Home খবর স্মার্টফোন গ্ৰাহকদের উদ্দেশ্যে Samsung এর উপদেশ: নামের নয়, কাজের 5G কিনুন

স্মার্টফোন গ্ৰাহকদের উদ্দেশ্যে Samsung এর উপদেশ: নামের নয়, কাজের 5G কিনুন

Samsung দীপাবলির ঠিক আগেই তাদের স্মার্টফোনের জন্য নতুন ক‍্যাম্পেইন লঞ্চ করেছে। নতুন ক‍্যাম্পেইনের মধ্য দিয়ে কোম্পানি গ্ৰাহকদের “নামের নয়, কাজের 5G” স্মার্টফোন কেনার উপদেশ দিয়েছে। স‍্যামসাং জানিয়েছে তাদের 5জি ফোনে 12টি পর্যন্ত ব‍্যান্ড সাপোর্ট করবে এবং আগামী তিন বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট পাওয়া যাবে। জানিয়ে রাখি কোম্পানির কাছে বর্তমানে Samsung Galaxy 5G সিরিজে বাজেট ক‍্যাটাগরি থেকে শুরু করে প্রিমিয়াম সেগমেন্ট পর্যন্ত সব ধরনের 5জি স্মার্টফোন আছে। এর মধ্যে কোম্পানির Galaxy Z Fold3 ও Galaxy Z Flip3, Galaxy S21 Series, Galaxy S20 FE 5G ও Galaxy A52s 5G, Galaxy A22 5G, Galaxy M52 5G, Galaxy M32 5G ও Galaxy F42 5G ফোনগুলি উল্লেখযোগ্য।

Galaxy 5G

Samsung এর কাছে অনেক আগে থেকেই 5G টেকনোলজি আছে। স‍্যামসাং 5G এর আবিস্কারকদের মধ্যে অন‍্যতম বললেও খুব একটা ভুল করা হবে না। কোম্পানি গত 2009 থেকেই এই টেকনোলজি নিয়ে কাজ করছে এবং সাধারণ মানুষের হাতে 5G টেকনোলজি পৌঁছে দেওয়ার ব‍্যাপারে স‍্যামসাঙের অবদান অনস্বীকার্য। গত 2019 সালে কোম্পানি বিশ্বের প্রথম 5G স্মার্টফোন হিসেবে Galaxy S10 স্মার্টফোন লঞ্চ করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে স‍্যামসাঙের হাতে অনেকগুলি 5জি স্মার্টফোন আছে। সবচেয়ে বড় কথা স‍্যামসাঙের 5জি ফোনে ইউজারদের N1, N3, N5, N7, N8, N20, N28, N38, N40, N41, N66 ও N78 অর্থাৎ মোট 12টি ব‍্যান্ডের সাপোর্ট দেওয়া হয়। কোম্পানির বক্তব্য অনুযায়ী ভারতে যে ব‍্যান্ডের 5জি চালু করা হোক না কেন Galaxy 5G ইউজাররা নিশ্চিন্তে 5জি পরিষেবা উপভোগ করতে পারবেন।

কম দামে 5G এর ক্ষমতা

কয়েক দিন আগেই স‍্যামসাং ভারতে Galaxy F42 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এটি কোম্পানির Galaxy F সিরিজের প্রথম 5G কানেক্টিভিটিযুক্ত স্মার্টফোন। এই ফোনটিও কোম্পানির পক্ষ থেকে 12 ব‍্যান্ড 5G সাপোর্ট ফিচারের সঙ্গে লঞ্চ করেছে। Galaxy F42 5G ফোনটি ভারতে 20999 টাকা প্রাথমিক দামে Samsung.com, Flipkart ও রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হয়। এছাড়া বর্তমানে কোম্পানি তাদের Galaxy A সিরিজে Galaxy A13 5G নামের নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। এটি স‍্যামসাঙের সবচেয়ে অ্যাফোর্ডেবল 5জি স্মার্টফোন হবে বলে শোনা যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন