Samsung Galaxy S25 সিরিজে দেওয়া হবে Snapdragon 8 Elite চিপসেট, জেনে নিন ডিটেইলস

আগামী বছর আসন্ন Samsung Galaxy S25 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। স্যামসাঙ মোবাইলের সভাপতি টিএম. রোহ আভাস দিয়েছেন এই সিরিজটি কোয়ালকমের সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হবে। তবে তিনি ফোনের না নিয়ে এই তথ্য জানিয়েছে, কিন্তু এটি ফ্ল্যাগশিপ এস25 সিরিজের হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও সম্প্রতি প্রকাশ্যে আসা লিকের মাধ্যমে এই প্রসেসর সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই Samsung Galaxy S25 সিরিজের নতুন তথ্য সম্পর্কে।

Samsung Galaxy S25 সিরিজের ডিটেইলস

  • কোম্পানির পক্ষ থেকে একইভাবে Samsung Galaxy S25 সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Samsung Galaxy S25, Samsung Galaxy S25 Plus এবং Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন রয়েছে।
  • কোম্পানির অফিসিয়াল বক্তব্য অনুযায়ী তিনটি স্মার্টফোনই সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হবে বলে আভাস পাওয়া গেছে।
  • কোম্পানির প্রধান জানিয়েছেন Snapdragon 8 Elite চিপসেট সহ আপকামিং গ্যালাক্সি ফোনটি কেমন হতে চলেছে।
  • এটাও জানিয়েছেন কোয়ালকমের ইন্টেলিজেন্ট কম্পিউটিং এবং মোবাইল এআই এর অ্যাডভান্স গ্যালাক্সি এআই পারফরমেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

  • উপরক্ত তথ্য ছাড়াও টিপস্টার আইস ইউনিভার্স অনুযায়ী কোরিয়ান কোম্পানি Exynos 2500 বা Dimensity 9400 চিপসেটের ব্যাবহার করবে না। এটি শুধুমাত্র গ্যালাক্সি এস25 এফই স্মার্টফোনে দেওয়া হতে পারে।
  • লিক পোস্টের মাধ্যমে টিপস্টার জানিয়েছেন স্যামসাঙ তাদের তিনটি গ্যালাক্সি এস25 ফোনে Snapdragon 8 Elite চিপসেট ব্যাবহার করবেন।
  • জানিয়ে রাখি আগে গ্যালাক্সি এস25 এবং গ্যালাক্সি এস25+ স্মার্টফোনগুলি Exynos 2500 চিপসেট সহ লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল।

Samsung Galaxy S25 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনটিতে আগের মতোই 6.8 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এতে পাঞ্চ হোল নচ ডিজাইন থাকতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy S25 Ultra ফোনটিতে 200 মেগাপিক্সেল স্যামসাঙ সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 10 মেগাপিক্সেল 3X টেলিফটো সেন্সর এবং 50 মেগাপিক্সেল 5x টেলিফটো সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফির এবং ভিডিও কলের জন্য ফ্রন্ট প্যানেলে 12 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: আগের মডেলের মতোই Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনে 45ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে ওয়্যারলেস চার্জিং জন্য QI ফিচার থাকতে পারে।
  • অন্যান্য: অন্যান্য ফিচারের ক্ষেত্রে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাবহার করা হতে পারে।
  • ওএস: Galaxy S25 Ultra ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হতে পারে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here