লঞ্চ হল Samsung Galaxy XR, স্পর্শ না করেই ব্যাবহার করা যাবে এই অ্যাডভান্স গ্যাজেট

টেকনোলোজি এবং ভার্চুয়াল রিয়েলিটির মেল বন্ধন ঘটিয়ে জনপ্রিয় টেক কোম্পানি Samsung তাদের নতুন Galaxy XR Headset লঞ্চ করেছে। এটি ব্র্যান্ডের প্রথম এক্সন্টেডেড রিয়েলিটি হেডসেট, যা স্যামসাঙের সবচেয়ে অ্যাডভান্স ডিভাইসগুলির মধ্যে অন্যতম। এই গ্যাজেটি স্পর্শ না করেই হাতের ইশারার মাধ্যমেই চালানো যাবে। হ্যান্ড জেসচারের মাধ্যমে ইউজেট কন্ট্রোল করা যাবে। বর্তমানে এই গ্যাজেটি ভারতে সেল করা হবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy XR Headset এর স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

স্যামসাঙ গ্যালাক্সি এক্সআর প্রথম এমন একটি ডিভাইস যা Android XR প্ল্যাটফর্মে কাজ করতে সক্ষম। পারফরমেন্স এবং প্রসেসিঙের জন্য ডিভাইসটিতে Qualcomm Snapdragon XR2+ Gen 2 চিপসেট রয়েছে, এতে 15% উন্নত GPU এবং 20% ফাস্ট CPU পারফরমেন্স পাওয়া যায়। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy XR গ্যাজেটিতে 16GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া ডিভাইসটিতে Google Gemini AI অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এটি আরও স্মার্ট ইন্টারঅ্যাকশন এবং কাজ করতে পারে।

স্যামসাঙের এই এক্সটেন্ডেড রিয়েলিটি (XR) হেডসটিতে 3552 x 3840 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড হাই-কোয়ালিটি Micro OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 95% DCI-P3 কালার গামুট কভার সাপোর্ট করে, ফলে আরও ন্যাচারাল, শার্প এবং ব্রাইট ভিজ্যুয়াল আউটপুট পাওয়া যায়। এই হেডসেটের ফিল্ড অফ ভিউ যথাক্রমে 109 ডিগ্রী হরাইজন্টাল এবং 100 ডিগ্রী ভার্টিক্যাল রয়েছে, যা ইমারসিভ এবং রিয়েলিস্টিক ভিউয়িং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।

স্যামসাঙের Galaxy XR হেডসটিতে মাল্টি-ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 18mm ফোকাল লেন্থ সাপোর্টেড 6.5 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এই সেন্সরটি 3D ফটো ও ভিডিও ক্যাপচার করতে সক্ষম। এছাড়া ডিভাইসটিতে দুটি পাস-থ্রু ক্যামেরা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ইউজাররা রিয়েল ওয়ার্ল্ড ও ডিজিটাল অবজেক্টস একইসঙ্গে দেখতে পারবেন, এর ফলে এটি অগমেন্টেড রিয়েলিটি (AR) ও ভার্চুয়াল রিয়েলিটি (VR) সংমিশ্রণে একটি নিখুঁত এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এছাড়া হেডসেটটিতে Interpupillary Distance (IPD) 54mm থেকে 70mm পর্যন্ত অ্যাডজাস্ট করা হয়েছে, এবং প্রয়োজন অনুযায়ী ভিশন কারেকশন অপটিক্যাল ইনসার্টস আলাদা করে কেনা যাবে।

কোম্পানির স্যামসাঙ গ্যালাক্সি এক্সআর হেডসেটে মোট ছয়টি ওয়ার্ল্ড-ফেসিং ট্র্যাকিং ক্যামেরা, চারটি আই-ট্র্যাকিং ক্যামেরা, পাঁচটি IMU সেন্সর, একটি ডেপথ সেন্সর, এবং একটি ফ্লিকার সেন্সর দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে আইরিস রিকগনিশন ফিচার রয়েছে। আরও ভালো অডিওর জন্য টু-ওয়ে স্পিকার সিস্টেম (উফার ও টুইটার) দেওয়া হয়েছে। একইসঙ্গে হেডসেটটিতে ছয়টি মাইক্রোফোন অ্যারে রয়েছে, এতে বিমফর্মিং ফিচারের  মাধ্যমে স্পষ্ট ও ইমার্সিভ সাউন্ড উপভোগ করা যাবে।

কানেক্টিভিটির জন্য এই হেডসেটটিতে Wi-Fi 7 এবং Bluetooth 5.4 সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ডিভাইসটিতে প্রায় 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং 2.5 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লে ব্যাক পাওয়া যাবে। স্যামসাঙের হেডসেটটি Extended Reality (XR) ফিচারের উপর নির্ভর করে, এর ফলে এতে Augmented Reality (AR) এবং Virtual Reality (VR) উপভোগ করা যায়। এটি গেমিং, এডুকেশন, এন্টারটেইনমেন্ট এবং প্রফেশনাল কাজের ক্ষেত্রে ব্যাবহার করা যাবে।

আগেই জানিয়েছি এখনও পর্যন্ত এই অ্যাডভান্স Samsung Galaxy XR Headset গ্যাজেটটির সেল ভারতে শুরু হয়নি। বর্তমানে শুধুমাত্র কোম্পানির পক্ষ থেকে ডিভাইসটি দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বাজারে লঞ্চ করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় এই হেডসেটটির দাম প্রায় 2,690,000 কোরিয়ান ওন অর্থাৎ প্রায় 1.65 লক্ষ টাকা রাখা হয়েছে। অন্যদিকে ইউএসে এই ডিভাইসটি $1,799, অর্থাৎ প্রায় ₹1.58 লক্ষ টাকা দামে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here