Home খবর Exynos 2400 চিপসেট সহ গীকবেঞ্চে লিস্টেড হল Samsung Galaxy S25 FE স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Exynos 2400 চিপসেট সহ গীকবেঞ্চে লিস্টেড হল Samsung Galaxy S25 FE স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

শীঘ্রই স্যামসাঙ তাদের Samsung Galaxy S25 FE এবং Galaxy S25 Edge ফোনের পর Galaxy S25 সিরিজের পাঁচ নম্বর ফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Galaxy S24 FE ফোনের সাক্সেসার হতে চলেছে। এটি গত বছর অক্টোবর মাসে ভারতে পেশ করা হয়েছিল। সম্প্রতি আমরা Geekbench সাইটে Samsung একটি নতুন স্মার্টফোন মডেল নাম্বার সহ স্পট করেছি। এই মডেল নাম্বার দেখে মনে করা হচ্ছে এটি Galaxy S25 FE ফোন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S25 FE ফোনের গীকবেঞ্চ লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy S25 FE এর গীকবেঞ্চ লিস্টিং

Samsung Galaxy S25 FE এর সম্ভাব্য ডিটেইলস

Galaxy S25 FE ফোনটিতে আপগ্রেটেড সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। Dutch পাবলিকেশন Galaxy Club এর রিপোর্ট অনুযায়ী Galaxy S25 FE ফোনটিতে 12MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। তবে আগের Galaxy S24 FE মডেলে 10MP ক্যামেরা থেকে আপগ্রেড করা হবে। রিপোর্টের বক্তব্য অনুযায়ী ইউজাররা আপগ্রেটেড ক্যামেরা সহ Galaxy S25 FE ফোনটিতে Galaxy S24 FE ফোনের তুলনায় দারুণ কোয়ালিটির সেলফি ক্যামেরা উপভোগ করতে পারবে।

Samsung এর পক্ষ থেকে Galaxy S25 FE ফোনটিতেও 50MP সেন্সর দেওয়া হবে, একই ক্যামেরা সেন্সর Galaxy S23 FE এবং S24 FE ফোনেও রয়েছে। এছাড়া ক্যামেরা সেটআপ সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি, যদি ক্যামেরা সেটআপের ক্ষেত্রে কোনো পরিবর্তন না করা হয়, তবে এতে 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8MP টেলিফটো লেন্স দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।