Home খবর ভারতের বাজারে লঞ্চ হল Samsung Galaxy Z Flip7 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতের বাজারে লঞ্চ হল Samsung Galaxy Z Flip7 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আজকের দিনে দাঁড়িয়ে ফোল্ডেবল স্মার্টফোন আরও অ্যাডভান্স হয়ে গেছে। বিশ্বের অন্যতম টেক কোম্পানি স্যামসাঙ টেক জগতে তাদের নতুন ফোল্ডেবল মোবাইল সিরিজ পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Z Fold7, Galaxy Z Flip7 এবং Galaxy Z Flip7 FE স্মার্টফোনগুলি লঞ্চ করা হয়েছে। নতুন ফোল্ড7 স্মার্টফোনের ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন এবং ফ্লিপ7 এফই স্মার্টফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy Z Flip7 স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy Z Flip7 এর দাম

Samsung Galaxy Z Flip7 স্মার্টফোনটি 12GB RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 256GB এবং 512GB স্টোরেজ সাপোর্ট করে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,09,999 টাকা এবং 1,21,999 টাকা রাখা হয়েছে। ভারতের বাজারে স্যামসাঙ ফ্লিপ স্মার্টফোনটি Blue Shadow, Jet-Black এবং Coral-red সহ অনলাইনের জন্য এক্সক্লুসিভ Mint কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আগামী 25 জুলাই থেকে স্মার্টফোনটির সেল শুরু হবে।

Samsung Galaxy Z Flip7 এর ফটো

Samsung Galaxy Z Flip7 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

স্যামসাঙের নতুন ফ্লিপ স্মার্টফোনটি আনফোল্ড থাকাকালীন 21:9 আস্পেক্ট রেশিও এবং 2520 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির FHD+ প্রাইমারি ডিসপ্লে পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে ডায়নেমিক এমোলেড 2এক্স প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে।

Samsung Galaxy Z Flip7 স্মার্টফোনটি বন্ধ অবস্থায় 4.1 ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন পাওয়া যায়। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 1048 x 948 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেয়ের মাধ্যমে নোটিফিকেশন অ্যাক্সেস সহ চ্যাটিং এবং ফটোগ্রাফি মতো কাজও করা যাবে।

Samsung Galaxy Z Flip7 স্মার্টফোনটি Armor Aluminum ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে মজবুতির সঙ্গে ফোল্ড এবং আনফোল্ড ম্যাকানিজাম দীর্ঘমেয়াদী হবে। এছাড়া স্ক্র্যাচ থেকে স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য Glass Victus 2 ব্যাবহার করা হয়েছে।

প্রসেসর

Samsung Galaxy Z Flip7 স্মার্টফোনটি অ্যাডভান্স অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এটি স্যামসাঙের প্রথম স্মার্টফোন, যা Android OS সহ পেশ করা হয়েছে। এই স্মার্টফোনের প্রসেসিঙের জন্য স্যামসাঙের অত্যন্ত শক্তিশালী এক্সিনোস 2500 ডেকা–কোর প্রসেসর দেওয়া হয়েছে।

এই প্রসেসরে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 1.8GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল Cortex-A520 কোর, 2.74GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল Cortex-A725 কোর, 2.36GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A725 পেন্টা –কোর এবং 3.3GHz সুপার ফাস্ট ক্লক স্পীডযুক্ত Cortex-X925 প্রাইম কোর রয়েছে।

Samsung Galaxy Z Flip7 5G স্মার্টফোনটি ভারতে 12GB RAM সহ 256GB ও 512GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।

ক্যামেরা

স্যামসাঙ স্মার্টফোনটি ফোল্ডেবল ট্রিপল ক্যামেরা সহ পেশ করা হয়েছে। স্মার্টফোনের সেকেন্ডারি স্ক্রিনের উপর দুটি লেন্স রয়েছে, অন্যদিকে প্রাইমারি ডিসপ্লেতে একটি ক্যামেরা দেওয়া হয়েছে। এর ফলে রেয়ার ক্যামেরার মাধ্যমেও সেলফি তোলা যাবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। অন্যদিকে ফোল্ডেবল হওয়ার দৌলতে হাতে না ধরেও যেকোনো জায়গায় রেখে ভিডিও রেকর্ড করা যাবে।

ফটোগ্রাফির জন্য Galaxy Z Flip7 স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS এবং Dual Pixel AF ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 123˚ FOV ও এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রয়েছে।

Galaxy Z Flip7 স্মার্টফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত এবং 85ডিগ্রী ফিল্ড ভিউ ক্ষমতাসম্পন্ন পাঞ্চ-হোল কাটআউটে 10 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy Z Flip7 স্মার্টফোনটিতে 4,300এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ডুয়েল সেল ব্যাটারি, যা অত্যন্ত পাতলা এবং হালকা হওয়ার সঙ্গে সঙ্গে ফোল্ডেবল স্মার্টফোনের থিকনেস বজায় রাখে।

এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Galaxy Z Flip7 স্মার্টফোনটিতে 25 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 30 মিনিটে 50 শতাংশ চার্জ করতে সক্ষম। বিশেষত্ব হল এই স্মার্টফোনটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে এতে Wireless PowerShare ফিচার রয়েছে।