স্যামসাং আজ ভারতের মার্কেটে তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজে নতুন ফোন লঞ্চ করেছে। অনেক দিন ধরে অপেক্ষা করার পর অবশেষে আজ Samsung Galaxy M12 পেশ করে দেওয়া হয়েছে। 6,000 এমএএইচের ব্যাটারী, 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা ও 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির ডিসপ্লেসহ এই ফোনটি ভারতে মাত্র 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আগামী 18 মার্চ থেকে দেশে সেল করা হবে।
আরও পড়ুন: 18GB RAM ও 6000mAh ব্যাটারীর সঙ্গে ভারতে লঞ্চ হল ASUS ROG Phone 5 সিরিজ
Samsung Galaxy M12
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M12 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে।এই স্ক্রিনের নিম রাখা হয়েছে ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে সক্ষম। ফোনটির ফ্রন্ট প্যানেলে স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া বডি পার্ট আছে। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 81.9 শতাংশ।
Samsung Galaxy M12 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে স্যামসাঙের ওয়ান ইউআইতে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত 8 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্যামসাঙের নিজস্ব এক্সিনস 850 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন Samsung Galaxy M12 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 64 মেমরি আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 64MP ক্যামেরা ও 8GB র্যামের সঙ্গে লঞ্চ হল Huawei এর 5G ফোন Mate 40E
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M12 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Samsung Galaxy M12 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M12 এ 15 ওয়াট সুপার ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতে আসছে POCO X3 Pro, এতে থাকবে 8GB RAM ও 5200mAh ব্যাটারী
দাম ও সেল
Samsung Galaxy M12 এর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা এবং ফোনটির 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 13,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ব্ল্যাক, ব্লু ও হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আগামী 18 মার্চ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনে Samsung Galaxy M12 সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
