Samsung তাদের Galaxy Unpacked 2026 ইভেন্টের মঞ্চ থেকে নতুন Galaxy Z Flip8 স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি আজ পর্যন্ত সবচেয়ে হালকা ও পাতলা Galaxy Flip স্মার্টফোন। Samsung Galaxy Z Flip8 ফোনে আগের চেয়ে বড় 4.1-ইঞ্চির FlexWindow স্ক্রিন, Galaxy AI, Exynos 2600 প্রসেসর এবং 50MP ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Samsung Galaxy Z Flip8 ফোনের দাম এবং অফার
Samsung Galaxy Z Flip8 ফোনের 12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে 1,24,999 টাকা। একইভাবে ফোনটির 12GB + 512GB ভেরিয়েন্ট 1,44,999 টাকা দামে পেশ করা হয়েছে। লঞ্চ অফারে গ্ৰাহকরা 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস বা 4,000 টাকা ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। কোম্পানির পক্ষ থেকে Galaxy Z Flip8 ফোনটির প্রিঅর্ডার শুরু করে দেওয়া হয়েছে। এই ফোনের সেল শুরু হবে আগামী 4 আগস্ট থেকে। এছাড়াও এই ফোনটির সঙ্গে 6 মাসের জন্য Google AI Pro ফ্রি সাবস্ক্রিপশন এবং 5TB ক্লাউড স্টোরেজ দেওয়া হবে।
FlexWindow এবং স্লিম ডিজাইন
Samsung Galaxy Z Flip8 ফোনটির ওজন মাত্র 180 গ্ৰাম। আনফোল্ড করলে এই ফোনের থিকনেস 6.1mm এবং ফোল্ড অবস্থায় 13.1mm। কোম্পানি জানিয়েছে এই ফোনটি আজ পর্যন্ত সবচেয়ে পাতলা ফ্লিপ স্মার্টফোন। এই ফোনটি Graphite, Cream ও Pink কালার অপশনে পেশ করা হয়েছে। তবে এই ফোনের Mint কালার মডেল শুধুমাত্র Samsung.com এর মাধ্যমে সেল করা হবে।
Samsung Galaxy Z Flip8 ফোনের ছবি
Samsung Galaxy Z Flip8 ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে
Samsung Galaxy Z Flip8 ফোনে 6.9-ইঞ্চির FHD+ Dynamic AMOLED 2X মেইন স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1Hz থেকে 120Hz Adaptive Refresh Rate এবং Vision Booster সাপোর্ট করে। এই ফোনটি ফোল্ড করলে 4.1-ইঞ্চির Super AMOLED FlexWindow পাওয়া যায়, এই স্ক্রিন 60Hz/120Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। অর্থাৎ ইউজাররা ফোনটি আনফোল্ড না করেই বিভিন্ন অ্যাপ, নোটিফিকেশন এবং Galaxy AI ফিচার ব্যাবহার করতে পারবেন।
Exynos 2600 প্রসেসর
প্রসেসিঙের জন্য Samsung Galaxy Z Flip8 ফোনে কোম্পানির নতুন Exynos 2600 প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি 12GB RAM এর সঙ্গে 256GB ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড One UI 9 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটিতে Galaxy AI এর বিভিন্ন ফিচার আগে থেকেই ইন্টিগ্রেটেড রয়েছে।
ক্যামেরা ডিটেইলস
Samsung Galaxy Z Flip8 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 10MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কোম্পানির পক্ষ থেকে সুন্দর ক্যামেরা এক্সপেরিয়েন্সের জন্য এতে FlexCam, Flex Mode, Super Steady, Camcorder Grip, FlipShot ও Mirror View ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও ProVisual Engine এর সাহায্যে সুন্দর পোর্ট্রেট, ন্যাচারাল স্কিন টোন এবং ডিটেইলড ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
ব্যাটারি এবং অন্যান্য ফিচার
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Flip8 ফোনে 4,300mAh ডুয়েল ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং এবং Wireless PowerShare ফিচার সাপোর্ট করে। এই ফোনে আগের চেয়েও ভালো AI এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে। এই ফোনের Now Brief ফিচার ইউজারদের জীবনযাপন অনুযায়ী পার্সোনালাইজড আপডেট দেবে। অপরদিকে Now Nudge ফিচার কথাবার্তার ওপর ভিত্তি করে পরবর্তী অ্যাকশন সাজেস্ট করে।
Gemini Intelligence এর সাহায্যে ইউজাররা 40টিরও বেশি অ্যাপে AI বেস্ড অটোমেশন উপভোগ করা যাবে। এই ফোনে Gemini Notebook, Split View Drag-and-Drop এবং মাল্টি-অ্যাপ AI ওয়ার্কফ্লোর মতো নতুন ফিচার রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, Wi-Fi 7, Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP48 রেটিং যোগ করা হয়েছে।
