Home খবর এগিয়ে আসছে Samsung Galaxy S26 FE এবং Galaxy Tab S12 ফোনের লঞ্চ, Google লিস্টিঙে দেখা গেল ডিটেইলস

এগিয়ে আসছে Samsung Galaxy S26 FE এবং Galaxy Tab S12 ফোনের লঞ্চ, Google লিস্টিঙে দেখা গেল ডিটেইলস

Samsung এর আপকামিং Galaxy S26 FE স্মার্টফোন এবং Galaxy Tab S12 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। নতুন লিক রিপোর্ট অনুযায়ী Google এর ইন্টারনাল লিস্টিঙে ফোনদুটি দেখা গেছে। তাই শীঘ্রই ফোনগুলি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের সম্পর্কে এখনও জানানো হয়নি, তবে শীঘ্রই এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy S26 FE স্মার্টফোন এবং Galaxy Tab S12 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

Galaxy S26 FE এবং Galaxy Tab S12 ফোনের লিস্টিং

Android Authority রিপোর্ট অনুযায়ী Galaxy S26 FE এবং Galaxy Tab S12 সিরিজের নাম Google অ্যাপের ইন্টারনাল লিস্টিঙে স্পট হয়েছে। যেসব ডিভাইসে Google তাদের প্যাডে AI সাবস্ক্রিপশন ফ্রিতে ট্রায়াল দেবে,
এই লিস্টিঙে সেইসব ডিভাইসগুলি দেখা যায়। এর আগে কোম্পানির Galaxy Z Fold 8 এবং Galaxy Z Flip 8 ফোনটিও এই লিস্টে দেখা গিয়েছিল। তাই খুব তাড়াতাড়ি Samsung এর নতুন ডিভাইসটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy S26 FE ফোনের সম্ভাব্য ডিটেইলস

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy S26 FE ফোনে Samsung এর নতুন ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকতে পারে। এতে উঁচু ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। Geekbench লিস্টিং দেখে মনে করা হচ্ছে ফোনে Exynos 2500 প্রসেসর যোগ করা হতে পারে।

এবার আপকামিং ফোনের ডিসপ্লের ক্ষেত্রেও বড় পরিবর্তন দেখা যাবে। কোম্পানির Galaxy S26 FE ফোনটিতে প্রথম Samsung তাদের ডিসপ্লে ইউনিটের পরিবর্তে চীনের BOE দিয়ে তৈরি OLED প্যানেল দেওয়া হতে পারে। এই তথ্য সঠিক হলে FE সিরিজের ক্ষেত্রে কোম্পানি প্রথম অন্য কোনো ডিসপ্লে সাপ্লায়ার ব্যাবহার করতে চলেছে।

Galaxy Tab S12 Ultra ফোনে থাকতে পারে এই ফিচার

লিক অনুযায়ী Samsung Galaxy Tab S12 Ultra ফোনের ডিজাইন আগের Tab S11 Ultra মডেলের মতো রাখা হতে পারে। এতে V-শেপের নচ সহ বড় ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে, এতে ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ট্যাবলেটের সাইজ প্রায় 326.34 x 208.46 x 5.12mm হতে পারে।

প্রসেসিঙের জন্য Galaxy Tab S12 Ultra ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। এই ট্যাবটি 12GB এবং 16GB RAM সহ 256GB, 512GB ও 1TB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। এতে One UI 9.0 বেস্ড সফটওয়্যার থাকবে এবং 6 বছরের Android আপডেট পাওয়া যাবে।

সেপ্টেম্বর মাসে হতে পারে লঞ্চ

Samsung এর পক্ষ থেকে এখনও তাদের Galaxy S26 FE এবং Galaxy Tab S12 সিরিজের লঞ্চ ডেট জানানো হয়নি। তবে গত বছরের লঞ্চ সিডিউল এবং রিপোর্ট দেখে মনে করা হচ্ছে 2026 সালের সেপ্টেম্বর মাসে কোম্পানি তাদের ফোনগুলি পেশ করতে পারে।

যারা Galaxy S26 FE এবং আসন্ন ট্যাবলেট কিনতে চাইছেন, তাঁরা কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে পারেন।