শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy Note20 FE, অফিসিয়াল সাইটে হল লিস্টেড

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাঙের পক্ষ থেকে Galaxy S20 এর পর Galaxy Note 20 লাইন‌আপের ফ‍্যান এডিশন লঞ্চ করা হতে পারে। ফোনটি Samsung Galaxy Note20 FE নামে পেশ করা হতে পারে। কোম্পানি এখনও পর্যন্ত তাদের নতুন গ‍্যালাক্সি এফ‌ই মডেল সম্পর্কে কোনো অফিসিয়ালি ঘোষণা করেনি। তবে স‍্যামসাং ব্রাজিলের ওয়েবসাইটে কিছুক্ষণের জন্য Samsung Galaxy Note20 FE ফোনটি দেখা গিয়েছিল।

আরও পড়ুন: 32MP সেলফি ক‍্যামেরাসহ লঞ্চ হতে পারে Vivo S7e 5G, প্রতিযোগিতার মুখে Xiaomi

SamMobile এর রিপোর্ট অনুযায়ী কোম্পানির ব্রাজিলিয়ান ওয়েবসাইটে Samsung Galaxy S20 FE এর ল‍্যান্ডিং পেজে Samsung Galaxy Note 20 FE এর নাম উল্লেখ করা হয়েছে। স‍্যামসাং তাদের মনিকরের ল‍্যান্ডিং পেজের সোর্সেও Samsung Galaxy Note 20 FE এর কথা লেখা আছে। তবে যখন এই খবরটি লেখা হচ্ছে তখন ওয়েবসাইট আপডেট করে দেওয়া হয়েছে ফলে এই তথ্য এখন আর ওয়েবসাইটে নেই। 

এখনও পর্যন্ত Samsung Galaxy Note 20 FE সম্পর্কে বেশি লিক পাওয়া যায়নি এবং আমরা আগেই জানিয়েছি কোম্পানি অফিসিয়ালি এবিষয়ে কোনো ঘোষণা করেনি। কিন্তু মনে করা হচ্ছে আগামী দিনে শীঘ্রই ফোনটি মার্কেটে পেশ করা হবে।

আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী প্রসেসর ও ইউনিক ডিজাইনের সঙ্গে লঞ্চ হবে Nokia 10 PureView

মনে করিয়ে দিই গত সেপ্টেম্বর মাসে Samsung Galaxy S20 FE ফোনটি লঞ্চের মধ্য দিয়ে ফ‍্যান এডিশন ফোন লঞ্চের চল শুরু হয়। এই ফোনটি আসলে ফ্ল‍্যাগশিপ Samsung Galaxy S20 এর লাইট ভার্সন এবং তরুণদের আকর্ষণ করার জন্য কোম্পানি বেশ কয়েকটি কালার ভেরিয়েন্টে এই ফোনটি পেশ করেছে।

গত মাসে ভারতে Samsung Galaxy S20 FE ফোনটি 49,990 টাকা দামে পেশ করা হয়েছিল। এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লের মতো উল্লেখযোগ্য ফিচার আছে। এই ফোনটি Exynos 990 SoC চিপসেটে রান করে এবং এতে 8GB র‍্যামের সঙ্গে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি OneUI 2.5 কাস্টম লেয়ারের সঙ্গে Android 10 OS এ কাজ করে। Samsung Galaxy S20 FE এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে একটি 12MP এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 12MP এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপ্টিক‍্যাল জুম ও 30x সুপার রেজলিউশন জুম সাপোর্টেড 8MP টেলিফোটো লেন্স আছে। 

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here