লঞ্চের আগেই লিক হল Samsung Galaxy Z Fold Wide, Fold 8 এবং Flip 8 স্মার্টফোন, প্রকাশ্যে এল নতুন ডিজাইন

Samsung তাদের নেক্সট জেনারেশনের ওপর কাজ শুরু করে দিয়েছে। কারণ চীনের CMIIT সার্টিফিকেশন সাইটে কোম্পানির তিনটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লিস্টেড হয়েছে। এই সিরিজের অধীনে Galaxy Z Fold 8, Galaxy Z Flip 8 এবং নতুন Galaxy Z Fold Wide ফোনগুলি লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আপকামিং ওয়াইড ফোল্ডেবল ফোনের তথ্য প্রকাশ্যে এসেছে। এর মাধ্যমে আসন্ন ফোনের ডিজাইন দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক উপরক্ত ফোনগুলির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

CMIIT সার্টিফিকেশন পেল তিনটি মডেল

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আসন্ন Samsung Galaxy Z Flip 8 ফোনটি SM-F7760 মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে। তবে SM-F9670 মডেল নাম্বার Galaxy Z Fold 8 ফোনের হবে বলে জানা গেছে। অন্যদিকে তৃতীয় Galaxy Z Fold Wide ফোনটির মডেল নাম্বার SM-F7910 হবে বলে জানানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের নাম অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগের বেশ কিছু লিক এবং রিপোর্টের মাধ্যমে এই মডেলের তথ্য প্রকাশ্যে এসেছে।

লিক ডিজাইন

আপকামিং Galaxy Z Fold Wide ফোনটিতে 7.6 ইঞ্চির ইনার ফোল্ডিং ডিসপ্লে থাকতে পারেম, এই ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিয় 4:3 হতে পারে। বাজারে উপস্থিত Galaxy Fold সিরিজের তুলনায় আসন্ন ডিজাইন অনেক বেশি চ‌ওড়া এবং কম লম্বা হবে বলে জানা গেছে।

এই পরিবর্তনের ফলে ফোনটিতে ছোটোখাটো ট্যাবলেটের মতো এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, ফলে ভিডিও দেখা, টাইপিং, গেমিং এবং মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। বহুদিন ধরেই Galaxy Fold সিরিজের সরু ডিজাইন নিয়ে ইউজারদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। তাই Wide মডেলটি বেশি প্র্যাকটিক্যাল হতে পারে।

টিপস্টার Sonny Dickson Samsung এর আপকামিং ফোল্ডেবল ফোনের ডমি ইউনিট শেয়ার করেছে। এই ছবি Galaxy Z Fold Ultra, Galaxy Z Flip 8 এবং Wide Fold ফোনগুলির হতে পারে। প্রকাশ্যে আসা ডমি ইউনিট দেখে মনে করা হচ্ছে Wide Fold মডেলটি আগের Fold ফোনের তুলনায় অনেক বেশি চ‌ওড়া এবং ছোট হতে পারে। এছাড়া ফোনটি অত্যন্ত স্লিম দেখাচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে ফোল্ড হলে প্রায় 9.8mm এবং আনফোল্ড হলে প্রায় 4.3mm স্লিম হবে।

ক্যামেরা এবং ব্যাটারি ডিটেইলস

Galaxy Z Fold Wide ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে বলে আশা করা হচ্ছে। ডমি ইউনিটের মাধ্যমে ফোনের ব্যাক প্যানেলে pill-shaped ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, এতে দুটি ক্যামেরা মডিউল রয়েছে। একইসঙ্গে ফোনটিতে 4,800mAh ব্যাটারি দেওয়া হতে পারে, এটি ফোল্ডেবল স্মার্টফোনের হিসাবে অনেকটাই কম।

Galaxy Z Fold 8 Ultra নামে লঞ্চ হতে পারে নতুন স্মার্টফোন

প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্টের মাধ্যমে জানা গেছে এইবার Samsung তাদের Fold সিরিজের ব্র্যান্ডিং এর পরিবর্তন করতে পারে। এছাড়া Galaxy Z Fold Wide ফোনটি Galaxy Z Fold 8 নামে লঞ্চ করা হতে পারে, তবে বাজারে উপস্থিত Fold সিরিজের আসল সাক্সসেসার Galaxy Z Fold 8 Ultra নামে পেশ করা হতে পারে। লিক হওয়া তথ্য সঠিক হলে Samsung এর ফোল্ডেবল স্মার্টফোনের পোর্টফলিও আগের চেয়ে অনেকটাই আলাদা রাখা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী জুলাই মাসের Galaxy Unpacked ইভেন্টের মঞ্চ থেকে Samsung এর নতুন ফোল্ডেবল স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে। এইবার লন্ডনে এই ইভেন্টটি আয়োজন করা হবে বলে শোনা যাচ্ছে।

যারা নতুন ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Samsung এর জুলাই মাসের লঞ্চ ইভেন্ট পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষয়ে নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here