আমরা কয়েক দিন আগে খবর দিয়েছিলাম স্যামসাং তাদের ‘গ্যালাক্সি এফ’ সিরিজের আগামী স্মার্টফোন Galaxy F62 ফোনে কাজ শুরু করে দিয়েছে, যার মডেল নাম্বার হবে SM-E625F। আশা করা হচ্ছে এই ফোনটি ভারতে আগামী বছর অর্থাৎ 2021 সালের প্রথম কোয়ার্টারেই লঞ্চ করা হবে। SM-E625F মডেল নাম্বারসহ ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে স্পট করা হয়েছে। এই লিস্টিং থেকে Samsung Galaxy F62 এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এছাড়া ফোনটি গীকবেঞ্চে সিঙ্গেল কোরে 763 পয়েন্ট এবং মাল্টি কোরে 1952 পয়েন্ট পেয়েছে।
গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Samsung তাদের আগামী Galaxy F62 ফোনটিতে Exynos 9825 চিপসেট যোগ করবে। এর সঙ্গে এতে 6 জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকবে। Samsung Galaxy F62 এর ডিজাইন সম্পর্কে আপাতত কোনো তথ্য জানা যায়নি। আগামী দিনে ফোনটির অন্যান্য তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
মনে করিয়ে দিই স্যামসাং কয়েক মাস আগে ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজের সূচনা করেছে। ‘গ্যালাক্সি এফ’ নামে পেশ করা এই স্মার্টফোন সিরিজ গোটা বিশ্বের মধ্যে সবার আগে ভারতে পেশ করা হয়েছে। এই সিরিজের প্রথম স্মার্টফোন ছিল Samsung Galaxy F41।
আরও পড়ুন: Jio এর সবচেয়ে সস্তা প্রতিদিন 2GB ডেটাওয়ালা প্ল্যান, জেনে নিন ডিটেইলস
Samsung Galaxy F41
এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্যামসাং এক্সিনস 9611 চিপসেটে রান করে।
ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের নতুন Samsung Galaxy F41 এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করেছে যার প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের। বাকি দুটি সেন্সর যথাক্রমে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










