গুগল প্লে কনসোল সাইটে Tecno Camon 50 Ultra 5G ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। লিস্টিঙের মাধ্যমে Tecno-CN7c মডেল নাম্বার দেখা গেছে। আপকামিং ফোনটি Tecno Camon 50 Ultra 5G নামে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Tecno Camon 50 Ultra 5G লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
গুগল প্লে কনসোল সাইটে প্রসেসর সেকশনে CPU এর MediaTek MT6878 কোডনেম দেখা গেছে। এটি Mali-G615 GPU (1047MHz) সহ লিস্টেড হয়েছে। লিস্টিং কোর কনফ্রিগেশন অনুযায়ী 2.5GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে। এর মাধ্যমে এটি Dimensity 7300 প্রসেসর হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে এর আগে গীকবেঞ্চ লিস্টিঙে 2.6GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর দেখা গিয়েছিল। ফলে এটি MediaTek Dimensity 7400 প্রসেসর হবে বলে মনে করা হয়েছিল। গীকবেঞ্চ ডিটেইলসের মাধ্যমে প্রকাশ্যে আসা চিপসেট সহ আপকামিং ফোনটি লঞ্চ করা হতে পারে। আপাতত সঠিক ডিটেইলস জানার জন্য কোম্পানির অফসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
Tecno Camon 50 Ultra 5G ফোনটি Tecno এর লেটেস্ট XOS 1 এবং Android 16 সহ লঞ্চ করা হতে পারে। লিস্টিং অনুযায়ী লিস্টিং ফোনটি কমপক্ষে 8GB RAM ভেরিয়েন্টে বাজারে পেশ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনের স্ক্রিন 1208 × 2644 পিক্সেল রেজোলিউশন এবং 480 DPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করবে, এর ফলে ইউজাররা হাই-কোয়ালিটি ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স করতে পারবেন।
Tecno Camon 50 Ultra 5G ফোনটি কার্ভড ডিসপ্লে সহ দেখা গেছে। ফোনটির ডানদিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন রয়েছে। অন্যদিকে বাঁদিকে একটি অতিরিক্ত বাটন প্রকাশ্যে এসেছে। এই একটি ডেডিকেটেড AI বাটন হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে ডিসপ্লের মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। এর চারদিকে কালো স্ট্রিপ দেখানো হয়েছে, এটি Tecno এর ‘Dynamic Port’ ফিচার হতে পারে। এর মাধ্যমে Apple এর Dynamic Island এর মতো ফাংশন পাওয়া যাবে।
উপরোক্ত লিস্টিং ছাড়াও EEC সার্টিফিকেশন সাইটে একই CN7c মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে Tecno Camon 50 Pro এবং Tecno Camon 50 Ultra নাম প্রকাশ্যে এসেছিল। তাই আপকামিং ফোনদুটি ফিচারের দিক দিয়ে একইরকম হতে পারে। একইসঙ্গে আলাদা আলাদা বাজারে রিব্র্যান্ডেড নামে লঞ্চ করা হতে পারে।
যারা প্রিমিয়াম লুক, কার্ভড ডিসপ্লে এবং লেটেস্ট Android ভার্সন সহ শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Tecno Camon 50 Ultra 5G ফোনটি ভালো অপশন হতে পারে। বাজারে লঞ্চের পর এই স্মার্টফোনটি Realme Narzo 90, Redmi Note 14 Pro 5G এবং iQOO Z10 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যেসব ইউজাররা লেটেস্ট সফটওয়্যার, শক্তিশালী পারফরমেন্স এবং ইউনিক ডিজাইন সহ ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের কাছে Tecno Camon 50 Ultra 5G ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











