Exclusive: Samsung এর নতুন স্মার্টফোন Galaxy F62 তে চলছে কাজ, শীঘ্রই ভারতে হবে লঞ্চ

কয়েক মাস আগে স‍্যামসাং ভারতে তাদের একটি নতুন স্মার্টফোন সিরিজের সূচনা করেছে। গোটা বিশ্বের মধ্যে সবার আগে ভারতে এই সিরিজটি ‘গ‍্যালাক্সি এফ’ নামে পেশ করা হয়। এই সিরিজের প্রথম স্মার্টফোন ছিল Samsung Galaxy F41। আমরা এক্সক্লুসিভ খবর পেয়েছি কোম্পানি তাদের গ‍্যালাক্সি এফ সিরিজের আগামী স্মার্টফোন Galaxy F62 শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। টিপস্টার ঈশান অগ্ৰবাল এই খবর জানিয়েছেন।

আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 2GB ডেটাওয়ালা প্ল‍্যান, জেনে নিন ডিটেইলস

ঈশান অগ্ৰবালের দেওয়া তথ্য অনুযায়ী Galaxy F62 ফোনটি খুব তাড়াতাড়ি SM-E625F মডেল নাম্বারসহ ভারতে পেশ করা হবে। যদিও ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য জানা যায়নি। আশা করা হচ্ছে Samsung Galaxy F62 ফোনটি আগামী বছর অর্থাৎ 2021 সালের প্রথম দিকে পেশ করা হবে।

Samsung Galaxy F62 ফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন সম্পর্কে আপাতত কোনো তথ্য পাওয়া যায়নি। টিপস্টার এই ফোনের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিতভাবে জানিয়েছেন। আগামী দিনে ফোনটির অন‍্যান‍্য ডিটেইলস সম্পর্কে খবর পাওয়া যেতে পারে।

আরও পড়ুন: ভেলকি দেখাতে শীঘ্রই আসছে Redmi Note 9T, ওয়েবসাইটে হল লিস্টেড

Samsung Galaxy F41

এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাং এক্সিনস 9611 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের নতুন Samsung Galaxy F41 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে যার প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের। বাকি দুটি সেন্সর যথাক্রমে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here