স্যামসাং মে মাসে ভারতে তাদের গ্যালাক্সি সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে লো বাজেট স্মার্টফোন গ্যালাক্সি জে4 লঞ্চ করে। মাত্র 9,990 টাকা দামে লঞ্চ করা এই স্মার্টফোন শাওমির রেডমি স্মার্টফোনকে কড়া টক্কর দিয়েছিল। এবার শোনা যাচ্ছে কোম্পানি এই সিরিজটিকে আরও বাড়াতে চলেছে। একটি নতুন লিকে স্যামসাঙের দুটি নতুন স্মার্টফোন দেখা গেছে যেখানে গ্যালাক্সি জে4 প্রাইমের সঙ্গে গ্যালাক্সি জে6 প্রাইম আছে।
স্যামসাঙের ভিয়েতনামের ওয়েবসাইটে একটি সাপোর্ট পেজ দেখা গেছে যেখানে গ্যালাক্সি জে4 প্রাইম ও গ্যালাক্সি জে6 প্রাইম ফোনদুটি দেখা গেছে। একটি বিদেশি ওয়েবসাইট এই সাপোর্ট পেজ দেখেছে। ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী ভিয়েতনামের অফিসিয়াল স্যামসাং ওয়েবসাইটে এই সাপোর্ট পেজ বানানো হয়েছে যেখানে এই ফোনদুটি লিস্টেড করা হয়েছে। ফোনদুটি হল গ্যালাক্সি জে4 প্রাইম ও গ্যালাক্সি জে6 প্রাইম।
ওয়েবসাইটে গ্যালাক্সি জে4 প্রাইম এসএম-জে415এফ মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং গ্যালাক্সি জে6 প্রাইমের মডেল নাম্বার বলা হয়েছে এসএম-জে610এফ। সাপোর্ট পেজে ফোনদুটির কোনো স্পেসিফিকেশন বলা হয়নি তবে মনে করা হচ্ছে এই ফোনদুটির প্রাইম মডেল কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেটে রান করবে। বর্তমানে গ্যালাক্সি জে4 ও গ্যালাক্সি জে6 স্যামসাঙের এক্সনোস চিপসেটে রান করে।
স্যামসাং গ্যালাক্সি জে4 প্রাইম ও স্যামসাং গ্যালাক্সি জে6 প্রাইম সম্পর্কে বলা হচ্ছে ফোনদুটি স্যামসাং ইউজার ইন্টারফেসের সঙ্গে অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হবে এবং লঞ্চের কিছু দিন পর তা অ্যান্ড্রয়েড পাইতে আপডেট করে নেওয়া যাবে। তবে ফোনদুটি ভারতে কবে লঞ্চ হবে তা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।










