স্যামসাং এই মুহুর্তে তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজের প্রথম ট্যাবলেট ডিভাইসে কাজ শুরু করে দিয়েছে যা Samsung Galaxy M62 নামে পেশ করা হবে। আমরা শুরু থেকেই এই ফোনটি সংক্রান্ত খবরে নজর রাখছি। কয়েক দিন আগে নয়ডার ফ্যাক্টরীতে ফোনটির প্রোডাকশন শুরু হয়ে গেছে এবং পাবলিকেশন ফোনটির রিয়েল প্রোডাকশন ইমেজ শেয়ার করে দিয়েছে। কয়েক দিন আগে Samsung Galaxy Tab M62 ফোনটি আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতে লিস্টেড করা হয়েছে এবং এবার একটি নতুন রিপোর্ট থেকে এর গীকবেঞ্চ লিস্টিং সম্পর্কে জানা গেছে।
আরও পড়ুন: 10 দিনে Vivo নিয়ে এল চতুর্থ স্মার্টফোন, 6GB RAM ও 5000mAh ব্যাটারীর সঙ্গে আজ লঞ্চ হল Vivo
চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Samsung Galaxy Tab M62 ফোনটি লিস্টেড করা হয়েছে। গীকবেঞ্চে গতকাল অর্থাৎ 20 জানুয়ারি SM-M625F মডেল নাম্বারের সঙ্গে এই ফোনটি সার্টিফাইড করা হয়েছে। গীকবেঞ্চে Samsung Galaxy Tab M62 ফোনটি সিঙ্গেল কোরে 786 এবং মাল্টি কোরে 1995 স্কোর পেয়েছে। গীকবেঞ্চ লিস্টিং থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, Samsung Galaxy Tab M62 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে লঞ্চ করা হবে। এছাড়া প্রসেসিঙের জন্য এই ফোনে 1.95 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স্যামসাঙের নিজস্ব এক্সিনস 9825 চিপসেট দেওয়া হবে। এই ফোনে 6 জিবি র্যাম দেওয়া হবে বলে জানা গেছে। তবে আশা করা হচ্ছে মার্কেটে ফোনটি একাধিক র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
আরও পড়ুন: Exclusive : ভারতে আসছে Mi 11 ও Redmi Note 10 সিরিজ, দেখে নিন Xiaomi এর পরিকল্পনা
ডিজাইন
কয়েক দিন আগে আমাদের শেয়ার করা Samsung Galaxy Tab M62 এর ফোটোগুলি প্রোডাকশন স্টেজের ছবি। ইন্ডাস্ট্রি সোর্স মারফত আমরা ছবিগুলি পেয়েছিলাম। ফোটো দেখে জানা গেছে Samsung Galaxy Tab M62 এর ফ্রন্ট প্যানেলে ওপরে মাঝ বরাবর সেলফির জন্য পাঞ্চ হোল কাটআউট থাকবে। এই ইন্টারনাল প্যানেলে M62 টাইটেল পর্যন্ত লেখা আছে।
অন্যান্য স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত Samsung Galaxy Tab M62 এর স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, তবে কয়েক দিন আগের এফসিসি লিস্টিং অনুযায়ী এই ফোনে 7,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে। ফোনের ব্যাটারী দ্রুত চার্জ করার জন্য এতে 25 ওয়াট ফাস্ট চার্জিং যোগ করা হবে। লিস্টিং থেকে জানা গেছে এতে 256 জিবি স্টোরেজ দেওয়া হবে। আশা করা হচ্ছে এই বছরের প্রথম কোয়ার্টারেই ফোনটি পেশ করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










