ভারতে শুরু হয়েছে Samsung Galaxy A53 5G এর প্রোডাকশন, জেনে নিন ডিটেইলস এবং কবে হবে লঞ্চ

বর্তমানে জনপ্রিয় টেক কোম্পানি Samsung তাদের আপকামিং Galaxy A53 ফোনের ওপর কাজ করছে। নাম দেখে এবং কোম্পানির কাজ দেখে বোঝাই যাচ্ছে এই ফোনটি কোম্পানির গত বছর পেশ করা Galaxy A52 এর সাকসেসার হিসেবে লঞ্চ করা হবে। কয়েক দিন আগে কোম্পানির এই আপকামিং ফোনটির রেন্ডার দেখা গিয়েছিল যা থেকে ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে জানা যায়। রেন্ডার থেকে জানা গিয়েছিল এই ফোনের ডিজাইন Galaxy A52 এর মতোই হবে এবং এতে পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এবার আমরা খবর পেয়েছি ভারতের গ্ৰেটার নয়ডাতে অবস্থিত স‍্যামসাঙের ফ‍্যাক্টরীতে Samsung Galaxy A53 ফোনটির প্রোডাকশন শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত কোম্পানির এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: লঞ্চের আগে পাওয়া Realme GT 2 Pro এর ছবি থেকে জানা গেছে স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

Samsung Galaxy A53 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক রিপোর্ট থেকে জানা গেছে কোম্পানি তাদের Galaxy A53 5G ফোনটিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত AMOLED ডিসপ্লে ও 64MP প্রাইমারি ক‍্যামেরা সেন্সর যোগ করতে পারে। কোম্পানির এই আপকামিং Galaxy A53 ফোনটি 4G নয় বরং 5G কানেক্টিভিটির সঙ্গে পেশ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি Qualcomm Snapdragon 778G 5G চিপসেটে রান করতে পারে।

Samsung Galaxy A53 এর ডিজাইন

লিক অনুযায়ী Galaxy A53 5G ফোনে Infinity-O ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লেতে পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হবে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে LED ফ্ল‍্যাশযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। ফোনটির নিচের প‍্যানেলে 3.5mm অডিও জ‍্যাক এবং USB Type-C পোর্টের পাশাপাশি স্পীকার গ্ৰিল দেওয়া হবে। Galaxy A53 5G ফোনটির উচ্চতা 8.14mm ও ক‍্যামেরা বাম্পসহ এর উচ্চতা 9.73mm। এই ফোনটি হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here