Home খবর AI এর ক্ষমতা এবং অ্যাডভান্স ফিচার সহ ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy Watch Ultra 2 এবং Galaxy Watch 9

AI এর ক্ষমতা এবং অ্যাডভান্স ফিচার সহ ভারতে লঞ্চ হয়েছে Samsung Galaxy Watch Ultra 2 এবং Galaxy Watch 9

মোবাইল ফোনের বেশিরভাগ কাজ যদি হাতে বাঁধা ঘড়ির মাধ্যমেই করা যায়, তবে তা সত্যিই প্রশংসার বিষয়। Samsung ভারতে তাদের নতুন প্রিমিয়াম স্মার্ট ওয়াচ Galaxy Watch Ultra 2 এবং Galaxy Watch 9 লঞ্চ করেছে। অ্যাডভান্স ফিচার এবং স্টাইলিশ লুক সহ এই স্মার্ট ওয়াচে AI এর ফিচার যোগ করা হয়েছে। এই দুটি নতুন ওয়াচের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Smartwatch এর দাম

প্রিমিয়াম ফিচার সহ Galaxy Watch Ultra 2 ভারতে 64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Galaxy Watch 9 40mm এবং 44mm ডায়াল সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ওয়াচের 40mm মডেলের দাম রাখা হয়েছে 37,999 টাকা এবং 44mm মডেল 40,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ইতিমধ্যে উভয় স্মার্ট ওয়াচের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে এবং সেল শুরু হবে আগামী 4 আগস্ট থেকে।

Samsung Galaxy Watch Ultra 2

কোম্পানি তাদের Samsung Galaxy Watch Ultra 2 মূলত আউটডোর স্পোর্টস ও অ্যাডভেঞ্চার প্রেমী ইউজারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই স্পোর্টস পার্সনদের জন্য তৈরি ঘড়িতে ফিটনেস ট্র্যাকিং ফিচার‌ও রয়েছে যথেষ্ট অ্যাডভান্স লেভেলের। এই ওয়াচে Trail Run ট্র্যাকিং, Nutrition Alert, হাইড্রেশন গাইডেন্স এবং প্রফেশনাল ড্রাইভিঙের মতো ফিচার দেওয়া হয়েছে।

পাহাড়ে চড়া বা জলে সাঁতারের সময় Galaxy Watch Ultra 2 ওয়াচের সুরক্ষার জন্য MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফাইড বডি যোগ করা হয়েছে। এই ওয়াচ প্রচন্ড গরম থেকে কনকনে ঠাণ্ডা সহ্য করতে পারে এবং পাথরের সঙ্গে আঘাতেও সুরক্ষিত থাকবে। এই ওয়াচে 10ATM রেটিং রয়েছে, ফলে 100 মিটার পর্যন্ত গভীর জলে গিয়েও এটি যথাযথ কাজ করবে। এছাড়াও IP69K রেটিং এটিকে ধূলো, বিভিন্ন তরল ও হাই প্রেশার জেট থেকে রক্ষা করবে।

জল থেকে সুরক্ষার পাশাপাশি এতে EN13319 সার্টিফিকেশন রয়েছে, ফলে গভীর জলেও এই ওয়াচ কোনো সমস্যা ছাড়াই হেল্থ মনিটর করতে সক্ষম। অর্থাৎ জলের মধ্যেও এতে হার্ট রেট, টেম্পারেচার, ব্লাড প্রেসার ট্র্যাক করা সম্ভব। 47mm ডায়াল সহ এই ওয়াচে টাইটেনিয়াম ফ্রেম এবং স্যাফায়ার ক্রিস্টাল ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াচটির 1.52-ইঞ্চির Super AMOLED ডিসপ্লে 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে কড়া রোদেও দারুণ ভিজিবিলিটি পাওয়া যাবে।

Samsung Galaxy Watch Ultra 2 ওয়াচে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Qualcomm Snapdragon SDW6100 পেন্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 2GB RAM এবং 64GB Storage রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ওয়াচে 800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ওয়াচটিতে কানেক্টিভিটি ফিচার হিসাবে LTE, Bluetooth 6.0 ও Wi-Fi সহ ডুয়েল-ফ্রিকোয়েন্সি GPS ও NFC সাপোর্ট রয়েছে।

Samsung Galaxy Watch 9

Samsung Galaxy Watch 9 ওয়াচের 40mm ডায়াল মডেলে 1.34-ইঞ্চির এবং 44mm ডায়াল মডেলে 1.47-ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 3000nits ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এতে Qualcomm Snapdragon Wear Elite প্রসেসর যোগ করা হয়েছে। এই ওয়াচে 2GB RAM এর সঙ্গে 32GB স্টোরেজ রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য 40mm মডেলে 390mAh এবং 44mm মডেলে 445mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

AI হেল্থ ফিচার

Samsung তাদের Galaxy Watch Ultra 2 এবং Galaxy Watch 9 ওয়াচে বিভিন্ন এআই ফিচার যোগ করেছে। এতে কোম্পানির মাল্টি-ইন-ওয়ান BioActive Sensor রয়েছে, যা হেল্থ ও বডি সংক্রান্ত বিভিন্ন ডিটেইলস এক সঙ্গে মাপতে সক্ষম। এই ওয়াচে Sleep Apnea Detection, Vitals, Heart Health Score, Daily Cardio Load, Fitness Index এবং Hearing সহ বিভিন্ন AI বেস্ড হেল্থ ফিচার যোগ করা হয়েছে।