Home খবর আবার হতাশ স‍্যামসাং ফ‍্যানরা, দাম বাড়ল লো বাজেটের Samsung Galaxy M01 Core ফোনটির

আবার হতাশ স‍্যামসাং ফ‍্যানরা, দাম বাড়ল লো বাজেটের Samsung Galaxy M01 Core ফোনটির

গত বছর স‍্যামসাং ভারতের স্মার্টফোন মার্কেটে যথেষ্ট উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। এই বছরেও কোম্পানি গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য নতুন ফোন লঞ্চ করছে। আগামী দিনে কোম্পানির পক্ষ থেকে Galaxy A52 এবং Galaxy A72 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে জানা গেছে। অন‍্যদিকে কোম্পানি আবার তাদের ফ‍্যানদের ক্রমশ যেন হতাশ করে তুলছে। কয়েক দিন আগে কোম্পানি তাদের লো বাজেট ক‍্যাটাগরির Samsung Galaxy M02 ফোনটির দাম বাড়িয়েছিল। আবার কোম্পানির পক্ষ থেকে তাদের একটি কম দামের ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। অফলাইন রিটেইল সোর্স থেকে আমরা খবর পেয়েছি এই কোরিয়ান কোম্পানি ভারতে তাদের Samsung Galaxy M01 Core ফোনটির দাম বাড়িয়েছে। এখন থেকে ফোনটি 4,999 টাকার বদলে 5,199 টাকা দামে সেল করা হবে। চলুন ফোনটির উভয় ভেরিয়েন্টের নতুন দাম দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: Breaking News: ভারতে শুরু হয়েছে Apple iPhone 12 এর প্রোডাকশন

নতুন দাম

স‍্যামসাঙের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের এই ফোনটির দাম 200 টাকা বাড়ানো হয়েছে। Samsung Galaxy M01 Core এর 1 জিবি র‍্যাম ও 16 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,999 টাকা থেকে বাড়িয়ে 5,199 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির 2 জিবি র‍্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট এত দিন 5,999 টাকা দামে সেল করা হত যা এখন থেকে 6,199 টাকার বিনিময়ে বেচা হবে। যদিও কোম্পানির সাইটে এখনও পর্যন্ত ফোনটি আগের দামেই লিস্টেড করা আছে।

Samsung Galaxy M01 Core 

কোম্পানি তাদের এই ফোনে 5.3 ইঞ্চির এইচডি+ টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। Samsung Galaxy M01 Core একটি অ্যান্ড্রয়েড গো স্মার্টফোন যা ওয়ান ইউআই এর সঙ্গে কোয়াড কোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক 6739 চিপসেটে রান করে। ফোটোগ্রাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আসছে Nokia 8.3 5G এর অ্যাডভান্স ভার্সন, জেনে নিন নতুন নাম

Samsung Galaxy A52 এর ভারতীয় দাম

কয়েক দিন আগে টেক ওয়েবসাইট MSP এর রিপোর্ট থেকে জানা গিয়েছিল Samsung Galaxy A52 ফোনটি দুটি র‍্যাম ও একটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 26,499 টাকা এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 27,999 টাকা রাখা হবে।

Samsung Galaxy A72 এর ভারতীয় দাম

অন‍্যদিকে কোম্পানি তাদের আগামী Samsung Galaxy A72 ফোনটি একটি র‍্যাম ও দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করবে। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 34,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 37,999 টাকা দামে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন