দক্ষিণ কোরিয়ার টেক কোম্পানি Samsung ভারতে তাদের F-সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Galaxy F70e 5G স্মার্টফোন লঞ্চ করেছে। যারা বড় ব্যাটারি, স্টেবল পারফরমেন্স, 5G কানেক্টিভিটি এবং লেটেস্ট সফটওয়্যার সহ একটি নতুন স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনটি আদর্শ অপশন হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
ভারতের বাজারে Samsung Galaxy F70e 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 12,999 টাকা। অপরদিকে ফোনটির 6GB RAM+ 128GB মেমরি ভেরিয়েন্ট 14,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি থেকে শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও অফলাইন স্টোরের মাধ্যমে Limelight Green এবং Spotlight Blue কালার অপশনে এই ফোনটি সেল করা হবে।
Samsung Galaxy F70e 5G ফোনে 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। এর ফলে স্ক্রলিং এবং গেমিঙের ক্ষেত্রে অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই স্ক্রিন 260 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। জল ও ধূলো থেকে কিছু পরিমাণ সুরক্ষার জন্য এতে IP54 রেটিং যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Samsung Galaxy F70e 5G ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। 5G সাপোর্টেড এই ফোনটি 4GB ও 6GB RAM অপশনে পেশ করা হয়েছে এবং এতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1.5 TB পর্যন্ত বাড়ানো যায়।
Samsung Galaxy F70e 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ এবং অটো ফোকাস ফিচার রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটির ক্যামেরা সোশ্যাল মিডিয়া এবং বেসিক ফটোগ্রাফির জন্য যথাযথ।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F70e 5G ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়েল 5G সিম সাপোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.3, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।
Samsung Galaxy F70e 5G ফোনটি Android 16 বেসড One UI 8.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 6 বছর OS আপডেট দেওয়া হবে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে প্রক্সিমিটি সেন্সর, এক্সেলেরোমিটার, জায়রোস্কোপ এবং ম্যাগনেটোমিটারের মতো বিভিন্ন উল্লেখযোগ্য সেন্সর রয়েছে।
যেসব ইউজাররা বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে, লেটেস্ট Android ওএস সহ Samsung ব্র্যান্ডের 5G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য Samsung Galaxy F70e 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনটিকে বাজারে উপস্থিত Realme Narzo 80 Lite, iQOO Z10 Lite এবং Oppo A6x ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা একটি সস্তা 5G স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Samsung Galaxy F70e 5G ফোনটি কিনতে পারেন। তবে যারা অন্য ব্র্যান্ডের স্মার্টফোন পছন্দ করেন তাঁরা অন্য স্মার্টফোন দেখতে পারেন।











