আগামীকাল লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 8 স্মার্টফোন, কোথায় দেখবেন লাইভ লঞ্চ ইভেন্ট

আগামীকাল অর্থাৎ 22 জুলাই Samsung তাদের অনুষ্ঠিত করতে চলেছে। এইবার লন্ডনে এই ইভেন্ট আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকে স্যামসাঙের নতুন ফোল্ডেবল সিরিজের পাশাপাশি নতুন প্রোডাক্ট পেশ করা হবে। গত কয়েক মাস ধরেই লিকের মাধ্যমে Galaxy Z Fold 8, Ultra এবং Galaxy Z Flip 8 স্মার্টফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। অবশেষে কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়েছে। এছাড়া এই ইভেন্টের মঞ্চ থেকে নতুন Galaxy Watch সিরিজ এবং AI বেস্ড XR গ্লাসেসও পেশ করা হবে। যারা এই ইভেন্ট লাইভ দেখতে চান তাদের জন্য নিচে সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

কোথায় দেখা যাবে Samsung Galaxy Unpacked 2026 ইভেন্ট লাইভ?

22 জুলাই লন্ডনে Samsung এর Galaxy Unpacked 2026 ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টা শুরু হবে। সারা বিশ্বের সমস্ত ইউজাররা ঘরে বসেই লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে পারবেন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট Samsung.com এবং Samsung এর অফিসিয়াল YouTube চ্যানেলের মাধ্যমে ইভেন্টের লাইভ স্ট্রিমিং করা যাবে। লঞ্চ হলেই দর্শকরা সমস্ত লঞ্চের ডিটেইলস রিয়েল টাইম জানতে পারবেন।

লাইভ লিঙ্ক:

লঞ্চ হতে চলেছে Galaxy Z Fold 8 সিরিজ এবং Z Flip 8

এইবার Samsung তাদের ফোল্ডেবল প্রোডাক্টের সংখ্যা বিস্তার করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির Galaxy Z Flip 8, Galaxy Z Fold 8 এবং প্রথম Galaxy Z Fold 8 Ultra স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কারণ লঞ্চের আগেই প্রকাশ্যে আসা তথ্যের জন্য আসন্ন মডেলগুলি শিরনামে রয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের বা ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

Galaxy Z Fold 8 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Samsung Galaxy Z Fold 8 ফোনে 7.6 ইঞ্চির QHD+ Dynamic AMOLED 2X ফোল্ডেবল ডিসপ্লে এবং 5.5-ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হতে পারে। উভয় স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 2600 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 12GB পর্যন্ত LPDDR5X RAM, 1TB স্টোরেজ এবং Android 16 বেস্ড One UI 9 সহ কাজ করবে বলে জানা গেছে।

ফটোগ্রাফির জন্য 50MP ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 10MP সেলফি ক্যামেরা এবং 3x অপটিক্যাল জুম সাপোর্টেড টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 4,800mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য 45W ওয়্যারড, 15W ওয়্যারলেস চার্জিং এবং Wireless PowerShare ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

লঞ্চ হতে পারে নতুন Galaxy Watch 9 এবং Watch Ultra 2

কোম্পানি স্মার্টফোনের পাশাপাশি Samsung এর নতুন স্মার্টওয়াচ সিরিজ লঞ্চ করা হতে পারে। এই ইভেন্টের মঞ্চ থেকে Galaxy Watch 9 এবং Galaxy Watch Ultra 2 স্মার্টওয়াচও পেশ করা হতে পারে। লিক রিপোর্ট অনুযায়ী আপকামিং স্মার্টওয়াচগুলির ডিসপ্লে আগের মতো রাখা হবে, তবে এতে নতুন Qualcomm Snapdragon Wear Elite প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ব্যাটারি ক্যাপাসিটিও আগের চেয়ে ভালো হবে বলে আশা করা হচ্ছে, এর ফলে আগের তুলনায় আরও ভালো ব্যাকআপ উপভোগ করা যাবে।

স্মার্টফোন এবং ওয়াচ ছাড়াও Galaxy Unpacked 2026 ইভেন্টের মঞ্চ থেকে Samsung তাদের Android XR Glasses প্রথমবারের জন্য প্রকাশ্যে নিয়ে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী এই স্মার্ট গ্লাসেস Google Gemini AI সহ কাজ করবে এবং এতে অবস্থিত বিল্ট-ইন ক্যামেরার সাহায্যে আশেপাশের পরিস্থিতি বুঝতে, ভিডিও রেকর্ড করতে ও AI-বেস্ড কন্টেক্সুয়াল তথ্য পাওয়া যাবে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ডিভাইস শুধু দেখানো হবে না কি লঞ্চ‌ও করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি।

যারা প্রিমিয়াম ফোল্ড বা ফ্লিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা অবশী আগামীকাল ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে পারেন। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here