Exclusive: লঞ্চের আগে দেখে নিন Samsung Galaxy M52 5G, Galaxy M32 5G এর ফুল স্পেসিফিকেশন্স

Samsung Galaxy M32 5G ভারতে 25 আগস্ট লঞ্চ হ‌ওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আর হ‍্যান্ডসেট আমাজনের মাধ্যমে উপলব্ধ হবে, যার জন্য একটি মাইক্রোসাইট বানানো হয়েছে। এই সাইটে ফোনের কিছু বিশেষ স্পেসিফিকেশন্স সম্পর্কে জানানো হয়েছে। আবার অন‍্যদিকে আশা করা হচ্ছে যে কোম্পানি দেশে জলদি গ‍্যালাক্সি M52 5G কেও পেশ করবে। অথচ এখনো এই ডিভাইসের লঞ্চ ডেটের ঘোষণা হ‌ওয়া বাকি। আবার এখন 91mobiles বিশেষ রূপে লঞ্চের আগে স‍্যামসাং গ‍্যালাক্সি NEW 5G আর গ‍্যালাক্সি M52 5G এর ফুল স্পেসিফিকেশন্সের তথ্য জেনে গেছে। আমাদের এই তথ্য ইন্ডাস্ট্রি ইন্সাইডার ঈশান আগার‌ওয়াল দিয়েছে। আসুন আগে জেনে নিই স‍্যামসাং এই আপকামিং দুটি 5G ফোন সম্পর্কে সবকিছু।

আরও পড়ুন: OnePlus 9T না, OnePlus 9 RT হবে ইন্ডিয়াতে লঞ্চ! পাওয়া যাবে এই স্পেসিফিকেশন্স

Samsung Galaxy M52 5G specifications

স‍্যামসাং গ‍্যালাক্সি M52 5G তে 6.7 ইঞ্চির FHD+ সুপার AMOLED ইনফিনিটি O ডিসপ্লে থাকবে যা 2,400 × 1,080 পিক্সেল স্ক্রিন রেজল্যুশন সাপোর্ট করে। এছাড়া স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস 5 লেয়ার থাকবে। আবার ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 778G চিপসেট আর 11 5G ব‍্যান্ড সাপোর্টের সাথে আসবে। এর সাথেই বক্সের মধ্যে একটি 15W চার্জার থাকবে, অথচ চার্জিং স্পীড আপাতত জানা যায়নি। এইসব ছাড়া ফোনে নক্স 3.7 এর সাথে সিকিউর ফোল্ডার সাপোর্টের সাথে একটি কুইক সুইচ আর কন্টেন্ট এর সাজেশন‌ও দেওয়া থাকবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি M52 5G এর পিছনের দিকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সিস্টেম থাকবে, যার মধ্যে f/1.8 অ্যাপার্চারের 64MP এর প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপার্চারের 12MP এর আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স আর f/2.4 অ্যাপার্চারের 5MP এর ডেপ্থ ক‍্যামেরা থাকবে। আবার সেল্ফি আর ভিডিও চ‍্যাটের জন্য 32MP (f/2.2 অ্যাপার্চার) স্ন‍্যাপার দেওয়া হবে।

আরও পড়ুন: ভারতে 25 আগস্ট লঞ্চ হবে সস্তা 5G স্মার্টফোন Samsung Galaxy M32, জানুন এর বিশেষ ফিচার্স

ফোনটি 6GB বা 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ সাপোর্ট করবে যেটিকে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনের সাইজ 164 × 76 × 7 মিমি আর ওজন 175 গ্রাম। এইটুকু‌ই না ফোনের অ্যান্ড্রয়েড 11-আধারিত ওয়ান‌ইউআই 3.1 কাস্টম স্কিনে কাজ করবে।

Samsung Galaxy M32 5G specifications

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এম32 5জি তে 6.5 ইঞ্চির টিএফটি ইনফিনিটি-ভি এইচডি+ ডিসপ্লে থাকবে, যা 1,600 × 720 পিক্সেল রেজল্যুশন, কর্নিং গোরিলা গ্লাস 5 লেয়ার আর হয়তো 60Hz রিফ্রেশরেট দেওয়া থাকবে। এছাড়া ফোনটি MediaTek ডায়মনসিটি 720 তে কাজ করবে, যার মধ্যে 12 5G ব‍্যান্ড সাপোর্ট দেওয়া থাকবে।

আরও পড়ুন: গেমিঙের দুনিয়ায় তুলকালাম করতে আসছে Nubia Red Magic 6S, 120W ফাস্ট চার্জিং থাকবে এতে

এইটুকু‌ই না ফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত ওয়ান‌ইউআই 3.1 কাস্টম স্কিন আউট অফ দি বক্সে কাজ করবে আর এতে 5,000mAh এর ব‍্যাটারী থাকবে। অপ্টিক্সের কথা বললে গ‍্যালাক্সি NEW 5G 48MP (f/1.8 অ্যাপার্চার) প্রাইমারি ক‍্যামেরা, 8MP (f/2.2) আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল-লেন্স, 5MP (f/2.4) ডেপ্থ ক‍্যামেরা আর 2MP (f/2.4) ম‍্যাক্রো লেন্স থাকবে। আবার সেল্ফি আর ভিডিও চ‍্যাটের জন্য ফ্রন্টে 13MP (f/2.2) স্ন‍্যাপার দেওয়া আছে। গ‍্যালাক্সি NEW 5G তে 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে, যা 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here