গত সপ্তাহে স্যামসাং ভারতে বাজেট ক্যাটাগরিতে Samsung Galaxy M02s লঞ্চ করেছে। এই ফোনটি লঞ্চের পর আশা করা হচ্ছে কোম্পানি Samsung Galaxy M02 ও Galaxy A02 নামে দুটি স্মার্টফোন পেশ করবে। অনেক দিন ধরে এই ফোনদুটি বিভিন্ন সার্টিফিকেশন সাইটে সার্টিফাইড হতে দেখা গেছে। উল্লেখ্য ওয়াইফাই সার্টিফিকেশন সাইটে পর্যন্ত এই ফোন লিস্টেড হয়েছে। এবার ব্লুটুথ এসআইজি ওয়েবসাইটে Samsung Galaxy M02 ও Galaxy A02 ফোনদুটি স্পট করা হয়েছে।
ওয়েবসাইটে SM-A022F_DS, SM-M022M_DS ও SM-M022F_DS ছাড়াও একাধিক মডেলসহ দুটি ডিভাইস লিস্টেড করা হয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে। তবে ব্লুটুথ এসআইজিতে Samsung Galaxy M02 ও Galaxy A02 এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি।
জানা গেছে এই ফোনে ব্লুটুথ 5.0 দেওয়া হবে। নাম ও মডেল নাম্বার সামনে আসায় বোঝা যাচ্ছে ফোনদুটি মার্কেটে আসতে আর খুব বেশি দেরি নেই। আশা করা হচ্ছে ভারতে এই দুটি ফোনই লঞ্চ করা হবে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy M02 ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 চিপসেট, 3 জিবি র্যাম ও অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম দেখা যেতে পারে। মনে করিয়ে দিই Samsung Galaxy M02s ফোনটিতে স্ন্যাপড্রাগন 450 চিপসেট দেওয়া হয়েছিল। এছাড়া এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে আছে।
ফোনটির বেস ভেরিয়েন্টে 3 জিবি র্যামসহ 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দ্বিতীয় ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি আছে। দুটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের মেমরি 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M02s এ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এছাড়া সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচের ব্যাটারী যোগ করা হয়েছে।
