6GB RAM ও 128GB Storage আছে এবং এর দাম রাখা হয়েছিল 21,999 টাকা। এই ফোনটি Awesome Black, Awesome Blue ও Awesome Violet কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
