Samsung এর পক্ষ থেকে জানানো হয়েছে কোম্পানি আগামী 11 ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে যেখানে স্যামসাঙের নতুন প্রোডাক্ট টেক মঞ্চে পেশ করা হবে। কোম্পানি তাদের এই ইভেন্টটি “Galaxy UNPACKED” নামে টিজ করছে। শোনা যাচ্ছে এই ইভেন্টের মঞ্চে একদিকে যেমন “গ্যালাক্সি এস” সিরিজের অন্তর্গত Samsung Galaxy S20 ও Samsung Galaxy S20+ ফোন লঞ্চ করা হবে আরেকদিকে তেমন Samsung Galaxy Bloom নামে ব্র্যান্ডের আগামী ফোল্ডেবল ফোনও পেশ করা হবে। স্যামসাং এখনও পর্যন্ত অফিসিয়ালি জানায়নি এই ইভেন্টে কোন স্মার্টফোন লঞ্চ করা হবে কিন্তু কোম্পানির জানানোর আগেই Samsung Galaxy S20+ 5G ফোনের ফোটো ইন্টারনেটে লিক হয়ে গেছে।
আরও পড়ুন: দাম কমল Samsung Galaxy A70 এবং Galaxy A50 এর, এখন পাওয়া যাবে 5,000 টাকা সস্তায়
লুক কেমন হবে?
এক্সটিএস ডেভেলপার্স তাদের এক্সক্লুসিভ রিপোর্টে Samsung Galaxy S20+ 5G শেয়ার করেছে। এই ফোনটি ফুল ভিউ বেজল লেস পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে যার স্ক্রিনের ওপর দিকে মাঝ বরাবর ছোট একটি ছিদ্র দেওয়া হয়েছে। কোম্পানি তাদের এই ধরনের ডিসপ্লেকে Infinity-O Display নামে ডাকে। ফোটোয় Samsung Galaxy S20+ সম্পূর্ণভাবে বেদল লেস দেখানো হয়েছে যার ডিসপ্লের চারদিকে অত্যন্ত সরু বডি পার্ট আছে।
Samsung Galaxy S20+ 5G এর ব্যাক প্যানেলে ওপরের বাঁদিকে পেন্টা ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে একটি ভার্টিক্যাল লাইনে তিনটি ক্যামেরা সেন্সর এবং আরেকটি ভার্টিক্যাল লাইনে দুটি সেন্সর ও একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। Samsung Galaxy S20+ এর ব্যাক প্যানেলে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি যার থেকে বোঝা যায় এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
আরও পড়ুন: Exclusive : 22,990 টাকা দামে লঞ্চ হবে Samsung Galaxy A51 এবং Galaxy A71 এর দাম হবে 29,990 টাকা
Samsung Galaxy S20+ 5G এর ফোটোয় ফোনটির অন ডিসপ্লে দেখানো হয়েছে যেখানে Samsung Galaxy S20+ 5G এবং Powered by Android লেখা দেখা গেছে। ফোনটির বাঁদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনের সাইড প্যানেলে বিক্সবে বাটন দেখা যায়নি, তাই মনে করা হচ্ছে Samsung তাদের Galaxy S20 সিরিজে বিক্সবে বাটন দেবে না।
Samsung Galaxy Bloom
কোম্পানির আয়োজিত মিটিং থেকে Samsung Galaxy Bloom এরও একটি ফোটো লিক হয়েছে যার মধ্যে এই ফোনটি দেখা গেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy Bloom এ 13.3 ইঞ্চির লম্বা ডিসপ্লে দেওয়া হবে যা ভেতরের দিকে ফোল্ড হবে। ফোটোয় ফোনটির ব্যাক প্যানেলে ক্যামেরা সেটআপও দেখা গেছে যা ওপরের ডানদিকে হরাইজন্টাল শেপে অবস্থিত। এই ক্যামেরা সেটআপে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। ফোটো দেখে বোঝা যাচ্ছে ফোল্ড করার পর Samsung Galaxy Bloom ফোল্ড করার পর এর ডিসপ্লের ওপরের অংশ একটু বাইরে বেরিয়ে থাকবে এবং হয়ত এতে টাইম ও অন্যান্য নোটিফিকেশন দেখা যাবে। তবে এই ডিভাইসটি সম্পর্কে এখনই সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। Samsung Galaxy Bloom সম্পর্কে বিশদে জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: চলে এল নতুন টেকনোলজি, এখন পাঁচ দিন পর্যন্ত চলবে স্মার্টফোনের ব্যাটারী
শোনা যাচ্ছে কোম্পানি তাদের গ্যালাক্সি এস20 সিরিজে Samsung Galaxy S20, Samsung Galaxy S20+, Samsung Galaxy S20 5G এবং Samsung Galaxy S20+ 5G স্মার্টফোন লঞ্চ করা হবে এবং খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই ফোনগুলি টিজ করা শুরু হয়ে যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
