Home খবর লঞ্চ হতে পারে Samsung Galaxy Z Flip FE স্মার্টফোন, প্রকাশ্যে এল মডেল নাম্বার ও ফার্মওয়্যার ভার্সন

লঞ্চ হতে পারে Samsung Galaxy Z Flip FE স্মার্টফোন, প্রকাশ্যে এল মডেল নাম্বার ও ফার্মওয়্যার ভার্সন

গত বছর থেকেই Samsung তাদের কম দামে একটি ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। আগে এর না Galaxy Z Flip 7 FE হবে বলে জানা গিয়েছিল, কিন্তু নতুন লিকের মাধ্যমে আপকামিং ফোনটির নাম Galaxy Z Flip FE হতে পারে বলে জানা গেছে। এই বছরের শেষের দিকে Galaxy Z Flip 7 এবং Galaxy Z Fold 7 ফোনদুটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে Galaxy Z Flip FE ফোনের নাম সঠিক হতে পারে।

Galaxy Z Flip FE মডেল নম্বর, ফার্মওয়্যার ভার্সন

Samsung Galaxy Z Flip FEফোনটি সম্পর্কে জানা গেছে…

ফ্যাগশিপ সিরিজের থেকে স্যামসাঙের FE (ফ্যান এডিশন) এর দাম কম হবে, তবে এতে একইরকম ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে। স্যামসাঙ ফোল্ডেবল ফোনটি ভারতে 80,000 টাকা দামের প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হয়। গ্যালাক্সি জেড ফ্লিপ এফই ফোনটি কোন প্রাইস রেঞ্জে পেশ করা হবে তা পরবর্তী সময়ে জানা যাবে। এখনও পর্যন্ত লিক হওয়া আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

স্যামসাঙের লঞ্চ টাইমলাইন অনুযায়ী গ্যালাক্সি জেড ফ্লিপ এফই ফোনটি জুলাই-অগাস্ট মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে। আগের স্যামসাঙের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন ভারতে সেল করা হয়, তাই এই ফোনটিও এখানে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।