Samsung এর আপকামিং Galaxy S27 সিরিজের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। লিকের মাধ্যমে ফোনের ব্যাটারি এবং ক্যামেরা সংক্রান্ত তথ্য জানা গেছে। কোম্পানির আসন্ন সিরিজে বড় ব্যাটারি, নতুন Sony ক্যামেরা সেন্সর এবং দারুণ সেলফি ক্যামেরার ক্ষেত্রে আপগ্রেড পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে স্যামসাঙের পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy S27 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
লিক হল Galaxy S27 সিরিজের মডেল
WinFuture এর রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy S27 সিরিজের অধীনে মোট চারটি Galaxy S27, Galaxy S27+, Galaxy S27 Pro এবং Galaxy S27 Ultra মডেলগুলি লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলির ইন্টারনাল কোডনেম যথাক্রমে NM1, NM2, NM3 এবং NM4 হবে বলে জানা গেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী “NM” অর্থাৎ Next Miracle হবে, তবে কোম্পানি Galaxy S26 সিরিজের জন্যও “Miracle” কোডনেম ব্যাবহার করেছিল।
Galaxy S27 Pro এবং Ultra ফোনে থাকতে পারে বড় ব্যাটারি
অন্যান্য লিক অনুযায়ী Galaxy S27 Pro ফোনে 5,087mAh রেটেড ব্যাটারি দেওয়া হতে পারে, অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে 5,200mAh টিপিক্যাল ক্ষমতাসম্পন্ন ব্যাটারি হিসাবে লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Galaxy S27 Ultra ফোনে 5,534mAh রেটেড ব্যাটারি দেওয়া হতে পারে, এর টিপিক্যাল ক্ষমতা 5,700mAh রাখা হতে পারে।
প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে, Galaxy S27 Ultra ফোনটিতে Galaxy S26 Ultra ফোনের 5,000mAh ব্যাটারি চেয়ে আপগ্রেড পাওয়া যাবে। এবার Samsung এর ফোনে Silicon Carbon ব্যাটারি ফিচার ব্যাবহার করা হতে পারে, এর ফলে বেশি ক্ষমতার পাশাপাশি ফোনটির থিকনেসের ওপরও প্রভাব পরবে না।
লিক হল ক্যামেরা ডিটেইলস
লিক অনুযায়ী Galaxy S27 Pro এবং Galaxy S27 Ultra ফোনের সবচেয়ে বড় পরিবর্তন আল্ট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে দেখা যাবে। উভয় ফোনে Sony IMX855 সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 1/2.55-ইঞ্চির সেন্সর হতে পারে। এতে 0.7µm পিক্সেল থাকতে পারে। এটি Galaxy S26 Ultra ফোনে উপস্থিত Samsung ISOCELL JN3 আল্ট্রা ওয়াইড সেন্সরের ক্ষেত্রে ব্যাবহার করা হতে পারে।
সেলফি ক্যামেরার ক্ষেত্রে বড় আপগ্রেড দেখা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Galaxy S27 Pro এবং Galaxy S27 Ultra ফোনে অটোফোকাস সাপোর্টেড নতুন 16MP Samsung ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই Galaxy S27 Pro ফোনের ফ্রন্ট ক্যামেরাতে Optical Image Stabilization (OIS) দেওয়া হতে পারে। ফলে সেলফি এবং ভিডিও কলের ক্ষেত্রে দারুণ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
Galaxy S27 এবং Galaxy S27+ ফোনের ক্যামেরা সেটআপ অনেকটাই আগের মতো রাখা হতে পারে। এই ফোনে OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 12MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। তবে টেলিফটো ক্যামেরা এবং জুম লেভেল সম্পর্কে এখনও অফিসিয়ালি জানানো হয়নি।
জানিয়ে রাখি Samsung Galaxy S27 সিরিজের লঞ্চের জন্য এখনও অনেক মাস বাঁকি রয়েছে। তাই প্রকাশ্যে আসা সমস্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ। অর্থাৎ ফোনের সমস্ত ফিচারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। যারা আগামী কয়েক মাস পড়ে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন।
