অনলাইন শপিং এ প্রায়শই বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা উঠে আসে। এই ধরনের রিপোর্ট প্রায়ই শোনা যায় যেখানে শপিং সাইট থেকে অর্ডার করা হয় একজিনিস কিন্তু ডেলিভারি হয়ে আসে অন্য জিনিস। ভুল জিনিস কিংবা ড্যামেজ আইটেম দেওয়া ঘটনা অনেক সময় শোনা যায় তবে সম্প্রতি যেটা ঘটেছে সেটা সবাইকে আতঙ্কিত করে তুলেছে। কর্ণাটকের একটি মেয়ের Amazon বক্সে একটি জীবন্ত সাপ পাওয়া গেছে।
পার্সেলে থেকে সাপ
এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। তানভি নামের একটি মেয়ে তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে পুরো বিষয়টি জানিয়েছেন। তানভি জানান যে তিনি Amazon থেকে Xbox Controller কিনেছিলেন। নির্ধারিত তারিখে পার্সেলটি ডেলিভারি করা হলেও তার সঙ্গে যেই ঘটনাটি ঘটে সেটা তাকে আতঙ্কিত করে তুলেছে।
তানভির বক্তব্য অনুযায়ী, যখন Amazon Box টি খোলা হয়, তখন তিনি অবাক হয়ে গেছিলেন। সেই বক্সে একটা জীবন্ত সাপ ছিল। বক্সে সাপ দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। কোনোরকমে মনে সাহস নিয়ে তিনি বক্সটা বালতিতে ফেলে দেন। উপরের ভিডিওতে আপনি একটি Amazon পার্সেল দেখতে পাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে তার ভেতরে একটি সাপ রয়েছে। সাপ নিয়ে আমাদের তেমন বিশেষ ধারণা নেই তবে অনেকের মতে এটি একটি কোবরা সাপ।
Amazon এর তরফে যা জানানো হয়েছে
একটি অনলাইন প্যাকেজে সাপ পাওয়ার ঘটনাটি যতটা বিস্ময়কর এবং উত্তপ্ত, এই ব্যাপারে Amazon এর প্রতিক্রিয়া ততটাই ঠান্ডা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই ভিডিওতে Amazon এর তরফে জানানো হয়েছে যে তারা দ্রুত বিষয়টি নিয়ে তদন্ত করবে।
We're sorry to know about the inconvenience you've had with the Amazon order. We'd like to have this checked. Please share the required details here: https://t.co/l4HOFy5vie, and our team will get back to you soon with an update.
-Sairam
— Amazon Help (@AmazonHelp) June 17, 2024
হয়তো পার্সেলে সাপ পাওয়ার ঘটনাটি মানুষের ভুল নয়। কিন্তু তা সত্ত্বেও এখানে Amazon এর কর্মীদের আরও বেশি সতর্ক হতে হবে। প্যাকেজটি সঠিকভাবে বন্ধ করলে সেখানে সাপ প্রবেশ করতে পারতো না। যেই ঘটনাটি প্রকাশ্যে এসেছে সেটা সত্যিই যেকোনো জীবনকে বিপদে ফেলতে পারতো। তাই কোম্পানিকে এই বিষয়ে আরও সচেতন হতে হবে।
