Samsung গত বছর স্মার্টফোনের জন্য 108MP ISOCELL HM3 ক্যামেরা সেন্সর লঞ্চ করেছিল। কিছু প্রিমিয়াম স্মার্টফোনে পিক্সেল বাইনিং, হাই কোয়ালিটি অটো ফোকাসের মতো অসাধারণ ফিচারের সঙ্গে এই টেকনোলজি দেখা গেছে। এবার দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স্যামসাং স্মার্টফোনের জন্য 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর লঞ্চ করেছে। Samsung ISOCELL HP1 বিশ্বের প্রথম 200MP ক্যামেরা সেন্সর যা 0.64μm পিক্সেলের সঙ্গে পেশ করা হয়েছে। এর পাশাপাশি কোম্পানি নতুন 50MP ISOCELL GN5 সেন্সরও লঞ্চ করেছে। এটি অল ডাইরেকশনাল ফোকাসিং ডুয়েল পিক্সেল প্রো টেকনোলজিযুক্ত সিঙ্গেল 1.0μm পিক্সেল ক্যামেরা সেন্সর। এই পোস্টে আমরা স্যামসাঙের নতুন 200 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর সম্পর্কে কথা বলবো।
Samsung ISOCELL HP1 200MP ক্যামেরা সেন্সর
Samsung এর নতুন 200MP ISOCELL HP1 ক্যামেরা সেন্সরটি 0.64μm পিক্সেলযুক্ত প্রথম লেন্স। Samsung এর বক্তব্য অনুযায়ী নতুন ISOCELL HP1 সেন্সর এত বেশি ডিটেইলসের সঙ্গে ছবি তোলে যে সেটি ক্রপ বা রিসাইজ করলেও তার শার্পনেস নষ্ট হয় না। স্যামসাঙের এই পিক্সেল বাইনিং টেকনোলজির নাম রাখা হয়েছে ChameleonCell টেকনোলজি। পরিস্থিতি বিচার করে এতে 2 বাই 2, 4 বাই 4 অথবা ফুল পিক্সেল লেআউট ব্যবহার করা হয়।
এই সেন্সর লো লাইট কন্ডিশনে বড় 2.56μm পিক্সেলের সাহায্যে 12.5MP ইমেজ প্রোডিউস করে। কোম্পানি জানিয়েছে নতুন 2.56μm পিক্সেল বেশি লাইট ক্যাপচার করে ঘরের মধ্যে এবং লো লাইট কন্ডিশনে সুন্দর ও ব্রাইট ইমেজ ক্যাপচার করে। স্যামসাঙের নতুন 200MP HP1 সেন্সরটি 30fps ফ্রেমরেটে 8K ভিডিও রেকর্ড করতে পারে। আপকামিং Galaxy S22 series এর ফোনে কোম্পানি এই নতুন ক্যামেরা সেন্সর যোগ করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া অন্যান্য স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানিগুলিও শীঘ্রই স্যামসাঙের এই 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা শুরু করতে পারে।
Samsung ISOCELL GN5 sensor
স্যামসাং 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের সঙ্গে সঙ্গে নতুন ISOCELL GN5 ক্যামেরা সেন্সর যোগ করেছে। ডুয়েল পিক্সেল প্রো টেকনোলজিযুক্ত এই 50MP ISOCELL GN5 সেন্সরে অল ডাইরেকশনাল অটো ফোকাসিং টেকনোলজি যোগ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










