Home খবর মাত্র 12999 টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ এই Samsung 5G স্মার্টফোন

মাত্র 12999 টাকা দামে লঞ্চ হল 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ এই Samsung 5G স্মার্টফোন

স্যামসাঙ টেলিকম কোম্পানি এয়ারটেলের সাথে হাত মিলিয়ে ভারতে তাদের নতুন Samsung Galaxy F15 5G Airtel Edition লঞ্চ করেছে। এই স্মার্টফোনটির 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সহ দাম মাত্র 12,999 টাকা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আগের মডেলের থেকে নতুন গ্যালাক্সি এফ 15 এয়ারটেল এডিশন স্মার্টফোনটি কতটা আলাদা এই সম্পর্কে।

Samsung Galaxy F15 5G Airtel Edition এর ফিচার

এই ফোনটির সঙ্গে গ্রাহকদের 50GB data কুপন এবং এয়ারটেল গ্রাহকদের রিচার্জের জন্য 750 টাকা পর্যন্ত ডিসকাউন্ড দেওয়া হবে। এই স্পেশাল স্যামসাঙ এডিশন স্মার্টফোনটির সিম লক করা আছে অর্থাৎ কম পক্ষে 18 মাস পর্যন্ত এয়ারটেল নাম্বারেই চলবে। যদি গ্রাহকরা এয়ারটেল নেটওয়ার্ক ছেড়ে অন্য সিম ব্যাবহার করার কথা ভাবে, তবে এর জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে।

Samsung Galaxy F15 5G Airtel Edition এর দাম

এই স্যামসাঙ ফোনটি তিনটি ভেরিয়েন্ট সহ 128জিবি স্টোরেজে সেল করা হবে। এই নতুন ফোনের 4GB RAM মডেলের দাম 12,999 টাকা, 6GB RAM মডেলের দাম 14,499 টাকা এবং 8GB RAM ডেলের দাম 15,999 টাকায় সেল করা হবে। এই ফোনটি Groovy Violet, Jazzy Green এবং Ash Black তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Samsung Galaxy F15 5G Airtel Edition এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy F15 5G স্মার্টফোনে 6.5 ইঞ্চির FHD+ ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে Super AMOLED প্যানেলে তৈরি স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সহ কাজ করে।

প্রসেসর: নতুন Samsung Galaxy F15 5G Airtel Edition স্মার্টফোনটি 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6100+ অক্টাকোর প্রসেসর সাপোর্টেড 2.2GHz পর্যন্ত হাই ক্লক স্পীডে কাজ করে।

অপারেটিং সিস্টেম: Samsung Galaxy F15 5G ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং ওয়ানইউআই অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এই ফোনটি 4 বছরের ওএস আপগ্রেড পাওয়া যাবে অর্থাৎ অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত ব্যাবহার করা যাবে। একইসঙ্গে এই ফোনে 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ 5MP আলট্রা-ওয়াইড এবং 2MP ম্যাক্রো ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F15 5G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং শক্তিশালী 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।