Movies - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 02 Aug 2024 07:00:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 2024 সালের জুলাই মাসে রিলিজ হবে এইসব সিনেমা https://www.91mobiles.com/bengali/upcoing-bollywood-films-on-july-2024-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoing-bollywood-films-on-july-2024-list-in-bengali/#respond Mon, 01 Jul 2024 15:25:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52692 জুলাই মাসে লঞ্চ হবে এইসব সিনেমা

The post 2024 সালের জুলাই মাসে রিলিজ হবে এইসব সিনেমা first appeared on 91Mobiles Bengali.

]]>
2024 সালের জুলাই মাসে সিনেমা হলে একাধিক হিন্দি সিনেমা রিলিজ হবে। জুলাই মাসে সিনে প্রেমীদের জন্য Auron Mein Kahan Dum Tha, Kill, Sarfira, Accident or Conspiracy: Godhra, The UP Files, Indian 2, Bad Newz ইত্যাদি সিনেমা রিলিজ হবে। এই পোস্টে আপনাদের জুলাই 2024 এ আসন্ন নতুন হিন্দি সিনেমাগুলির সম্পর্কে জানানো হল।

আসন্ন বলিউড সিনেমা (জুলাই 2024)

জুলাই মাসে একাধিক সিনেমা রিলিজের জন্য প্রস্তুত। এই মাসে যেসব ফিল্ম লঞ্চ হবে সেই লিস্ট নিচে শেয়ার করা হল:

Auron Mein Kahan Dum Tha

নীরজ পান্ডে পরিচালিত Auron Mein Kahan Dum Tha সিনেমাটি 5 জুলাই রিলিজ হবে। এই সিনেমায় প্রধান ভূমিকায় দেখা যাবে অজয় ​​দেবগন ও টাবু কে। এছাড়াও এই সিনেমায় জিমি শেরগিল, সাই মাঞ্জরেকর এবং শান্তনু মহেশ্বরীও অভিনয় করেছেন। এই সিনেমার কাহিনির কেন্দ্রে রয়েছে কৃষ্ণ,যে খুনের সঙ্গে জড়িত এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত।

রিলিজ ডেট : 5 জুলাই , 2024
স্টার কাস্ট: অজয় ​​দেবগন, টাবু, জিমি শেরগিল, সাই মাঞ্জরেকার
ভাষা: হিন্দি

Kill

অ্যাকশন থ্রিলার ফিল্ম Kill 5 জুলাই, 2024 এ রিলিজ হবে। এই সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল নাগেশ ভাট। এই সিনেমার কাহিনি ভারতীয় সেনা কমান্ডো অমৃত এবং তার বন্ধু বীরেশকে কেন্দ্র করে তৈরি হ’য়ে, যারা বেনির নেতৃত্বে দস্যুদের দ্বারা হাইজ্যাক করা একটি ট্রেনে নিজেদের খুঁজে পায়। যখন যাত্রীদের জীবন বিপদে পড়ে, তখন অমৃত ও বীরেশ তাদের বাঁচাতে আক্রমণাত্মক পদক্ষেপ নেয়।

রিলিজ ডেট : 5 জুলাই, 2024
স্টার কাস্ট: রাঘব জুয়াল, লক্ষ্য, আশিস বিদ্যার্থী, তানিয়া মানিকতলা
ভাষা: হিন্দি

Sarfira

সুধা কোঙ্গারা দ্বারা পরিচালিত ‘Sarfira’ সিনেমাটি তার তামিল সিনেমা ‘ Soorarai Potter ‘ (2020) সিনেমার রিমেক। এই সিনেমাটি জি আর গোপীনাথের জীবনী ‘সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত। এই সিনেমার কাহিনিতে নিম্ন আয় যুক্ত ব্যক্তিদের জন্য সাশ্রয়ী মূল্যের এয়ারলাইন স্থাপন করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই সিনেমায় অক্ষয় কুমার, রাধিকা মদন, পরেশ রাওয়াল, আর. শরথকুমার এবং সীমা বিশ্বাসকে দেখা যাবে, তামিল অভিনেতা সুরিয়াও এতে একটি ক্যামিও করেছেন।

রিলিজ ডেট : 12 জুলাই, 2024
স্টার কাস্ট: অক্ষয় কুমার, রাধিকা মদন, পরেশ রাওয়াল
ভাষা: হিন্দি

Accident or Conspiracy : Godhra

এই সিনেমাটি 2002 সালের গুজরাটের গোধরা ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার উপর ভিত্তি করে তৈরি। এম কে শিবাক্ষ পরিচালিত এই সিনেমাটি নানাবতী-মেহতা কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে নির্মিত এবং এতে অভিনয় করেছেন রণবীর শোরে, মনোজ জোশী, হিতু কানোদিয়া এবং ডেনিসা ঝুমরা প্রমুখ। এই ঘটনাটি একটি আচমকা হওয়া দূর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে।

রিলিজ ডেট : 12 জুলাই , 2024
স্টার কাস্ট: রণবীর শোরে, মনোজ জোশী, হিতু কানোদিয়া
ভাষা: হিন্দি

The UP Files

The UP Files একটি রাজনৈতিক ড্রামা মুভি, যেটা 12 জুলাই 2024 এ রিলিজ হবে। সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত এই সিনেমায় অভয় সিংয়ের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে
উত্থানের কাহিনিকে তুলে ধরা হয়েছে। এটি পরিচালনা করেছেন নীরজ সহায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ জোশী, মঞ্জরি ফাডনিস, অবতার গিল, আলী আসগর, আমান ভার্মা, শাহবাজ খান, মিলিন্দ গুনাজি এবং বিনীত শর্মা।

রিলিজ ডেট: 12 জুলাই, 2024
স্টার কাস্ট: মনোজ জোশী, মঞ্জরি ফাডনিস, অবতার গিল, আলি আসগর
ভাষা: হিন্দি

Indian 2

কমল হাসানের সিনেমা Indian 2 12 জুলাই সিনেমাহলে রিলিজ হবে। এটি 1996 সালের হিট তামিল ছবি ‘Indian’এর সিক্যুয়াল। Indian 2 সিনেমায় শঙ্কর এবং রকস্টার অনিরুদ্ধ রবিচন্দরের মেলবন্ধন দেখা যাবে। এই সিনেমায় অভিনয় করেছেন সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল, এসজে সূর্য, প্রিয়া ভবানী শঙ্কর, নেদুমুদি ভেনু, বিবেক, কালিদাস জয়রাম, গুলশান গ্রোভার প্রমুখ।

রিলিজ ডেট : 12 জুলাই, 2024
স্টার কাস্ট: কমল হাসান, সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল
ভাষা: হিন্দি, তামিল, তেলেগু

Bad Newz

Bad Newz হল একটি রোমান্টিক কমেডি সিনেমা যা 19 জুলাই, 2024-এ সিনেমাহলে রিলিজ করবে। এই সিনেমার পরিচালক আনন্দ তিওয়ারি। এই সিনেমায় অভিনয় করেছেন নেহা ধুপিয়া, অনন্যা পান্ডে, তৃপ্তি দিমরি, ভিকি কৌশল এবং অ্যামি ভির্ক।

রিলিজ ডেট : 19 জুলাই , 2024
স্টার কাস্ট: ভিকি কৌশল, নেহা ধুপিয়া, অনন্যা পান্ডে, তৃপ্তি দিমরি
ভাষা: হিন্দি

The post 2024 সালের জুলাই মাসে রিলিজ হবে এইসব সিনেমা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoing-bollywood-films-on-july-2024-list-in-bengali/feed/ 0
জুলাই মাসে Amazon Prime Video তে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ https://www.91mobiles.com/bengali/amazon-prime-upcoming-movies-and-shows-on-july-2024/ https://www.91mobiles.com/bengali/amazon-prime-upcoming-movies-and-shows-on-july-2024/#respond Mon, 01 Jul 2024 12:55:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=52611 জুলাই মাসে Amazon Prime Video তে রিলিজ হবে এইসব সিনেমা

The post জুলাই মাসে Amazon Prime Video তে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা সিনেমা এবং ওয়েব-সিরিজ দেখতে পছন্দ করেন তাদের জন্য Amazon Prime Video তে দুর্দান্ত কনটেন্ট উপস্থিত রয়েছে। এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অরিজিনাল ওয়েব সিরিজ এর সঙ্গে একাধিক ভাষার সিনেমার একটি দীর্ঘ তালিকা রয়েছে।আগামী জুলাই মাসে Amazon Prime Video তে Space Cadet, Mirzapur Season 3, Tyler Perry’s Divorce in the black, Sausage Party : Foodtopia, My Spy The Eternal city, Uninterrupted’s top class Tennis, Troppo S2 এর মতো ওয়েব-সিরিজ এবং সিনেমাগুলি রিলিজ হবে। আপনিও যদি Prime Video তে রিলিজ নতুন সিনেমা এবং সিরিজের অপেক্ষায় থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য।

Prime Video তে এইসব সিনেমা-সিরিজ রিলিজ হবে (জুলাই 2024)

2024 সালের জুলাই মাসে Amazon Prime Video তে আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা

Space Cadet

এমা রবার্টস এবং টম হপারের রোমান্টিক সিনেমা ‘Space Cadet’ 4 জুলাই প্রাইম ভিডিওতে রিলিজ হবে। এই সিনেমায় নাসার মহাকাশ কর্মসূচি দেখানো হয়েছে। এই সিনেমাটিতে টিফানির স্পেস ক্যাডেটে একজন নভোচারী হওয়ার যাত্রাকে চিত্রিত করা হয়েছে। এই সনেমাটি পরিচালনা করেছেন Liz W.Garcia

IMDb রেটিং: NA
স্টার কাস্ট: এমা রবার্টস, টম হপার
রিলিজ ডেট: জুলাই 4, 2024

Mirzapur Season 3

ভারতের অন্যতম জনপ্রিয় এবং প্রিয় ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘Mirzapur’ এর তৃতীয় সিরিজটি 5 জুলাই রিলজ হবে। এই সিরিজের কাহিনি অনুযায়ী পূর্বাঞ্চলে ত্রিপাঠীদের শাসনের অবসান হয়েছে। সিংহাসনে নিজেদের দাবি পেশ করার জন্য গুড্ডু এবং গোলুকে একজন নতুন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে। এর আগের দুটি সিজনই ব্যাপক হিট ছিল এবং 3 কতটা জনপ্রিয় হয়, সেটাই দেখার বিষয়।

IMDb রেটিং: NA
স্টার কাস্ট: পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, রসিকা দুগ্গাল, শ্বেতা ত্রিপাঠি শর্মা
রিলিজ ডেট: জুলাই 5, 2024

Tyler Perry’s Divorce in the Black

‘Tyler Perry’s Divorce in the Black’ সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে মেগান গুড, কোরি হার্ডিক্ট এবং ডেবি মরগানকে। গল্পটি আভা নামে এক ব্যাংক কর্মীকে ঘিরে আবর্তিত হয়েছে। আভার জীবন নষ্ট হয়ে যায় যখন তার স্বামী তাদের বিয়ে ভেঙে দেয়। এই সিনেমায় বিশ্বাসঘাতকতা এবং প্রেমের অন্ধকার দিকগুলি দেখানো হয়েছে।

IMDb রেটিং: NA
স্টার কাস্ট: মেগান গুড, কোরি হার্ডিক্ট, ডেবি মরগান
রিলিজ ডেট: জুলাই 11, 2024

Sausage Party : Foodtopia

এই অ্যানিমেটেড সিরিজটি সসেজ পার্টি ছবির উপর ভিত্তি করে তৈরি। রোজেন, মাইকেল সেরা, ক্রিস্টেন উইগ, এডওয়ার্ড নর্টন এবং ডেভিড ক্রামহোল্টজ এই সিরিজে তাদের কণ্ঠ দিয়েছেন। এই গল্পটি ফ্রাঙ্ক এবং তার বন্ধুদের কথা তুলে ধরে, যারা মানবতার বিরুদ্ধে বিদ্রোহ করার পরে Foodtopia নামে একটি অভয়ারণ্য প্রতিষ্ঠা করে। যদিও তাদের এই আশ্রয়স্থল ব্যাপক বন্যায় নষ্ট হয়ে যায়, যেখানে তাদের বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে মানুষের সাথে সহযোগিতা করতে হয়।

IMDb রেটিং: NA
স্টার কাস্ট: সেথ রোজেন, ক্রিস্টেন উইগ, মাইকেল সেরা
রিলিজের তারিখ: জুলাই 11, 2024

My Spy the Eternal city

‘My Spy the Eternal city ‘ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেভ বাউটিস্তা, ক্লোই কোলম্যান, ক্রিস্টেন শ্যাল এবং কেন জিয়ং। এই সিনেমাটি ‘My Spy ‘এর সিক্যুয়েল। এটি একটি আমেরিকান ডিটেকটিভ কমেডি ফিল্ম, যার গল্প তরুণ কিশোরী সোফিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই সিনেমাটি
পরিচালনা করেছেন পিটার সেগাল।

IMD রেটিং: NA
স্টার কাস্ট: ডেভ বাউটিস্তা, ক্লো কোলম্যান, ক্রিস্টেন শ্যাল
রিলিজের তারিখ: জুলাই 18, 2024

‘ Uninterrupted’s top class tennis

‘Uninterrupted’s top class tennis’ একটি ডকুমেন্টারি যা জুনিয়র টেনিসের দুনিয়াকে হাইলাইট করে, যেখানে কিছু বিশেষ তরুণ খেলোয়াড়দের দেখানো হয়েছে যারা
প্রফেশনালি খেলতে চায়। Amazon Prime অনুসারে, ‘Uninterrupted’s top class tennis’ খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগের কাহিনি। কারণ তারা অরেঞ্জ বোল-এ নিজেদের পথ তৈরি করে,এটি এমন একটি প্রতিযোগিতা যা টেনিস পেশাদার হিসাবে তাদের কেরিয়ার তৈরি করতে পারে আবার ভেঙে দিতে পারে।

IMDb রেটিং: 7.4/10
স্টার কাস্ট: আমারি বেইলি, শাই ওডম, ব্রনি জেমস
রিলিজের তারিখ: জুলাই 18, 2024

Troppo S2

‘Troppo S2’ হল থমাস জেন এবং নিকোল চামউন অভিনীত একটি অস্ট্রেলিয়ান ক্রাইম ড্রামা। IMDb-এর মতে, প্রাক্তন পুলিশ সদস্য টেড কনকাফিকে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তারপরে সে সুদূর উত্তর কুইন্সল্যান্ডের জঙ্গলে পালিয়ে যায় এবং একটি উদ্ভট প্রাইভেট ইনভেস্টিগেটর এর সাথে জড়িয়ে পড়ে। নতুন সিজনে আরও বেশি নাটক, রহস্য ও রোমাঞ্চে দেখার জন্য প্রস্তুত তো? ।

IMDb রেটিং: NA
স্টার কাস্ট: টমাস জেন, নিকোল চ্যামন
রিলিজের তারিখ: জুলাই 25, 2024

The post জুলাই মাসে Amazon Prime Video তে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/amazon-prime-upcoming-movies-and-shows-on-july-2024/feed/ 0
ছুটিতে বাচ্চাদের জন্য সেরা 10টি সিনেমার তালিকা, মনোরঞ্জনের পাশাপাশি সুশিক্ষাও পাবে ছোটরা https://www.91mobiles.com/bengali/10-best-kids-film-and-animated-movie-ott-platform-online-movies-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/10-best-kids-film-and-animated-movie-ott-platform-online-movies-list-in-bengali/#respond Tue, 23 Apr 2024 06:01:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48706 Disney Plus Hotstar এ দেখতে পাবেন ছোটদের জনপ্রিয় সিনেমা Raya and The Last Dragon

The post ছুটিতে বাচ্চাদের জন্য সেরা 10টি সিনেমার তালিকা, মনোরঞ্জনের পাশাপাশি সুশিক্ষাও পাবে ছোটরা first appeared on 91Mobiles Bengali.

]]>
জুন মাসটি ছোট বাচ্চাদের জন্য একটু বেশিই স্পেশাল, কারণ এইসময় থাকে গরমের ছুটি থাকে। পড়াশোনা এবং খেলাধুলা তো আছেই, এছাড়াও যারা সিনেমা দেখতে ভালোবাসে তারা গরমের ছুটিতে এই 10টি ‘ছোটদের সিনেমা’ দেখতে পারে। এই সিনেমাগুলি OTT প্ল্যাটফর্মে দেখা যাবে। শুধুমাত্র মনোরঞ্জনই নয়, পাশাপাশি এই সিনেমার মধ্যে লুকিয়ে থাকা মেসেজগুলি আপনার সন্তানদের ভাল শিক্ষা ও মূল্যবোধ প্রদান করবে।

10টি সেরা ছোটদের সিনেমা এবং অ্যানিমেটেড মুভি

               ফিল্ম
              প্ল্যাটফর্ম
            IMDb রেটিং
Coco Disney+ Hotstar 8.4/10
Epic Disney+ Hotstar 6.6/10
Big Hero 6 Disney+ Hotstar 7.8/10
Mr. Peabody & Sherman Amazon Prime Video 6.8/10
Frozen Amazon Prime Video 7.4/10
Chillar Party Netflix 7.5/10
The Croods Netflix 7.2/10
Raya and the Last Dragon Disney+ Hotstar 7.3/10
Wreck-it Ralph Disney+ Hotstar 7.7/10
The Smurfs SonyLIV 5.4/10

Coco

এই সিনেমায় বাড়ির বাচ্চাদের সাথে পরিবারের বড়দের মধ্যে নিবিড় সম্পর্ক দেখানো হয়েছে। এই সিনেমায় যৌথ পরিবারের বিভিন্ন সম্পর্ক দেখানো হয়েছে। এই মিউজিক্যাল অ্যানিমেটেড সিনেমাটি দেখলে আপনার চোখে জল আসবেই। এই সিনেমাটি OTT প্ল্যাটফর্ম Disney Plus Hotstar এ দেখা যাবে।

Epic

এই সিনেমাটি শুধু বাড়ির বাচ্চাদের নয় আপনাকেও ভাবতে বাধ্য করবে। এই সিনেমাটির কাহিনি সম্পর্কে আমি আগে থেকে জানাব না তবে আপনার আশেপাশের গাছপালা এবং ছোট পোকামাকড় ও পতঙ্গগুলি আপনার জীবন এবং এই পৃথিবী ও পরিবেশে বিশাল অবদান রাখে। এই সিনেমার কাহিনি ভীষণ ইউনিক এবং এই সিনেমাটি Disney Plus Hotstar এ দেখা যাবে।

Big Hero 6

শুধুমাত্র রক্তের সম্পর্কই আপনার পাশে থাকবে এটা কিন্তু একেবারেই সত্যি নয়। যে কোন বহিরাগতের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে পারে, সেটা একটা পোষা প্রাণীও হতে পারে। কঠিন পরিশ্রম যে কোন ব্যক্তিকে তার কাজে সফল করতে পারে। সংগ্রাম, সাফল্য এবং বন্ধুত্বের এমনই এক কাহিনি এই সিনেমায় দেখানো হয়েছে যা Disney Plus Hotstar এ দেখা যাবে।

Mr. Peabody & Sherman

আপনি যদি আপনার সন্তানদের ইতিহাস পড়াতে চান এবং বিশ্বের ইতিহাসের সাথে সম্পর্কিত রোমাঞ্চকর তথ্য জানাতে চান তাহলে এই সিনেমাটি একটি ভালো উপায়। এই সিনেমায় বাচ্চাদের হাতে একটি টাইম মেশিন চলে আসে যার ফলে সে ঘটনাক্রমে ইতিহাসের বিভিন্ন সময়ে ভ্রমণ করে। পৃথিবীতে ঘটে যাওয়া ইতিহাসের বিভিন্ন সময় এবং গুরুত্বপূর্ণ ঘটনা একই সিনেমায় দেখানো হয়েছে। এই সিনেমাটি Amazon Prime Video তে দেখা যাবে।

Frozen

এই সিনেমায় দুই বোনের ভালোবাসাকে দেখানো হয়েছে। কীভাবে একজন রাজকন্যা তার হারিয়ে যাওয়া বোনকে খুঁজে পেতে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে। আপনারা বাচ্চাদের সাথে নিয়ে Disney+ Hotstar-এ এই জাদুময় কাহিনিটি দেখতে পারেন।

Chillar Party

এই সিনেমায় একটি সমাজে বসবাসকারী একদল শিশুর কাহিনি যারা একটি বিপথগামী কুকুরকে ভীষণ ভালোবাসে। তারা সবাই মিলে সেই কুকুরটিকে সমাজ থেকে বাঁচানোর কাজ করে। এই সিনেমায় শিশুদের আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিনেমাটি Netflix এ দেখা যাবে।

The Croods

এই সিনেমার কাহিনিতে সেই যুগের চিত্র তুলে ধরা হয়েছে যখন শুধুমাত্র ডাইনোসররাই পৃথিবী শাসন করত এবং মানব জাতির জন্মও হয়নি। সেই সময়ে Croods পরিবারই একমাত্র জীবিত ছিল, যারা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় এবং পৃথিবীতে ডাইনোসরদের ধ্বংসের সময় কোনওভাবে নিজেদের বাঁচিয়েছিল। এই সিনেমায় একটি সাধারণ পরিবারে ঘটে যাওয়া সমস্ত উত্থান-পতনের কাহিনি তুলে ধরা হয়েছে। বাবার সংগ্রাম, মায়ের স্বপ্ন থেকে শুরু করে ছেলে মেয়ের জীবনের নানা দিক সবকিছুই সুশিক্ষার মাধ্যমে এই সিনেমায় দেখানো হয়েছে। The Croods Amazon Prime Video তে দেখা যাবে।

Raya and The Last Dragon

আপনি যদি ড্রাগনের জাদুকরী জগতকে ভালোবাসেন তাহলে এই সিনেমাটি আপনার জন্য একটি দুর্দান্ত অ্যাডভেঞ্চার সফর হবে। ঐন্দ্রজালিক ক্ষমতাসমূহকে একটি পাথরে নিক্ষেপ করা এবং তারপরে সেটি পুনরুদ্ধার করার চেষ্টা এবং সেটিক সুরক্ষিত রাখার প্রয়াস রোমাঞ্চকর উপায়ে আপটাদের সিনেমাটির প্রতি আকৃষ্ট করবে। এই সিনেমাটি Disney Plus Hotstar এ দেখা যাবে।

Wreck-it Ralph

যেসব বাচ্চারা ভিডিও গেম খেলতে ভালোবাসে তাদের এই সিনেমাটি ভীষণ পছন্দ হবে। এই সিনেমাটি একটি ভিডিও গেমের মধ্যে উপস্থিত চরিত্রগুলির গল্প। আপনি 90 এর দশকে জন্মগ্রহণ করলেও, আপনি এই সিনেমায় আপনার প্রিয় গেমের চরিত্রগুলি দেখতে পাবেন যা খুব রোমাঞ্চকর। Wreck-it Ralph-এর পরে, এর দ্বিতীয় পার্ট Ralph Breaks the Internet ও রিলিজ হয়েছে এবং দুটি সিনেমাই Disney+ Hotstar-এ দেখা যাবে।

The Smurfs

সুপারহিট অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি হল Smurfs, এটি একটি আলাদা জগৎ যেখানে সবাই নীল রঙের আর সবাই উচ্চিতার দিক থেকে ছোট বাচ্চাদের মতো। সেখানে সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু কোনো না কোনোভাবে এই পৃথিবীর মানুষগুলো মানুষের পৃথিবীতে চলে আসে। আমাদের মত সাধারণ মানুষ এবং অন্যান্য বিশ্বের Smurf দের একসাথে দেখার বিষয়টি বেশ ইন্টারেস্টিং। OTT প্ল্যাটফর্ম sonyliv-এ Smurfs সিনেমাটি দেখা যেতে পারে।

নোট: উপরের তালিকায় যেসব সিনেমাগুলি রয়েছে সেগুলি ছাড়াও আপনি যদি মনে করেন যে এমন কোনও সিনেমা আছে যা শিশুদের দেখানো উচিত, তাহলে নীচের কমেন্ট বক্সে সেই সিনেমার নামটি শেয়ার করুন। আমরা এই তালিকায় আপনার প্রিয় শিশু সিনেমাগুলিও অন্তর্ভুক্ত করব।

 

The post ছুটিতে বাচ্চাদের জন্য সেরা 10টি সিনেমার তালিকা, মনোরঞ্জনের পাশাপাশি সুশিক্ষাও পাবে ছোটরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/10-best-kids-film-and-animated-movie-ott-platform-online-movies-list-in-bengali/feed/ 0
আপনি কি অ্যানিমে সিনেমা দেখতে ভালোবাসেন? রইল কিছু সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা https://www.91mobiles.com/bengali/hindi-anime-movies-on-ott-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hindi-anime-movies-on-ott-list-in-bengali/#respond Sun, 29 Oct 2023 12:53:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44487 কয়েকটি সেরা অ্যানিমে সিনেমার তালিকা

The post আপনি কি অ্যানিমে সিনেমা দেখতে ভালোবাসেন? রইল কিছু সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
OTT তে শুধুমাত্র দুর্দান্ত ওয়েব সিরিজ এবং সিনেমাই নয় বেশ কিছু অ্যানিমে সিনেমাও কিন্তু রয়েছে যা হিন্দিতে দেখা যেতে পারে। আপনার বাচ্চারা কিংবা আপনি যদি এইধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে আজকের এই পোস্টে আপনাদের জন্য রইল কিছু সেরা অ্যানিমে হিন্দি ডাব সিনেমার তালিকা।

সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা

1. Ramayana : The Legend of Prince Rama

ভারতে এই সিনেমাটি 1997 সালে রিলিজ হয়েছিল।এই সিনেমাটির নির্মাতা জাপানি পরিচালক উগো সাকো । Ramayana : The Legend of Prince Rama নামের এই অ্যানিমেশন সিনেমাটি 1993 সালে জাপানে রিলিজ হয়েছিল।

  • IMDB রেটিং: 9.2/10
  • রিলিজ হয়েছিল: 1997 সালে
  • কোথায় দেখবেন: YouTube
  • ভাষা: হিন্দি

2. Pokemon : Mewtwo Strikes Back Evolution

এই অ্যানিমেশন সিনেমায় দেখানো হয়েছে যে কিভাবে একজন রহস্যময় ট্রেনারের আমন্ত্রণ গ্রহণ করার পর, অ্যাশ, মিস্টি এবং ব্রক কৃত্রিমভাবে তৈরি পোকেমন মেউটোর সাথে দেখা করে, যে যুদ্ধ করতে চায়।

  • IMDB রেটিং: 5.7/10
  • রিলিজ হয়েছিল: 2019 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি, হিন্দি এবং জাপানি

3. Stand By Me Doraemon 2

এই সিনেমায় নোবিতা তার দিদাকে পাত্রী দেখানোর জন্য ভবিষ্যতে ভ্রমণ করে, কিন্তু প্রাপ্তবয়স্ক নোবিতা তার নিজের বিয়ে থেকেই পালিয়ে যায়। এই সিনেমাটি বেশ মজাদার।

  • IMDB রেটিং: 7.5/10
  • রিলিজ হয়েছিল: 2020 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি, হিন্দি এবং জাপানি

4. The Rebirth of Buddha

কানেমোটোর মতো 17 বছর বয়সী সায়োকো আমানোকাওয়া একজন সাংবাদিক হতে চান। কিন্তু কানেমোটো একটি দুর্নীতি এবং কেলেঙ্কারি সম্পর্কিত মিথ্যা রিপোর্টে ক্ষুব্ধ হয়ে একটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

  • IMDB রেটিং: 4.9/10
  • রিলিজ হয়েছিল: 2009 সালে
  • কোথায় দেখবেন: YouTube
  • ভাষা: হিন্দি

5. Spirited Away

10 বছরের মেয়েটি তার পরিবারের সাথে অন্য শহরে শিফট হয়ে যায়। তারপরে সে হঠাৎ নিজেকে ডাইনি এবং আত্মাদের দ্বারা শাসিত একটি জগতে ঘুরে বেড়াতে দেখে, এমন একটি বিশ্ব যেখানে মানুষ পশুতে পরিণত হয়।

  • IMDB রেটিং: 8.6/10
  • রিলিজ হয়েছিল: 2001 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি, হিন্দি এবং জাপানি

6. Buddha 2

2500 বছর আগে, সিদ্ধার্থ ভারতের শাক্য রাজবংশের এক রাজকুমারের রূপে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু জগৎটাকে দেখার জন্য রাজকুমার হিসেবে নিজের অবস্থান ছেড়ে দেন।

  • IMDB রেটিং: 6.4/10
  • রিলিজ হয়েছিল: 2014 সালে
  • কোথায় দেখবেন: Zee 5
  • ভাষা: হিন্দি

7. Ponyo

এই সিনেমায় দেখানো হয়েছে যে কিভাবে একটি পাঁচ বছরের শিশু গোল্ডফিশ প্রিন্সের প্রেমে পড়ে। তার পর সে মানুষ হয়ে যায়।

  • IMDB রেটিং: 8.6/10
  • রিলিজ হয়েছিল: 2008 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি, হিন্দি এবং জাপানি

8. Pokemon The Movie : Secrets of the Jungle

বাচ্চা হোক বা বড় Pokemon সকলেরই ভীষণ প্রিয়। আপনিও যদি Pokemon প্রেমী হন তাহলে এই অ্যানিমেশন সিনেমাটি OTT তে দেখতে পারেন। এই সিনেমার গল্প এবং অ্যানিমেশন আপনাদের অবশ্যই ভালো লাগবে।

  • IMDB রেটিং: 6.4/10
  • রিলিজ হয়েছিল: 2020 সালে
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি এবং হিন্দি

হিন্দি ডাব অ্যানিমে এবং প্ল্যাটফর্ম

অ্যানিমে ফিল্ম প্ল্যাটফর্ম
Ramayana: The Legend of Prince Rama YouTube
Pokémon: Mewtwo Strikes Back Evolution Netflix
STAND BY ME Doraemon 2 Netflix
The Rebirth of Buddha YouTube
Spirited Away Netflix
Buddha 2 ZEE5
Ponyo Netflix
Pokémon the Movie: Secrets of the Jungle Netflix

 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আপনি কি অ্যানিমে সিনেমা দেখতে ভালোবাসেন? রইল কিছু সেরা হিন্দি ডাব অ্যানিমের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hindi-anime-movies-on-ott-list-in-bengali/feed/ 0
কোন ফিল্ম চলছে থিয়েটারে? দেখে নিন সম্পূর্ণ তালিকা (October 2023) https://www.91mobiles.com/bengali/which-movies-are-running-in-theatres-7th-october-2023-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/which-movies-are-running-in-theatres-7th-october-2023-list-in-bengali/#respond Sat, 07 Oct 2023 12:54:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44031 বর্তমানে সিনেমাহলে চলছে এইসব মুভি

The post কোন ফিল্ম চলছে থিয়েটারে? দেখে নিন সম্পূর্ণ তালিকা (October 2023) first appeared on 91Mobiles Bengali.

]]>
বিনোদনের জগতে এই বছর অর্থাৎ 2023 সাল খুব একটা খারাপ যায়নি। সম্প্রতি লঞ্চ করা দক্ষিণ ভারতীয় মুভিগুলির পাশাপাশি বলিউডের ফিল্মগুলিও দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করছে। আপনাদের সুবিধার জন্য এই পোস্টে বর্তমানে সিনেমাহলে চলমান মুভির লিস্ট জারি করা হল। চলুন দেখে নেওয়া যাক…

Cinema Halls-এ চলছে এইসব সিনেমা

Mission Raniganj

এই ফিল্মটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। দর্শকদের জন্য এই ফিল্মটি একটি সুন্দর উপহার হতে চলেছে। অক্ষয় কুমার এবং পরিনিতি চোপড়া অভিনীত এই মুভি গত 6 অক্টোবর সিনেমা হলে রিলিজ করেছে।

  • রিলিজ ডেট: 6 অক্টোবর, 2023
  • স্টার কাস্ট: অক্ষয় কুমার, পরিনিতি চোপড়া, দিব্যেন্দু ভট্টাচার্য, কুমুদ, রাজেশ শর্মা
  • ভাষা: হিন্দি

The Exorcist: Believer

এই বছরের সবচেয়ে হরর ফিল্ম ‘দা এক্সরসিস্ট বিলিভার’ এই মাসেই লঞ্চ হয়েছে। গত 6 অক্টোবর ভারতীয় সিনেমা হলে লঞ্চ হয়েছে এই মুভি। ট্রেলার দেখে মনে করা হচ্ছে ‘দা এক্সরসিস্ট বিলিভার’ মুভিটি দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করবে।

  • রিলিজ ডেট: 6 অক্টোবর, 2023
  • স্টার কাস্ট: Ellen Burstyn, Leslie Odom Jr., Lidya Jewett
  • ভাষা: ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু
  • IMDb রেটিং: 5.2

800 The Movie

শ্রীলঙ্কার অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার এবং স্পিনার মুথাইয়া মুরলিধরনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ‘800 দা মুভি’ এই ফিল্ম নিয়ে দর্শকরা যথেষ্ট উৎসাহিত হয়ে রয়েছে। এই ফিল্মে মুথাইয়ার সংঘর্ষ এবং যন্ত্রণাময় জীবনের কিছু অজানা দিক দেখানো হয়েছে। ফ্যানরা ট্রেলার দেখে মধুর মিত্তলের প্রশংসা করছেন।

  • রিলিজ ডেট: 6 অক্টোবর, 2023
  • স্টার কাস্ট: মধুর মিত্তল
  • ভাষা: হিন্দি, তামিল, তেলেগু

Fukrey 3

  • রিলিজ ডেট: 28 সেপ্টেম্বর, 2023
  • স্টার কাস্ট: পুলকিত স্ম্রাত, বরুণ শর্মা, মনজোত সিংহ
  • ভাষা: হিন্দি
  • IMDb রেটিং: 8.2

The Great Indian Family

যশ রাজ ফিল্মের লেটেস্ট ফিল্ম ‘The Great Indian Family’। এই ফিল্মে বিক্কি কৌশল এবং মানুষি ছিল্লার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। এটি YRF এর এই বছরের দ্বিতীয় মুভি এবং দর্শকরা দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করছিলেন।

  • রিলিজ ডেট: 28 সেপ্টেম্বর, 2023
  • স্টার কাস্ট: বিক্কি কৌশল, মানুষি ছিল্লার, ম্নজ পাহবা
  • ভাষা: হিন্দি
  • IMDb রেটিং: 7.6

Jawan

Shah Rukh Khan অভিনীত ফিল্ম Jawan এর জন্য দর্শকরা দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিলেন। গত 7 সেপ্টেম্বর সিনেমা হলে এই ফিল্ম রিলিজ করেছে। এই মুভির লাস্ট ট্রেলার রিলিজ করেছিল 31 আগস্ট।

  • রিলিজ ডেট: 7 সেপ্টেম্বর, 2023
  • স্টার কাস্ট: শাহ রুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি
  • ভাষা: হিন্দি, তামিল, তেলেগু
  • IMDB রেটিং: 8.6
          ফিল্ম
রিলিজ ডেট                ভাষা
Mission Raniganj 6 অক্টোবর, 2023 হিন্দি
The Exorcist: Believer 6 অক্টোবর, 2023 ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু
800 The Movie 6 অক্টোবর, 2023 হিন্দি, তামিল, তেলেগু
Fukrey 3 28 সেপ্টেম্বর, 2023 হিন্দি
The Great Indian Family 22 সেপ্টেম্বর, 2023 হিন্দি
Jawan 7 সেপ্টেম্বর, 2023 হিন্দি, তামিল, তেলেগু

 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কোন ফিল্ম চলছে থিয়েটারে? দেখে নিন সম্পূর্ণ তালিকা (October 2023) first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/which-movies-are-running-in-theatres-7th-october-2023-list-in-bengali/feed/ 0
Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস https://www.91mobiles.com/bengali/top-10-hindi-movies-on-hotstar-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/top-10-hindi-movies-on-hotstar-list-in-bengali/#respond Sun, 20 Aug 2023 09:30:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43295 Hotstar-এর দেক্ষা সেরা 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা

The post Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা অনেকেই হিন্দি সিনেমা দেখতে পছন্দ করি। তাই আজকে আপনাদের Disney Plus Hotstar এর কিছু সেরা হিন্দি সিনেমার তালিকা জানানো হল। এই তালিকায় ফারহান আখতারের Bhaag Milkha Bhaag থেকে এবং সুশান্ত সিং রাজপুতের Chhichhore সহ একাধিক হিট সিনেমা রয়েছে। নিম্নলিখিত তালিকাটি সিনেমাগুলির IMDb রেটিং এর ভিত্তিতে জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগে লিক হল Xiaomi 13T Pro-এর ডিজাইন এবং রেন্ডার, জেনে নিন বিশেষত্ব

Hotstar এর সেরা হিন্দি সিনেমা

  • Chhichhore
  • Raid
  • Bhaag Milkha Bhaag
  • Super 30
  • Bajrangi Bhaijaan
  • Neerja
  • Bhool Bhulaiyaa
  • Tanhaji
  • Badhaai Ho
  • Masaan

1. Chhichhore

সুশান্ত সিং রাজপুতের সেরা সিনেমাগুলির মধ্যে অন্যতম হল এই Chhichhore। সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর এবং বরুণ শর্মা অভিনীত এই সিনেমাটির কিছু কলেজ স্টুডেন্টের জীবনের গল্প, যারা বহু বছর পরে আবার একটি দুর্ঘটনার কারণে একত্রিত হয়।

  • IMDb রেটিং – 8.3
  • কাস্ট – সুশান্ত সিং রাজপুত, শ্রদ্ধা কাপুর, বরুণ শর্মা, নবীন পলিশেট্টি, প্রতীক বব্বর, তাহির রাজ ভাসিন এবং তুষার পান্ডে।
  • রিলিজ ডেট – 06 সেপ্টেম্বর, 2019

2. Raid

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই সিনেমাটিতে একজন সৎ পুলিশ অফিসারের কাহিনি দেখানো হয়েছে। Raid অজয় দেবগনের অন্যতম সেরা সিনেমা। এই সিনেমায় অময় পট্টনায়েককে লখনউ শহরের একজন ধনী রাজনীতিবিদের বাড়িতে Raid এর দায়িত্ব দেওয়া হয়। রাজনীতিবিদ রামেশ্বর সিং এর বিরুদ্ধে কালো টাকা মজুদ করার অভিযোগ থাকে এবং অময় লুকানো অর্থ বের করা এবং বাজেয়াপ্ত করার জন্য কাজ করে।

  • IMDb রেটিং – 7.4
  • কাস্ট – অজয় ​​দেবগন, ইলিয়ানা ডি’ক্রুজ, সৌরভ শুক্লা।
  • রিলিজ ডেট – 16 মার্চ, 2018

3. Bhaag Milkha Bhaag

এই সিনেমাটি ভারতের সেরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটদের একজন Milkha Singh এর জীবনের উপর ভিত্তি করে তৈরি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার। এই সিনেমায় Milkha Singh এর প্রাথমিক জীবন এবং তার সংগ্রাম দেখানো হয়েছে।

  • IMDb রেটিং – 8.2
  • কাস্ট – ফারহান আখতার, জাপ্তেজ সিং, দিব্যা দত্ত।
  • রিলিজ ডেট – 12ই জুলাই, 2013

4. Super 30

Super 30 সিনেমাটিও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই সিনেমায় বিখ্যাত গণিতবিদ আনন্দ কুমারের জীবন কাহিনী দেখানো হয়েছে যে কীভাবে তিনি 30 জন ছাত্রের একটি ব্যাচ পরিচালনা করেন, যাদের তিনি IIT প্রবেশিকা পরীক্ষায় পাস করানোর জন্য কঠোর পরিশ্রম করেন।

  • IMDb রেটিং – 7.9
  • কাস্ট – হৃতিক রোশন, মৃণাল ঠাকুর, নন্দীশ সিং সান্ধু।
  • রিলিজ ডেট – 12 জুলাই, 2019

5. Bajrangi Bhaijaan

কবির খান পরিচালিত Bajrangi Bhaijaan সালমান খানের এখন পর্যন্ত সেরা বলিউড সিনেমাগুলির মধ্যে অন্যতম। এই সিনেমার কাহিনি হৃদয় ছুঁয়ে যায়। এই সিনেমাটি আসলে একজন কট্টর হিন্দু ব্যক্তির গল্প, যিনি একজন বধির পাকিস্তানী মেয়ে মুন্নিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার মিশনে বেরোন।

  • IMDb রেটিং – 8.1
  • কাস্ট – সালমান খান, হারশালি মালহোত্রা, নওয়াজউদ্দিন সিদ্দিকী।
  • রিলিজ ডেট – 17ই জুলাই, 2015

6. Neerja

Neerja ডিজনি প্লাস হটস্টারে উপস্থিত একটি দুর্দান্ত চলচ্চিত্র। এটিও একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। এতে নীরজা ভানোটের গল্প দেখানো হয়েছে যিনি একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন কিন্তু যখন ফ্লাইটটি হাইজ্যাক করা হয়, তখন তাকে টেরোরিস্টরা হত্যা করে। নীরজা ভানোটকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার অশোক চক্রে ভূষিত করা হয়।

  • IMDb রেটিং – 7.6
  • কাস্ট – সোনম কাপুর, শাবানা আজমি, যোগেন্দ্র টিক্কু।
  • রিলিজ ডেট – ফেব্রুয়ারি 19, 2016

7. Bhool Bhulaiyaa

Bhool Bhulaiyaa মালায়লাম সিনেমা Manichitrathju এর রিমেক। এই সিনেমাটি অক্ষয় কুমারের চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে, কারণ তাকে মঞ্জুলিকার পিছনের রহস্য উদঘাটন করতে বলা হয়েছিল।

  • IMDb রেটিং – 7.4
  • কাস্ট – অক্ষয় কুমার, বিদ্যা বালান, শাইনি আহুজা।
  • রিলিজ ডেট – 12 অক্টোবর, 2007

8. Tanhaji

অজয় দেবগনের সেরা সিনেমা গুলির মধ্যে অন্যতম হল ‘Tanhaji’, এই সিনেমায় অজয় ​​দেবগনের অভিনয় প্রমাণ করেছে যে তিনি কমেডি চরিত্রের পাশাপাশি সিরিয়াস চরিত্রেও দর্শকদের মুগ্ধ করতে পারেন।

  • IMDb রেটিং – 7.5
  • কাস্ট – অজয় ​​দেবগন, সাইফ আলি খান, শরদ কেলকার।
  • রিলিজ ডেট – 10 জানুয়ারী 2020

9. Badhaai Ho

2018 সালে মুক্তিপ্রাপ্ত Badhaai Ho একটি ব্লকবাস্টার সিনেমা। এই সিনেমাটি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে 200+ কোটি টাকার ব্যবসা করেছে। একটি ব্যতিক্রমী কাহিনির উপর এই সিনেমাটি নির্মিত হয়েছে। কমেডিতে ভরপুর এই সিনেমাটি আপনাদের একবার দেখা উচিত।

  • IMDb রেটিং – 7.9
  • কাস্ট – আয়ুষ্মান খুরানা, সানিয়া মালহোত্রা, নীনা গুপ্তা এবং গজরাজ রাও।
  • রিলিজ ডেট – 18 অক্টোবর 2018

10. Massaan

Massaan সিনেমার মাধ্যমে নীরজ ঘায়ওয়ান পরিচালনায় ডেবিউ করেছিলেন, এই সিনেমাটি দর্শকমনে দাগ কাটতে সফল হয়েছিল এবং কানে দুটি পুরস্কারও জিতেছিল। এই ডার্ক, হার্ড-হিটিং সিনেমাটিতে চার ব্যক্তির জীবনের কাহিনি দেখানো হয়েছে যারা ভাগ্য এবং সমাজের বিরুদ্ধে তাদের ব্যক্তিগত লড়াই চালিয়ে গেছে।

  • IMDb রেটিং – 8.1
  • কাস্ট – রিচা চাড্ডা, সঞ্জয় মিশ্র এবং ভিকি কৌশল।
  • রিলিজ ডেট – 24 জুলাই 2015

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Hotstar-এ দেখা যাবে এই 10টি জনপ্রিয় হিন্দি সিনেমা, না দেখলে চরম মিস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/top-10-hindi-movies-on-hotstar-list-in-bengali/feed/ 0
বর্তমানে সিনেমা হলে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা https://www.91mobiles.com/bengali/which-movies-are-running-in-theatres-and-ott-on-27th-july-2023-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/which-movies-are-running-in-theatres-and-ott-on-27th-july-2023-list-in-bengali/#respond Thu, 27 Jul 2023 02:00:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42761 বর্তমানে সিনেমা হলে চলছে এইসব সিনেমা

The post বর্তমানে সিনেমা হলে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
এন্টারটেইনমেন্টের জগতে 2023 সালের শুরুটা দারুণ হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দক্ষিণের সিনেমাগুলির পাশাপাশি বলিউড সিনেমাও দর্শকরা পছন্দ করছে। বর্তমানে সিনেমা হলে কোন কোন সিনেমা চলছে সেটাই আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: WhatsApp লিঙ্ক থেকে শুরু Gambling, তারপর কোটি টাকা হারালেন নাগপুরের ব্যবসায়ী!

সিনেমা হলে চলছে এইসব সিনেমা

Mission Impossible – Dead Reckoning Part One

হলিউডের নতুন সিনেমা Mission Impossible – Dead Reckoning Part One ভারতীয় সিনেমাহল গুলিতে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শকরা এই সিনেমাটি পছন্দ করছে। সিনেমা হলে একাধিক বলিউড সিনেমা থাকার পরেও Mission Impossible দর্শকদের থেকে ভালো সাড়া পাচ্ছে।

  • কাস্ট: টম ক্রুজ, হেইলি অ্যাটওয়েল, ভিং রাইমস।
  • IMDb রেটিং: 8.0/10

Oppenheimer

Oppenheimer ক্রিস্টোফার নোলান পরিচালিত একটি সিনেমা। এই সিনেমাটি ‘পারমানবিক বোমার জনক’ এবং বিখ্যাত পদার্থবিদ রবার্ট জে. ওপেনহাইমারের কাহিনির উপর বেস করে তৈরি হয়েছে।

  • কাস্ট: সিলিয়ান মারফি, এমিলি ব্লান্ট, ম্যাট ড্যামন, রবার্ট ডাউনি জুনিয়র।
  • IMDb রেটিং: 8.8/10

Barbie

পরিচালক গ্রেটা গারউইগ বিশ্ব-বিখ্যাত পুতুল Barbie এর উপর একটি সিনেমা তৈরি করেছেন, যা সিনেমা হলে দর্শকদের মন জয় করতে সফল হয়েছে। এই সিনেমায় Barbie কে প্লাস্টিকের নয়, মানুষের রূপে অর্থাৎ লাইভ-অ্যাকশনে দেখানো হয়েছে।

  • কাস্ট: মার্গট রবি, রায়ান গসলিং, আমেরিকা ফেরেরা, সিমু লিউ, কেট ম্যাককিনন।
  • IMDb রেটিং: 7.5/10

72 HOORAIN

72 HOORAIN এমন দুই আতঙ্কবাদীর কাহিনি, যারা মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। 10 কোটির বাজেটে তৈরি, পরিচালক সঞ্জয় পুরান চৌহানের ’72 HOORAIN’ সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন অশোক পণ্ডিত।

  • স্টার কাস্ট: সারু মাইনি, মুকেশ অগ্রহারি, নরোত্তম বাইন
  • IMDB রেটিং: 8.7

Neeyat

‘ডার্টি পিকচার’ থেকে ‘কাহানি’-এর মতো একাধিক নারী-ভিত্তিক সিনেমার পর বিদ্যা বালানের নতুন ছবি সিনেমাহকে মুক্তি পেয়েছে। তবে এই সিনেমাটি এখনও বক্স অফিসে বিশেষ কিছু করতে পারছে না। এই সিনেমাটি এখন পর্যন্ত ভারতে 4.68 কোটি নেট কালেকশন করেছে।

  • স্টার কাস্ট: বিদ্যা বালান, রাম কাপুর, রাহুল বোস
  • IMDB রেটিং: 8.4

SatyaPrem ki katha

এই সিনেমার কাহিনি হল সত্তু অর্থাৎ সত্য প্রেম যার চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, সে ল নিয়ে পড়ে এবং ফেল করে। তারপর তার পরিবারের সদস্যরা তাকে বিয়ে দিতে চায়। কথা অর্থাৎ কিয়ারা আদভানি একটি ধনী পরিবারের মেয়ে। তার প্রেমিক তার সাথে প্রতারণা করে। সত্যপ্রেম কিয়ারার প্রেমে পড়ে এবং কথার সম্মতি ছাড়াই উভয়ের বিয়ে হয়।

  • স্টার কাস্ট: কিয়ারা আদভানি, কার্তিক আরিয়ান, গজরাজ রাও
  • IMDb রেটিং: 8.2

Carry on jatta 3

পাঞ্জাবি গায়ক এবং অভিনেতা গিপ্পি গ্রেওয়ালের লেটেস্ট রোমান্টিক-কমেডি সিনেমা Carry on jatta 3 রিলিজের পর থেকেই শিরোনাম হয়েছে৷ এই সিনেমাটি 29 জুন (বৃহস্পতিবার) রিলিজ হয়েছে।

  • স্টার কাস্ট: গিপ্পি গ্রেওয়াল সোনম বাজওয়া বিন্নু ঢিলন
  • IMDB রেটিং: 8.4

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বর্তমানে সিনেমা হলে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/which-movies-are-running-in-theatres-and-ott-on-27th-july-2023-list-in-bengali/feed/ 0
দেখে নিন জুলাই মাসে Sony LIV এ আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা https://www.91mobiles.com/bengali/upcoming-movies-and-web-series-on-sony-liv-july-2023-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-movies-and-web-series-on-sony-liv-july-2023-list-in-bengali/#respond Sat, 22 Jul 2023 03:00:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42535 Sony Liv এ July মাসে রিলিজ হবে এইসব সিনেমা এবং সিরিজ

The post দেখে নিন জুলাই মাসে Sony LIV এ আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
জুলাই মাসে Sony-Liv-এ অনেক ওয়েব সিরিজ এবং সিনেমা রিলিজ হতে চলেছে। ড্রামা থেকে শুরু করে অ্যাকশন-থ্রিল সব ধরনের কনটেন্ট আপনারা এই মাসে Sony LIV এ দেখতে পাবেন। আপনাদের যাতে কোনও মুভি বা সিরিজ মিস না হয় তাই আমরা এইসব আসন্ন কন্টেন্টের একটি তালিকা তৈরি করেছি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জুলাই মাসের আসন্ন ফিল্ম এবং সিরিজ সম্পর্কে। আরও পড়ুন: দেখে নিন Disney Plus Hotstar এ আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা

Sony-Liv-এ আসন্ন সিনেমা

Uncharted

হলিউড সিনেমা Uncharted দেখে সিনেমাপ্রেমীরাও খুশি হবেন। ‘Uncharted’ সিনেমাটির থ্রিল এবং চমকপ্রদ স্টান্ট আপনাকে মুগ্ধ করবে। এই সিনেমায় মার্ক ওয়াহলবার্গ ও টম হল্যান্ডকে একসঙ্গে দেখা যাবে।

  • IMDb রেটিং – 6.3/10
  • কোথায় দেখবেন – SonyLIV
  • স্টার কাস্ট – টম হল্যান্ড মার্ক ওয়াহলবার্গ আন্তোনিও ব্যান্ডারাস
  • রিলিজ ডেট – 12 জুলাই

Farhana

এটি একটি তামিল ছবি, যেখানে ঐশ্বরিয়া রাজেশ একজন মুসলিম মহিলা ‘Farhana’-এর ভূমিকায় অভিনয় করেছেন। এই সিনেমাটি রিলিজের আগে মুসলিম সংগঠন অনেক প্রতিবাদ করেছিল।

  • IMDb রেটিং – 6.4/10
  • কোথায় দেখবেন – SonyLIV
  • স্টার কাস্ট – ঐশ্বরিয়া রাজেশ, সেলভারাঘবন অনুমল, মনোহরন
  • রিলিজ ডেট – 12 জুলাই

Sony Liv এ আসন্ন ওয়েব সিরিজ

Twisted Metal

জনপ্রিয় প্লেস্টেশন ভিডিও গেমের উপর বেস করে তৈরি ‘Twisted Metal’ সিরিজের নতুন সিজন এই মাসে রিলিজ হবে। অ্যান্থনি ম্যাকি অভিনীত এই সিরিজের প্রিমিয়ার 27 জুলাই 2023-এ Sony LIV এ দেখা যাবে।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – SonyLIV
  • স্টার কাস্ট – অ্যান্থনি ম্যাকি, তাহজ ভন, স্টেফানি বিট্রিজ
  • রিলিজ ডেট – 28 জুলাই

India’s Got Talent

শীঘ্রই শুরু হতে চলেছে রিয়েলিটি শো ‘India’s Got Talent’। ‘India’s Got Talent’-এর প্রথম সিজন 2009 সালে শুরু হয়েছিল। এই শোটি বিগত দুই সিজনে চ্যানেল পরিবর্তন করে বর্তমানে তার 10 তম সিজনে পৌঁছেছে।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – SonyLIV
  • স্টার কাস্ট – কিরণ খের, মালাইকা অরোরা, করণ জোহর
  • রিলিজ ডেট – 29 জুলাই

College Romance Season 4

তিনটি সফল সিজনের পর এবার কলেজ College Romance Season 4 রিলিজ হতে চলেছে। এই সিজনে সব বন্ধুদের ফাইনাল ইয়ারে মজা করতে দেখা যাবে।

  • IMDb রেটিং – NA
  • কোথায় দেখবেন – SonyLIV
  • স্টার কাস্ট – অপূর্ব অরোরা, গগন রোদা, কেশব সাধনা, নূপুর নাগপাল, মনজোত সিং
  • রিলিজ ডেট – 14 জুলাই

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন জুলাই মাসে Sony LIV এ আসন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-movies-and-web-series-on-sony-liv-july-2023-list-in-bengali/feed/ 0
দেখে নিন 2023 সালের 10টি সেরা হিন্দি ডাব অ্যানিমেশন সিনেমার তালিকা https://www.91mobiles.com/bengali/hindi-dubbed-animation-movies-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/hindi-dubbed-animation-movies-list-in-bengali/#respond Fri, 21 Jul 2023 07:00:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42462 সেরা হিন্দি ডাব Animation সিনেমার তালিকা

The post দেখে নিন 2023 সালের 10টি সেরা হিন্দি ডাব অ্যানিমেশন সিনেমার তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনিও যদি মনের দিক থেকে এখনও শিশু হয়ে থাকেন এবং অ্যানিমেশন সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে OTT উপস্থিত এইসব দুর্দান্ত অ্যানিমেশন সিনেমাগুলি দেখতে পারেন। আপনি আপনার বাড়ির ছোটদের সাথে বসেও এই সিনেমাগুলি দেখতে পারেন। আরও পড়ুন: লিক হল OnePlus 12 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

হিন্দি ডাব অ্যানিমেশন সিনেমা

Spider Man : Across the spider verse

হলিউড অ্যানিমেটেড সিনেমা ‘Spider Man : Across the spider verse ‘ বড় পর্দায় আলোড়ন তৈরি করার পরে OTT-তে দেখা যাচ্ছে। এই সিনেমাটি রিলিজ হওয়ার পর প্রথম দিনে 4.20 কোটি টাকা ব্যবসা করেছে।

  • IMDB রেটিং: 8.9/10
  • রিলিজ ডেট: জুন 1, 2023
  • কোথায় দেখবেন: Netflix
  • ভাষা: ইংরেজি এবং হিন্দি

Raya And the Last Dragon

এই সিনেমায় একটি পাথরে শক্তি ঢোকানো হয় এবং তারপরে সেটি পাওয়ার দৌড় এবং সেটিকে সুরক্ষিত রাখার লড়াই এই সিনেমায় দেখানো হয়েছে।

  • IMDB রেটিং: 7.3/10
  • রিলিজ ডেট: মার্চ 5, 2021
  • কোথায় দেখবেন: Disney Plus Hotstar
  • ভাষা: ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু

‘Minions’ : The Rise Of Gru

Minions’ : The Rise Of Gru ইলুমিনেশন দ্বারা নির্মিত। বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য এটি দুর্দান্ত অপশন হতে পারে।

  • IMDB রেটিং: 6.5/10
  • রিলিজ ডেট: জুলাই 1, 2022
  • কোথায় দেখবেন: Amazon Prime Video
  • ভাষা: ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, ফ্রেঞ্চ (কানাডা), ইতালীয়, পোলস্কি, পর্তুগিজ

Coco

এটি একটি দুর্দান্ত মিউজিক্যাল অ্যানিমেটেড সিনেমা। এই সিনেমায় শিশু এবং পরিবারের বড়দের মধ্যে নিবিড় সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে।

  • IMDB রেটিং: 8.4/10
  • রিলিজ ডেট: নভেম্বর 24, 2017
  • কোথায় দেখবেন: Disney Plus Hotstar
  • ভাষা: ইংরেজি এবং হিন্দি

Turning Red

এই সিনেমায় একটি 13 বছর বয়সী মেয়ের গল্প দেখানো হয়েছে যে তার মায়ের বাধ্যগত মেয়ে কিন্তু সে তার কৈশোরে রয়েছে এবং সে অনেক রোমাঞ্চকর স্বপ্ন দেখে। কিন্তু তার জীবন তখন একটি নতুন মোড় আসে যখন একদিন সে বিশালাকার লাল পান্ডায় রূপান্তরিত হয়।

  • IMDB রেটিং: 7.0/10
  • রিলিজ ডেট: মার্চ 1, 2022
  • কোথায় দেখবেন: ডিজনি প্লাস হটস্টার
  • ভাষা: ইংরেজি, হিন্দি, তামিল, মালায়লাম এবং তেলেগু

Incredible 2

এই সিনেমাটির পার্ট 2 এর কাহিনি ও চিত্রনাট্য নিয়ে ভালো ভাবে কাজ করা হয়েছে। Incredible 2 – সিনেমায় কাজল সুপার পাওয়ারড বিউটি ইলাস্টিগার্লের জন্য তার কণ্ঠ দিয়েছেন। সেই সঙ্গে এই সিনেমাটির আরেকটি বিশেষত্ব হল পার্ট 2-এ কাহিনি ও চরিত্রদের একইরকম রাখা হয়েছে।

  • IMDB রেটিং: 7.6/10
  • রিলিজ ডেট: জুন 15, 2018
  • কোথায় দেখবেন: Disney Plus Hotstar
  • ভাষা: ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলেগু

The Boss Baby : Family Business

The Boss Baby : Family Business হল একটি আমেরিকান কম্পিউটার-অ্যানিমেটেড কমেডি সিনেমা যা 2010 সালের পিকচার বুক The Boss Baby এবং 2016 সালের সিক্যুয়েলের উপর বেস করে তৈরি।

  • IMDb রেটিং: 5.9/10
  • রিলিজ ডেট: জুলাই 2, 2021
  • কোথায় দেখবেন: Netflix, Prime Video, Apple TV
  • ভাষা: ইংরেজি এবং হিন্দি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন 2023 সালের 10টি সেরা হিন্দি ডাব অ্যানিমেশন সিনেমার তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hindi-dubbed-animation-movies-list-in-bengali/feed/ 0
শীঘ্রই রিলিজ হতে চলেছে এইসব হিন্দি সিনেমা, দেখে নিন তালিকা https://www.91mobiles.com/bengali/bollywood-upcoming-movies-list-check-in-bengali/ https://www.91mobiles.com/bengali/bollywood-upcoming-movies-list-check-in-bengali/#respond Fri, 14 Jul 2023 03:00:51 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42272 July মাসে লঞ্চ হওয়া সিনেমার তালিকা

The post শীঘ্রই রিলিজ হতে চলেছে এইসব হিন্দি সিনেমা, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
2023 সালের জুলাই মাসটি সিনেমা প্রেমীদের জন্য বিশেষ হতে চলেছে। আসলে এই মাসেও দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রস্তুত সিনেমা জগত। জুলাই মাসে অনেক বড় ছবি বক্স অফিসে রিলিজ হতে চলেছে। এই মাসে কি কি সিনেমা রিলিজ হবে সেটাই আপনাদের এই পোস্টে জানানো হল। আরও পড়ুন: Amazon Prime এ শীঘ্রই রিলিজ হবে এইসব সিনেমা এবং ওয়েব সিরিজ (জুলাই, 2023)

আসন্ন বলিউড সিনেমা (July, 2023)

Rocky Aur Rani Ki Prem Kahani

Rocky Aur Rani Ki Prem Kahani সিনেমাটির পরিচালক করণ জোহর। এটি একটি ফ্যামিলি ড্রামা সিনেমা, যেখানে কমেডি ও রোমান্সের যুগলবন্দী দেখা যাবে। দর্শকরা এই সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

  • রিলিজ ডেট: 28 জুলাই 2023
  • স্টার কাস্ট: রণবীরসিং, আলিয়া ভাট, জয়া বচ্চন, শাবানা আজমি
  • ভাষা: হিন্দি

Coat

‘Coat’ সিনেমাটি এমন একটি ছেলের গল্প, যে বিহারের একটি ছোট গ্রামে থাকে এবং দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার বাবা শূকর পালন করেন। কিন্তু মাধবের অনেক বড় স্বপ্ন আছে।

  • রিলিজ ডেট: 26 জুলাই 2023
  • স্টার কাস্ট: সঞ্জয় মিশ্র, ভিভান শাহ
  • ভাষা: হিন্দি

Ajmer 92

সত্য ঘটনা অবলম্বনে নির্মিতি এই সিনেমাটি আজমিরে হওয়া কেলেঙ্কারির উপর বেস করে তৈরি। এই ঘটনাটি গোটা দেশকে আতঙ্কিত করে তুলেছিল।

  • রিলিজ ডেট: 21 জুলাই 2023
  • স্টার কাস্ট: করণ ভার্মা, সুমিত সিং, রাজেশ শর্মা
  • ভাষা: হিন্দি

Kusum Ka Biyaah

করোনা মহামারী চলাকালীন ঘটে যাওয়া ঘটনার উপর বেস করে নির্মিত Kusum Ka Biyaah সিনেমাটির পরিচালক শুভেন্দু রাজ ঘোষ। এই সিনেমাটি বিহার এবং ঝাড়খণ্ডের একটি সত্য ঘটনার উপর বেস করে নির্মিত।

  • রিলিজ ডেট: 21 জুলাই 2023
  • স্টার কাস্ট: সুজানা দর্জি, লাভকেশ গর্গ
  • ভাষা: হিন্দি

The Fighter Suman

The Fighter Suman একটি দুর্দান্ত প্রেমের গল্প। এই সিনেমায় একজন ধনী ব্যবসায়ীর ছেলে সুমন যে পূজা নামের একটি মেয়েকে ভালোবাসে, কিন্তু তাকে রহস্যজনকভাবে হত্যা করা হয়।

  • রিলিজ ডেট: 14 জুলাই 2023
  • স্টার কাস্ট: ধর্ম কীর্তিরাজ, নিমিকা রত্নাকর
  • ভাষা: হিন্দি

Minus 31

পরিচালক প্রতীক মৈত্রো তার ‘Minus 31 ‘ সিনেমায় করোনা মহামারীর সম্পূর্ণ ভিন্ন দিক নিয়ে আসছেন। আসলে ‘Minus 31 ‘ করোনার সময় হওয়া একটি রহস্যময় খুনের ঘটনার উপর বেস করে তৈরি কাহিনি।

  • রিলিজ ডেট: 14 জুলাই 2023
  • স্টার কাস্ট: রুচা ইনামদার, নিশা ধর, রঘুবীর যাদব, রাজেশ শর্মা
  • ভাষা: হিন্দি

Snake Cave

এই সিনেমায় দেখানো হয়েছে যে কিভাবে হানহুয়ানের জন্মদিনে তার বাবা ওয়েই তাকে তার সাথে সমুদ্র যাত্রায় নিয়ে যায়। কিন্তু সমুদ্রে বিশাল একটি বিশাল সাপ চলে আসলে জাহাজটি বিপদে পড়ে। পুরো জাহাজটি উলটে যায় এবং সবাই জলে পড়ে যায়।

  • রিলিজ ডেট: 21 জুলাই 2023
  • স্টার কাস্ট: Yin Zhao De, Lemon Lee, Tao Li Xin
  • ভাষা: হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, কন্নড়

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই রিলিজ হতে চলেছে এইসব হিন্দি সিনেমা, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/bollywood-upcoming-movies-list-check-in-bengali/feed/ 0