গত সপ্তাহে ভারতে Samsung তাদের এম-সিরিজের অধীনে নতুন Samsung Galaxy M17 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি আজ থেকে অর্থাৎ 13 অক্টোবর থেকে সেল শুরু হয়েছে। এই স্মার্টফোনটি আগের Galaxy M16 5G মডেলের তুলনায় আপগ্রেড সহ লঞ্চ করা হয়েছে। যারা দারুণ পারফরমেন্স, অসাধারণ ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Samsung Galaxy M17 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M17 5G স্মার্টফোনের দাম, অফার, সেল এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
ভারতে Samsung Galaxy M17 5G স্মার্টফোনটির ভ্যানিলা মডেল 4GB RAM+128GB স্টোরেজ অপশনের দাম 12,499 টাকা, মিড মডেল 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 13,999 টাকা এবং টপ মডেল 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দামে 15,499 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Moonlight Silver এবং Sapphire Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে। লঞ্চ অফার হিসাবে স্মার্টফোনের সমস্ত মডেলে 500 টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। একইসঙ্গে বেশ কিছু ব্যাঙ্ক ও NBFC পার্টনারের মাধ্যমে 3 মাসের No Cost EMI অপশন উপভোগ করা যাবে। এই স্মার্টফোনটি আমাজন, Samsung.com এবং সিলেক্টেড রিটেইলস স্টোরের মাধ্যমে সেল করা হবে।
Samsung Galaxy M17 5G স্মার্টফোনটিতে 1,080 x 2,340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির Super AMOLED ফুল-HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনে Gorilla Glass Victus প্রোটেকশন এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং যোগ করা হয়েছে। স্মার্টফোনটিতে 7.5mm স্লিম প্রোফাইল পাওয়া যায়।
Samsung Galaxy M17 5G স্মার্টফোনটিতে 5nm ফেব্রিকেশনে তৈরি Exynos 1330 চিপসেট দেওয়া হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। Samsung Galaxy M17 5G স্মার্টফোনটি Android 15 এবং One UI 7 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। Samsung এর বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে 6 বছরের সিকিউরিটি এবং OS আপডেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M17 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি চার্জ করার জন্য 25W ফাস্ট ওয়ার্ড চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি স্মার্টফোনের বক্সের সঙ্গে চার্জার দেওয়া হবে না।
একইসঙ্গে স্মার্টফোনটিতে বিভিন্ন আধুনিক AI-পাওয়ারড ফিচার এবং কোম্পানির নতুন Circle to Search টুলও যোগ করা হয়েছে, ফলে ইউজাররা স্ক্রিনে দেখা যেকোনো এলিমেন্ট তৎক্ষণাৎ সার্চ করে সেই বিষয়ে জানতে পারবেন। এই ফিচারটি এর আগে শুধুমাত্র Galaxy S সিরিজে দেখা যেত, তবে বর্তমানে স্যামসাঙ তাদের মিড-রেঞ্জের স্মার্টফোনেও এই ফিচার ব্যাবহার করছে।
যারা অসাধারণ ডিসপ্লে, ক্যামেরা এবং বড় ব্যাটারি সহ 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Galaxy M17 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটিতে হেভি টাস্ক না করা গেলেও, এটি দৈনন্দিন বা সাধারণ কাজের জন্য যথেষ্ট দারুণ অপশন। তবে ভালো পারফরমেন্সের প্রয়োজন হলে বাজারে উপস্থিত Redmi Note 14 5G, iQOO Z10x এবং realme Narzo 70 Turbo স্মার্টফোনগুলি দেখতে পারেন।
যেসব স্যামসাঙ প্রেমী সস্তা স্মার্টফোন ইউজাররা 15,000 টাকার চেয়ে কম দামে 5G কিনতে চাইছন, তাদের জন্য Samsung Galaxy M17 5G স্মার্টফোনটি একটি দারুণ অপশন হবে। তবে যদি হেভি পারফরমেন্সের জন্য যেকোনো কোম্পানির স্মার্টফোন খুঁজছেন, তাহলে বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন।
