Home খবর স্যামসাঙ আবারও লঞ্চ করতে চলেছে দুটি শক্তিশালী 5G স্মার্টফোন, লিস্টেড হল BIS এবং গীকবেঞ্চ সাইটে

স্যামসাঙ আবারও লঞ্চ করতে চলেছে দুটি শক্তিশালী 5G স্মার্টফোন, লিস্টেড হল BIS এবং গীকবেঞ্চ সাইটে

শীঘ্রই Samsung তাদের মিড রেঞ্জে নতুন Galaxy F36 এবং Galaxy M36 স্মার্টফোনদুটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভারতে BIS সার্টিফিকেশন সাইটে স্মার্টফোনদুটি লিস্টেড হয়েছে, এর ফলে শীঘ্রই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। একইসঙ্গে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে M36 ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy F36 এবং Galaxy M36 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Galaxy F36 এবং Galaxy M36 এর BIS সার্টিফিকেশন

Samsung Galaxy M36 এর গীকবেঞ্চ লিস্টিং

রিপোর্ট অনুযায়ী Galaxy M36 ফোনটি সাউথ কোরিয়াতে ‘Galaxy Jump 4’ নামে লঞ্চ করা হতে পারে। এটির SM-M366K মডেল নাম্বার হবে। এই নামে বাজারে সেল করা হতে পারে। তবে ভারতে Galaxy M36 নামে পেশ করা হতে পারে।

জানিয়ে রাখি লঞ্চ ডেট কাছে আসলেই কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে আরও তথ্য জানানো হতে পারে। অন্যদিকে সম্প্রতি BIS এবং Geekbench সাইটে লিস্টেড হওয়ার ফলে শীঘ্রই Galaxy F36 এবং M36 ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।