ভারতে আসছে 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M12, লঞ্চের আগেই দেখে নিন ফুল ডিটেইলস

স‍্যামসাং একদিকে যেমন তাদের মিড বাজেট সেগমেন্ট এবং নতুন 5জি ফোনে কাজ করে চলেছে তেমনই আবার লো বাজেট স্মার্টফোন ইউজারদের প্রতিও যথেষ্ট খেয়াল রাখছে। সেইসব ইউজারদের জন্য কোম্পানি ভারতে Samsung Galaxy M12 নামে নতুন স্মার্টফোন লঞ্চ করবে। লো বাজেটের এই ফোনটি আগামীকাল দেশে লঞ্চ করা হবে এবং লঞ্চের আগেই আমরা আপনাদের জন্য ফোনটির সমস্ত ডিটেইলস নিয়ে এসেছি।

আরও পড়ুন: Breaking News: 17 মার্চ ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A52 এবং Galaxy A72, জেনে নিন ডিটেইলস

দেখুন লাইভ লঞ্চ ইভেন্ট

আগামীকাল অর্থাৎ 11 মার্চ দুপুর 12টার সময় Samsung Galaxy M12 এর লঞ্চ ইভেন্ট শুরু হবে এবং কোম্পানির পক্ষ থেকে এই ইভেন্ট লাইভ সম্প্রচার করা হবে। স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে এই অনুষ্ঠান লাইভ দেখা যাবে। এছাড়া শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে Samsung Galaxy M12 এর প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজেও ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ টেলিকাস্ট করা হবে।

সম্ভাব্য দাম

Samsung Galaxy M12 ফোনটি কোম্পানির কম দামের স্মার্টফোন হতে চলেছে এবং স‍্যামসাং ফোনটি লো বাজেটেই পেশ করবে। কোম্পানির পক্ষ থেকে আপাতত ফোনটির র‍্যাম ও স্টোরেজ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে মনে করা হচ্ছে ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হবে এবং এর প্রাথমিক দাম হবে 10,000 টাকারও কম।

আরও পড়ুন: ভারতে আসছে শক্তিশালী ফিচারযুক্ত দুর্দান্ত Vivo X60 5G স্মার্টফোন সিরিজ, জানিয়েছে কোম্পানি

স্পেসিফিকেশন

Samsung Galaxy M12 এর এই প্রোডাক্ট পেজে ফোনটির ছবির সঙ্গে সঙ্গে এর স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। এই আগামী লো বাজেট ফোনে 6.5 ইঞ্চির কোম্পানির ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে নামে পরিচিত এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। স্মুথ ভিজুয়াল এক্সপেরিয়েন্সের জন্য এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে। প্রসেসিঙের জন্য এতে 8 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি স‍্যামসাঙের এক্সিনস চিপসেট দেওয়া হবে। ভারতে Samsung Galaxy M12 ফোনটি 15 ওয়াট সুপার ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 6,000 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হবে। জানিয়ে রাখি আন্তর্জাতিক মার্কেটে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের একটি ম‍্যাক্রো লেন্স ও একটি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here