Home খবর 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং AMOLED স্ক্রিন সহ ভারতে লঞ্চ হল সস্তা Samsung Galaxy M16 5G স্মার্টফোন

50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং AMOLED স্ক্রিন সহ ভারতে লঞ্চ হল সস্তা Samsung Galaxy M16 5G স্মার্টফোন

গতকাল স্যামসাঙ ভারতীয় বাজারে তাদের গ্যালাক্সি ‘এম’ সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন দুটি 5G স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে লো বাজেট সেগমেন্টে Samsung Galaxy M16 এবং Samsung Galaxy M06 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুর্দান্ত স্পেসিফিকেশন সহ Samsung Galaxy M16 ফোনের দাম ও ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy M16 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Samsung Galaxy M16 5G ফোনটিতে 6.74 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই সুপার এমোলেড পাঞ্চ হোল স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে চোখের সুরক্ষার জন্য এই ফোনে Vision Booster ও Eye Care Shield মতো ফিচার যোগ করা হয়েছে।

প্রসেসর

Samsung Galaxy M16 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপগ্রেড সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন দিয়ে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ

ভারতীয় বাজারে Samsung Galaxy M16 5G ফোনটি 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে এক্সটেন্ডেড RAM ফিচার রয়েছে, ফলে 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM, 6GB RAM ফিজিক্যাল RAM এবং 6GB ভার্চুয়াল RAM ও 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy M16 5G ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M16 5G ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ফিচার

Samsung Galaxy M16 5G ফোনটিতে 11 5G Bands দেওয়া হয়েছে। ডেটা ট্রান্সফার করার জন্য ফোনে Quick Share ও সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনে Knox Vault এবং Voice Focus মতো ফিচার যোগ করা হয়েছে।

Samsung Galaxy M16 5G এর দাম

Samsung Galaxy M16 5G ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং তিনটি ভেরিয়েন্টেই 128GB RAM সাপোর্ট করে। ফোনের 4GB RAM ভেরিয়েন্ট 12,499 টাকা, 6GB RAM ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্ট 15,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। সেল শুরু হিসেবে এই ফোনে 1 হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। 5 মার্চ থেকে নতুন Samsung Galaxy M16 5G ফোনটি Blush Pink, Mint Green ও Thunder Black মতো কালার অপশনে সেল করা হবে।