ROG অর্থাৎ Republic of Gamers, নাম থেকেই বোঝা যায় বিশেষ করে মোবাইল ফোন গেমারদের জন্য এই স্মার্টফোন সিরিজ মার্কেটে এনেছে স্মার্টফোন কোম্পানি আসুস। কোম্পানির পক্ষ থেকে আজ ভারতে ASUS ROG Phone 5 সিরিজ পেশ করে দেওয়া হয়েছে। এই সিরিজে ASUS ROG Phone 5 ও ASUS ROG Phone 5 Pro এর সঙ্গেই ASUS ROG Phone 5 Ultimate (Limited) নামের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। অত্যন্ত শক্তিশালী ও দারুণ স্পেসিফিকেশনযুক্ত এই ফোনগুলি আগামী 15 এপ্রিল থেকে দেশে সেল করা হবে।
আরও পড়ুন: ভারতে আসছে POCO X3 Pro, এতে থাকবে 8GB RAM ও 5200mAh ব্যাটারী
ডিসপ্লে
ASUS ROG Phone 5 সিরিজ 20.4:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2448 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সবাই জানে এই সিরিজ গেমারদের কাছে অত্যন্ত স্পেশাল, তাই ASUS ROG Phone 5 এবং ASUS ROG Phone 5 Pro তে 144 হার্টস রিফ্রেশরেট এবং 300 হার্টস টাচ স্যাম্পেলিং রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে 2.5ডি কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড এবং আই কেয়ার লেয়ার দিয়ে কোটেড। এছাড়া ফোনগুলির ডিসপ্লে HDR10+, 800 নিটস ব্রাইটনেস ও 1000000:1 কন্ট্রাস্ট রেশিওর মতো উল্লেখযোগ্য ফিচারযুক্ত।
প্রসেসিং
ASUS ROG Phone 5 এবং ASUS ROG Phone 5 Pro ফোনদুটিতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 দেওয়া হয়েছে যা আসুসের ROG UI তে কাজ করে। প্রসেসিঙের ক্ষেত্রে এই ফোন 2.84 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5জি চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 660 জিপিইউ দেওয়া হয়েছে। এই স্মার্টফোন সিরিজে LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ রয়েছে।
আরও পড়ুন: Xiaomi নিয়ে এল নতুন ডিভাইস, লঞ্চ করল শক্তিশালী Mi 10S 5G স্মার্টফোন
ক্যামেরা
ফোটোগ্রাফির জন্য ASUS ROG Phone 5 সিরিজে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Sony IMX686 প্রাইমারি সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই সিরিজের ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ডুয়েল ব্যাটারী
শক্তিশালী স্পেসিফিকেশনের পাশাপাশি ASUS ROG Phone 5 সিরিজের ব্যাটারীও অতুলনীয়। এই সিরিজের ফোনে 3,000 এমএএইচের ডুয়েল ব্যাটারী দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ফোনে 6,000 এমএএইচের ব্যাটারী আছে। এত বড় ব্যাটারী চার্জ করার জন্য সিরিজের ফোনগুলি 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
বিশেষত্ব
এত কিছু বাদ দিলেও ASUS ROG Phone 5 সিরিজের ফোনগুলিতে কিছু আকর্ষণীয় ফিচার আছে। উল্লেখ্য দুর্দান্ত সাউন্ড এক্সপেরিয়েন্সের জন্য GameFX Audio, দীর্ঘ সময় ধরে গেম খেলার সময় ফোনের পারফরম্যান্স ফাস্ট ও স্মুথ রাখার জন্য Side Mounted Port ও Air Trigger 5 এর মতো উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। এছাড়া হিটিং থেকে বাঁচাতে এবং ল্যাগ ফ্রি পারফরম্যান্সের জন্য রয়েছে GameCool 5 এবং AeroActive Cooler 5। এই সিরিজে X-Mode Armoury Crate এর মতো ফিচার যোগ করা হয়েছে।
র্যাম ও স্টোরেজ
ASUS ROG Phone 5 ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ASUS ROG Phone 5 Pro তে 16 জিবি র্যাম ও 512 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ASUS ROG Phone 5 Ultimate (Limited) এডিশনে 18 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজের অনবদ্য ক্ষমতা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Vodafone Idea এর নতুন ধামাকা, নিয়ে এল প্রতিদিন ফ্রি কলিং ও 3GB ডেটাওয়ালা তিনটি নতুন প্ল্যান
দাম
ASUS ROG Phone 5
8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ = 49,999 টাকা
12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ = 57,999 টাকা
ASUS ROG Phone 5 Pro
16 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ = 69,999 টাকা
ASUS ROG Phone 5 Ultimate
18 জিবি র্যাম ও 512 জিবি স্টোরেজ = 79,999 টাকা
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










