Home খবর 6000mAh ব‍্যাটারি এবং 48MP ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল স‍্যামসাঙের সস্তা স্মার্টফোন Samsung Galaxy F12

6000mAh ব‍্যাটারি এবং 48MP ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল স‍্যামসাঙের সস্তা স্মার্টফোন Samsung Galaxy F12

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং একদিকে যেমন হাইএন্ড ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে দুর্দান্ত স্মার্টফোন পেশ করে বাজার দখল করে রেখেছে তেমনই কোম্পানি লো বাজেট সেগমেন্টেও নিজের প্রতিপত্তি বিস্তার করে চলেছে। ভারতীয় স্মার্টফোন ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে কোম্পানি কম দামে সুন্দর স্পেসিফিকেশনযুক্ত স্মার্টফোন লঞ্চ করছে এবং সেগুলি যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করছে। এই উদ্দেশ্য নিয়েই কোম্পানি আজ ভারতে এক সঙ্গে দুটি নতুন স্মার্টফোন Samsung Galaxy F12 এবং Samsung Galaxy F02s লঞ্চ করেছে। Samsung Galaxy F02s ফোনটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হলেও Samsung Galaxy F12 ফোনটিতে 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা, 90 হার্টস ডিসপ্লে এবং 6,000 এম‌এএইচের ব‍্যাটারি যোগ করা হয়েছে।

লুক ও ডিজাইন

Samsung Galaxy F12 ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অল্প চিন পার্ট দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকের কোণায় স্কোয়ার শেপে চারটি ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেল কিছুটা রাগেড করা হয়েছে এবং ভার্টিক‍্যাল লাইনের ডিজাইন করা হয়েছে। Samsung Galaxy F12 এর নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পীকার গ্ৰিল ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক রয়েছে এবং এক‌ইভাবে ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সি এম্বেডেড পাওয়ার বাটন অবস্থিত।

ফিচার ও স্পেসিফিকেশন

Samsung Galaxy F12 এ 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে ।কোম্পানি এর নাম রেখেছে ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লে। Samsung Galaxy F12 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা ওয়ান ইউআই 3.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স‍্যামসাঙের নিজস্ব এক্সিনস 850 চিপসেট যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য এতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Samsung Galaxy F12 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর রয়েছে। এটি একটি GM2 সেন্সর যা ISOCELL Plus টেকনোলজিযুক্ত। এর সঙ্গে এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy F12 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 6,000 এম‌এএইচের ব‍্যাটারি আছে।

ভেরিয়েন্ট ও দাম

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy F12 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি আছে এবং এর বড় ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এবং এক‌ইভাবে ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 11,999 টাকা। আগামী 12 এপ্রিল দুপুর 12টা থেকে স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি সমস্ত রিটেইল স্টোরে Sea Green, Sky Blue এবং Celestial Black কালার ভেরিয়েন্টে Samsung Galaxy F12 ফোনটি সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন